Smriti-Palash Wedding: বিয়ে স্থগিতের পর জল্পনা তুঙ্গে, হাসপাতালে পলক! স্মৃতি-পলশের সম্পর্ক কি তবে...?

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদিন পর সুরকার পলাশ মুচ্ছলকেও মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। আবেগঘন চাপ, উৎকণ্ঠা ও মানসিক দুশ্চিন্তায় তাঁর শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদিন পর সুরকার পলাশ মুচ্ছলকেও মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। আবেগঘন চাপ, উৎকণ্ঠা ও মানসিক দুশ্চিন্তায় তাঁর শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
palak

কী জানা যাচ্ছে তাঁদের বিয়ে নিয়ে?

 ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধনা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিবাহ ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবার, বন্ধু এবং ভক্তদের কাছে দিনটি ছিল আনন্দের, উৎসবের ও উদযাপনের। তবে মুহূর্তের মধ্যেই আনন্দময় পরিবেশ বদলে যায় বিষাদে। স্মৃতির পরিবারের হঠাৎ এক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সব পরিকল্পনাই থামিয়ে দেয়। বিয়ের আগের রাতেই স্মৃতির বাবার অবস্থার অবনতি ঘটে, এবং পরদিনই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দুই পরিবার।

Advertisment

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদিন পর সুরকার পলাশ মুচ্ছলকেও মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। আবেগঘন চাপ, উৎকণ্ঠা ও মানসিক দুশ্চিন্তায় তাঁর শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে যায়। মঙ্গলবার সকালে পলাশের বোন পলক মুচ্ছল তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান। পাপারাজ্জো ভাইরাল ভায়ানি শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নীল লম্বা শার্ট ও কালো লেগিংস পরা পলক দ্রুত হাসপাতালে প্রবেশ করছেন। তিনি অপেক্ষমাণ ফটোগ্রাফারদের সঙ্গে কোনও কথা বলেননি, পরিবারের গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়েছেন।

Dharmendra-Amitabh: হাত ছাড়লেন বীরু, চারপাশের নিস্তব্ধতায় দম আটকে আসছে অমিতাভের

Advertisment

বিয়ে স্থগিতের কারণ সম্পর্কে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানান, ক্রিকেটার স্মৃতি মান্ধনা তাঁর বাবার সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে কোনও প্রস্তুতি এগোবে না। তাই অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

এই খবর সামনে আসার পর পলক মুচ্ছলও ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি দেন। তিনি লেখেন, "স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সংবেদনশীল সময়ে পরিবারের গোপনীয়তা যেন সবাই সম্মান করেন, সেই অনুরোধ করছি।" 

Dharmendra Death Five Facts: গোপনীয়তার আবরণে শেষকৃত্য, কেন নীরব পরিবার? ধর্মেন্দ্রর মৃত্যুর আড়ালে এই ৫টা ফ্যাক্ট জানেন?

পরিবারের ওপর মানসিক চাপ, বিশেষ করে স্মৃতির বাবার অসুস্থতার খবর পেয়ে পলাশ ভেঙে পড়েন বলে জানান তাঁর মা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, “স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। খবরটা শুনে সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে, যে প্রচণ্ড কান্নার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চার ঘণ্টা ধরে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। আইভি ড্রিপ, ইসিজি ও বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল। এখন যদিও রিপোর্ট স্বাভাবিক, কিন্তু মানসিক চাপ এখনও রয়েছে।” অন্যদিকে তাঁদের বিয়ে স্থগিত হওয়ার পর থেকে বেশ কিছু আলোচনা চলছে। রেডিট থেকে পলাশ কেন্দ্রিক বেশ কিছু চ্যাট ভাইরাল হয়েছে। যদিও, তাঁর কোনো সত্যতা নেই। 

বর্তমানে দুই পরিবারই পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগ দিচ্ছে এবং স্মৃতি–পলাশের বিয়ে কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পরবর্তীতে। 

Entertainment News Today palak muchhal Smriti Mandhana