/indian-express-bangla/media/media_files/2026/01/05/dev1-2026-01-05-13-50-44.jpg)
সত্যিই ডাক পেলেন দেব...
এসআইআর (SIR)-এর শুনানিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খসড়া তালিকায় নাম না থাকলেও, অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে, দেবকে নাকি এই শুনানিতে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। এমনই দাবি করেছেন, কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। তবে এই দাবি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, কারণ দেব নিজেই জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে কোনও রকম ডাক বা নোটিস পাননি।
মৌসুমী দাসের বক্তব্য অনুযায়ী, এসআইআর-এর শুনানিতে একাধিক পরিচিত মুখকে তলব করা হয়েছে। তিনি জানান, অভিনেত্রী লাবণী সরকার, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, কবি জয় গোস্বামী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই শুনানির জন্য ডাক পেয়েছেন। তাঁর দাবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার মহম্মদ শামিকেও হাজিরার জন্য বলা হয়েছিল। তবে খেলার ব্যস্ততার কারণে তিনি নির্ধারিত দিনে উপস্থিত থাকতে পারেননি এবং তাঁর জন্য দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করা হয়েছে।
Dev Visits Boroma: ‘এ বছরটা সহজ হবে না’, বড়মার মন্দিরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের
কাউন্সিলরের অভিযোগ, এসআইআর-এর শুনানিতে কোনও নির্দিষ্ট শ্রেণির মানুষ নয়, বরং সমাজের সব স্তরের পরিচিত ব্যক্তিদের ডাকা হচ্ছে। তাঁর কথায়, “দেব একজন সাংসদ। তাকেও ডাকা হয়েছে। এমনকী শুনানিতে অদ্ভুত ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হচ্ছে। এটা হয়রানি ছাড়া আর কিছু নয়।”
উল্লেখযোগ্যভাবে, এর আগেও কবি জয় গোস্বামী এসআইআর-এর শুনানির ডাক পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর মেয়েও এই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই ঘটনার পর থেকেই এসআইআর-এর শুনানি পদ্ধতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।
Dev: 'বাঙালি কাঁকড়ার জাত...', প্রকাশ্যে এ কী বললেন দেব?
এই আবহে দেবকে তলব করার দাবি সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে। যদিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় দেব স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও ডাক পাননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন।
ফলে, এসআইআর-এর শুনানি নিয়ে যে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে, তা এখনও পুরোপুরি কাটেনি। প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে বলে মত রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের একাংশের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us