Palaash Muchhal: পথ আলাদা, স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই পলাশ যে কাণ্ড করলেন...

৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ এক যৌথ ঘোষণা করে জানান যে তাঁরা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। স্মৃতি তাঁর বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। "

৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ এক যৌথ ঘোষণা করে জানান যে তাঁরা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। স্মৃতি তাঁর বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। "

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sm

যা করলেন পলাশ...

Smriti-Palash Part Ways: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক, পলাশ মুচ্ছল অবশেষে ঘোষণা করেছেন, যে তারা তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছেন। বিয়ে স্থগিতের খবর প্রকাশ্যে আসার পর থেকেই, নানা জল্পনা চলছিল, আর এবার তাঁদের বিবৃতি সেই জল্পনাতেই শেষ টানল। 

Advertisment

পলাশ আগে যে ভিডিওটি শেয়ার করেছিলেন, যেখানে তিনি স্মৃতিকে প্রস্তাব দিচ্ছেন এবং স্মৃতির বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলিও সেখানে যুক্ত ছিল- সেটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে। তবে স্মৃতিকে নিয়ে তার অন্য পোস্টগুলি এখনো তার প্রোফাইলে রয়েছে। অন্যদিকে, বিয়ে স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গেই স্মৃতি মান্ধানা তাঁর ইনস্টাগ্রাম থেকে বাগদান ও বিবাহ-পূর্ব অনুষ্ঠান সম্পর্কিত সব ছবি ও ভিডিও মুছে ফেলেন। শুধু স্মৃতি নয়, তাঁর কয়েকজন সতীর্থও সেই পোস্টগুলি সরিয়ে ফেলেছেন।

Gaurav Khanna-Bigg Boss: বিগ বস ১৯- বিজয়ী গৌরব খান্না, কত টাকা নিয়ে ঘরে ফিরলেন?

তাঁরা সম্পর্ক ছেদের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই, পলাশ ইনস্টাগ্রাম থেকে তাঁর ভাইরাল প্রস্তাব ভিডিওটি মুছে দেন। একই সঙ্গে দু’জনই একে অপরকে আনফলো করেছেন বলেও জানা গেছে।

২৩ নভেম্বর মুম্বাইয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। উভয় পরিবারের সদস্যদের প্রাক-বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে উদযাপন করতে দেখা গিয়েছিল। কিন্তু বিয়ের দিনই পরিস্থিতি বদলে যায়- স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর কিছু সময়ের মধ্যেই পলাশকেও চিকিৎসার জন্য ভর্তি করতে হয়। পরিবার নিয়ে সাংলি থেকে মুম্বাই ফেরার পর, সোশ্যাল মিডিয়ায় পলাশের বিশ্বস্ততা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে।

Kerala Actress Assault Case: 'সত্যের জয়...', অপহরণ-হামলা মামলায় নির্দোষ ঘোষিত দিলীপ!

অবশেষে ৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ এক যৌথ ঘোষণা করে জানান যে তাঁরা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। স্মৃতি তাঁর বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি ব্যক্তিগত মানুষ, তাই বিষয়গুলি গোপনে রাখতে চাই। তবে স্পষ্ট করে জানাচ্ছি যে বিয়েটি আর হচ্ছে না। সবাইকে অনুরোধ করব- দয়া করে আমাদের পরিবারের গোপনীয়তা সম্মান করুন এবং এই অধ্যায় এখানেই শেষ করি।" 

তিনি আরও যোগ করেন, "আমার কাছে দেশের হয়ে খেলা সর্বোচ্চ অগ্রাধিকার। সামনে আরও অনেক লক্ষ্য আছে- যতদিন সম্ভব ভারতের হয়ে খেলতে চাই এবং দেশকে ট্রফি এনে দিতে চাই। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।"

Entertainment News Today Smriti Mandhana Palash Muchhal