Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি

Smriti Mandhana Father Heart Attack: স্মৃতি মন্ধানার বিয়ের দিন পরিবারে মারাত্মক বিপদ। হৃদরোগে আক্রান্ত হন বাবা। বিয়ে স্থগিত রেখে আপাতত হাসপাতালে স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ।

Smriti Mandhana Father Heart Attack: স্মৃতি মন্ধানার বিয়ের দিন পরিবারে মারাত্মক বিপদ। হৃদরোগে আক্রান্ত হন বাবা। বিয়ে স্থগিত রেখে আপাতত হাসপাতালে স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিয়ে স্থগিত

Smriti Mandhana-Palash Muchhal Wedding Postponed: আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা নতুন জীবনে পা রাখতেন। মিউজিক কম্পোজ়ার পলাশ মুচ্ছলের সঙ্গে দাম্পত্যের নতুন জার্নি শুরু আগেই পরিবারে অঘটন। জরুরি পরিস্থিতির কারণে স্থগিত করা হল স্মৃতি-পলাশের বিয়ে। স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা রবিবার সকালে সামডোল, সাংলির মন্ধানা ফার্ম হাউসে বিয়ের প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীনিবাস মন্ধানাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন স্মৃতির বিজনেস ম্যানেজার তুহিন মিশ্র।

Advertisment

বাবার অসুস্থতার খবর পেয়ে স্মৃতি এবং পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছে যান। এখন পর্যন্ত পরিবার জানিয়েছে, শ্রীনিবাস মন্ধানার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। কঠিন সময়ে চিকিৎসকের এই আশ্বাসে কিছুটা স্বস্তিতে পরিবার। জরুরি অবস্থায় বিয়ে স্থগিত রাখা হয়েছে এবং অনুষ্ঠান কবে পুনরায় শুরু হবে তা এখনও অনিশ্চিত।

Advertisment

স্মৃতির ম্যানেজার বলেন, 'আজ সকালে ব্রেক ফাস্ট করার সময় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থবোধ করেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাবলাম হয়তো স্বাভাবিক অসুস্থতা ঠিক হয়ে যাবে। কিন্তু ওঁর অবস্থার অবনতি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।'

আরও পড়ুন মেয়ের সঙ্গে সময় কাটানোর পরই সব শেষ! গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর ভাইরাল ভিডিও

তিনি আরও বলেন, 'আপনারা জানেন, স্মৃতি তাঁর বাবার আদুরে কন্যা। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে বাতিল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। চিকিৎসক জানিয়েছেন কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বিয়ের দিন এইরকম একটা ঘটনায় আমরা ভীষণ মর্মাহত। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

আরও পড়ুম কবে বিয়ের পিঁড়িতে স্মৃতি মন্ধনা? সামনে এল দিনক্ষণ

বিয়ে স্থগিতের বিষয়টি ইতিমধ্যেই গণমাধ্যমকে জানানো হয়েছে। সামডোলের বিয়ে ভেন্যুতে সাজসজ্জা সরিয়ে ফেলার কাজ চলছে। কঠিন সময়ে স্মৃতির পাশে রয়েছেন পলাশ। দ্রুত আরোগ্যের দিকে মনোযোগ দিতে গণমাধ্যম ও জনসাধারণের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা। ২৩ নভেম্বর, মহারাষ্ট্রের সাংলিতে আত্মীয়স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি এবং পালাশের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। 

আরও পড়ুন রাত পোহালেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ, এক ঝলকে দেখুন গায়ে হলুদে তারকা ব্যাটারের ছবি

মহিলাদের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের বহু সদস্য স্মৃতির সঙ্গে বিয়ের প্রস্তুতিতে ছিলেন। গত কয়েক দিনে দম্পতির বলিউড-স্টাইল প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বহু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হলদি ও মেহেন্দি অনুষ্ঠান থেকে শুরু করে কনে ও বরপক্ষের নেতৃত্বে মজার ক্রিকেট ম্যাচ, এই বিয়ে ঘিরে ছিল এক বিশাল পরিকল্পনা। কিন্তু বর্তমানে বাকি সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

Smriti Mandhana