/indian-express-bangla/media/media_files/2025/11/29/smriti-mandhana-wedding-postponed-jemimah-support-suniel-shetty-reacts-2025-11-29-15-20-35.jpg)
কি এমন ঘটল স্মৃতির জন্য মাঝপথে খেলা ছাড়তে হল জেমাইমাকে?
Smriti Mandhana's Wedding : স্মৃতি মন্ধানার বিয়ে আপাতত স্থগিত। এই নিয়ে গত কিছুদিন তোলপাড় সংবাদ মাধ্যম। ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে স্বামী পলাশ মুচ্ছালের বিরুদ্ধে। তিনি নাকি প্রতারণা করেছে ভারতীয় মহিলা দলের ক্রিকেট এই তারকা স্মৃতির সঙ্গে। স্মৃতির এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের অন্যতম সতীর্থ এবং বান্ধবী জেমাইমা রদ্রিগেস। যে নেইমার এমন বন্ধুতে আপ্লুত বলিউড অভিনেতা সুনীল শেট্টি।
৩০ বছর পর ধর্মেন্দ্রর বাড়িতে এষা! সৎমা প্রকাশ কৌরকে প্রণাম করার পর সানি কি করেছিল জানেন?
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটার জেমাইমা রদ্রিগেসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সুনীল শেট্টি। বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলছিলেন জেমাইমা। তিনটি ম্যাচ খেলার পরেই ভারতে ফিরেছিলেন। স্মৃতির এই কঠিন সময়ে বন্ধুর পাশে থাকবে বলে অস্ট্রেলিয়া ফিরবে না বলে সিদ্ধান্ত নেয় জেমাইমা। স্মৃতি ব্যক্তিগত জীবনে একটি কঠিন সময় পার করছেন। এমন সময় জেমাইমা তার পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়েছেন। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে, স্মৃতি মন্ধানা ও সঙ্গীত পরিচালক-প্রযোজক পলাশ মুচ্ছালের বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। বিয়ের ঠিক আগে স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরই স্মৃতি তার ইনস্টাগ্রাম থেকে সমস্ত বিয়ের পোস্ট মুছে দেন। একই সময়ে পলাশও প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে মুম্বাইতে পৌঁছান।
Bumped into this article first thing in the morning and my heart felt full.
— Suniel Shetty (@SunielVShetty) November 28, 2025
Jemimah leaving the WBBL to be by Smriti’s side. No big statements, just quiet solidarity.
This is what real teammates do.
Simple. Straight. Genuine pic.twitter.com/dL04daGjSu
সুনীল শেট্টি শুক্রবার তার এক্স হ্যান্ডেলে একটি সংবাদপত্রের কাট আউট শেয়ার করেন। তাতে সংবাদপত্রের হেডলাইন ছিল, “জেমিমাহ WBBL থেকে বিরতি নিয়ে মন্ধানার পাশে দাঁড়ালেন।” কাট আউটটি শেয়ার করার পাশাপাশি সুনীল সোশ্যাল মিডিয়া একাউন্টে লেখেন, “সকালের শুরুতেই এই আর্টিকেলটা পড়ে আমার মন ভরে গেল। জেমিমাহ WBBL ছেড়ে স্মৃতি মান্ধানার পাশে দাঁড়িয়েছে। এটা বড় কোন খবর নয়। এটা একটি সহমর্মিতার ঘটনা। আসল সহকর্মীরা এমন কাজই করেন তার বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য। এই বন্ধুত্ব সহজ সরল এবং খাঁটি।
স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছালের বিয়ে স্থগিত এর ঘটনা গত ২৩ শে নভেম্বর ঘটে। স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পুরো বিয়ের অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হয়। এরপর নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তীতে পলাশও মুম্বই হাসপাতলে থাকার খবর পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর স্মৃতি প্রাক-বিবাহ উদযাপনের সব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সব মুছে দেয়। এখনো স্মৃতি বা পলাশ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য রাখেনি। এমন সময় সুনীল শেট্টির সোশ্যাল মিডিয়া পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। জেমাইমা এবং স্মৃতির বন্ধুত্ব নিয়ে অনেকেই বাহবা দিয়েছেন।
আগামী জানুয়ারি অর্থাৎ ২০২৬ সিনেমা হলে মুক্তি পাবে সুনীল শেট্টির ছবি ‘বর্ডার ২’ (Border 2) সিনেমায় দেখা যাবে। এছাড়াও তার হাতে ‘হেরা ফেরি ৩’ ( Hera Pheri 3) এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ( Welcome to the Jungle) সিনেমার কাজ রয়েছে।
Ranbir-Deepika: দশ বছর পর রণবীর–দীপিকা জুটি ফিরছে! অয়ন মুখার্জির নতুন ছবিতে বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us