Sima Taparia-Nausheen Ali Sardar: মুসলিম বলে 'ম্যাচমেকিং'-য়ে 'না', সীমাকে কাঠগোড়ায় তুলতেই নওসিনকে পালটা আক্রমণ

Sima Taparia: মুসলিম হওয়ার কারণে টেলি অভিনেত্রী নওশিন আলি সারদারের ম্যাচমেকিং করেননি সীমা টাপারিয়া। SCREEN-এর সাক্ষাৎকারে অভিযোগের পালটা কী সাফাই দিলেন?

Sima Taparia: মুসলিম হওয়ার কারণে টেলি অভিনেত্রী নওশিন আলি সারদারের ম্যাচমেকিং করেননি সীমা টাপারিয়া। SCREEN-এর সাক্ষাৎকারে অভিযোগের পালটা কী সাফাই দিলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আমি মুসলিমদের ম্যাচমেকিং করি না: সীমা

Muslim Actress Sima Taparia: নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান ম্যাচমেকিং-এর সীমা টাপারিয়া যিনি দর্শকদের কাছে 'সিমা আন্টি' নামেই বেশি পরিচিত। প্রায় ২০ বছর এই পেশায় যুক্ত আছেন। এই শো ঘিরে প্রায়ই উঠে আসে একাধিক প্রশ্ন। সমালোচনার মুখে পড়তে হয় ম্যাচমেকিং-কে। শোয়ের আয়োজকরা বিয়ে সংক্রান্ত প্রচার চালায় এবং নারীদের প্রতি পক্ষপাতমূলক মনোভাব দেখানোর অভিযোগ উঠেছে। সীমাকে প্রায়ই শো-তে দেখা যায় মহিলাদের উদ্দেশে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের পরামর্শ দিচ্ছেন। 

Advertisment

সীমা নিজেও বিতর্কের মুখে পড়েছিলেন যখন টেলিভিশন অভিনেত্রী নওশিন আলি সারদার অভিযোগ করেছিলেন মুসলিম হওয়ার জন্য সীমা তাঁর ম্যাচমেকিং করেননি। চলতি বছরের অগাস্টে নওশিন জানান, ২০১৯ সালে শোটি জনপ্রিয় হওয়ার পর তাঁর বোন সীমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, 'আমার বোন সীমার সঙ্গে কথা বলেছিল কারণ শোটা দারুণ হিট হয়েছিল। আমি যখন বললাম আমি ক্যাথলিক, শিখ বা পাঞ্জাবি ছেলেদের সঙ্গেও বিয়েতে রাজি তখন সীমা বললেন, না, আমরা আপনার জন্য কাউকে খুঁজে দিতে পারব না। কারণ আপনি মুসলিম। আমি তখন ভাবলাম বিষয়টা কতটা হাস্যকর!' 

নওশিন আরও বলেন, 'সীমা খুবই রক্ষণশীল মানসিকতার, যিনি মহিলাদের সবসময় মাথা নত করে চলার পরামর্শ দেন। এই প্রাচীনপন্থী ধারণা আজকের দিনে ধোপে টেকে না।' SCREEN-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সীমা টাপারিয়া নওশিনের অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেন, 'আমি বলেছিলাম কারণ আমি মুসলিম সম্প্রদায়ের জন্য ম্যাচমেকিং করি না। ম্যাচমেকিং আসলে ভাগ্যের ব্যাপার, আমি তো ঈশ্বর নই। পাঁচ বছর আগে যখন শো শুরু হয়েছিল তখন ওঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তখনই বলেছিলাম আমি সেই বিশেষ জাতির জন্য কাজ করি না। পাঁচ বছর পর সেটা নিয়ে আবার চর্চা হচ্ছে। ভালই হয়েছে এতে তো আমার প্রচারই হল! আমি স্পষ্ট কথা বলতে দ্বিধা করিনি।।'

Advertisment

আরও পড়ুন 'দাউদ সন্ত্রাসী নয়', মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হতেই পালটা সাফাইয়ে কী বললেন মমতা?

তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা ও ট্রোলিংয়ের ব্যাপারে সিমা বলেন, 'আমি খ্যাতির প্রতিটি মুহূর্ত উপভোগ করি। এতে আমার কোনও অহংকার নেই। আমি অনেক তারকার সঙ্গে দেখা করি। Bollywood Wives, Bigg Boss-এর মতো অনেক শোতেও গিয়েছি। আমি সবই উপভোগ করি। তরুণ প্রজন্ম আমার বিরাট ভক্ত। এমনকি ট্রোলিংটাও আমি ভীষণ উপভোগ করি। নেগেটিভ আর পজিটিভ দু’ধরনের প্রচারই ভাল। তাহলে আমি ভয় পাব কেন? মানুষের কাজই হলো মন্তব্য করা। সবাই ভাল বলবে না, কেউ তো খারাপও বলবে।'

আরও পড়ুন 'আমারও কিছু প্রত্যাশা থাকে শুধুই দিয়ে যাচ্ছি...', প্রেমের তিক্ততা-বিশ্বাসঘাতকতা নিয়ে অকপট শেহনাজ

শৈশবের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি ছোটবেলায় খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলাম কিন্তু আমার বাবা-মা রক্ষণশীল ছিলেন। তাই আমাদের অনেক কিছু করতে দেওয়া হতো না। তবু আমার স্বপ্ন ছিল জীবনে প্রতিষ্ঠিত হওয়া। বিয়ের পর আমি মুম্বইয়ে এক ব্যবসায়ী পরিবারের বধূ হয়ে যাই। সেখানেও কিছু করার সুযোগ ছিল না। কিন্তু, আমি চেয়েছিলাম ভালোবাসা আর সম্মান যা কাজের মাধ্যমে অর্জন করেছি। আমি কখনও খ্যাতির জন্য কাজ করিনি, খ্যাতি এসেছে তার ফল হিসেবে।'

আরও পড়ুন ১৪ মাসের লড়াই! ভাতৃদ্বিতীয়ার পরই আমিরশাহিতে আটক সেনার প্রাক্তন অফিসার বিক্রান্তের খবরে স্বস্তি দিদি সেলিনার

Sima Taparia