/indian-express-bangla/media/media_files/2026/01/22/597890847_1411295360373886_6812672206721354564_n-2026-01-22-19-12-09.jpg)
কী বলছেন স্নিগ্ধ?
এই নিয়ে গুনে গুনে প্রায় ৩ জন। গায়করা গান গাইতে যাচ্ছেন। তাঁদের সঙ্গে উদ্যোক্তাদের ঝামেলা যেন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর এবার স্নিগ্ধজিত ভৌমিক। গায়কের সঙ্গে রীতিমতো অশান্তি শুরু হয়ে যায়। জানা যাচ্ছে, তিনি গান গাইতে গাইতে স্টেজ থেকে নেমে গিয়ে দর্শকের সঙ্গে ছবি তোলেন এবং নীচে নেমেও গান গাইতে থাকেন। যে কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং গায়ককে অত্যন্ত কটু শব্দে যা নয় তাই বলেন উদ্যোক্তা।
একটা সময় পর, নিজের মেজাজ হারিয়ে স্নিগ্ধ কথা বলতে শুরু করেন। তাঁকে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, আপনি আমার থেকে বড়। আপনি আমায় ভাল ভাষায় বলতে পারতেন। সেটা করলেন না। উল্টে আপনি আমাকে যে ভাষায় কথা বললেন, এগুলো কোনও সুস্থ মানুষ বলতে পারেন না। আমি অনেক স্ট্রাগল করে এসেছি। আমার রাইট আছে বুক ফুলিয়ে কথা বলার। আপনি যেভাবে হ্যারাস করছেন আমায়। আমি কোনোদিন কারওর সামনে মাথানত করিন, আর করবও না।" যদিও দর্শকের অনেকেই তাঁকে তাঁর সাহসিকতার জন্য বাহবা জানান। কিন্তু, এই দৃশ্য ভাইরাল হয় বেশ। এবং এক পর্যায়ে তিনি স্টেজ ছেড়ে নেমে যান।
Sourav Ganguly Biopic: বেহালার বাড়ি হুবহু সেটে তৈরি, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক ঘিরে জোর প্রস্তুতি
তবে, সেই কারণে যে সমালোচনার মুখে তিনি পড়েছেন, তাতে তাঁর তরফে এক বক্তব্যের বেশ প্রয়োজন ছিল বলেই গায়ক দাবি করেন। তিনি তাঁর সমাজ মাধ্যমে এই নিয়েই লিখেছেন। সেদিনের ঘটনার প্রসঙ্গে নিতি সকল উদ্যোক্তাদের দায়ী করতে রাজি নয়। বরং, একজনকেই উদ্দেশ্য করেছেন।
Mimi Chakraborty: কেন আজও একা রয়ে গেলেন মিমি? ষড়যন্ত্রের নেপথ্যে কারা?
স্নিগ্ধ লিখছেন, "অত মানুষের অনুরোধে তাঁদের সাথে ছবি তুলতে যাওয়া যদি ভুল হয়ে থাকে তবে তো সত্যিই ভুল করেছি আমি তো ধাক্কা না দিয়ে একবার ভালো ভাবে বললেই আবার মঞ্চে চলে আসতাম,অনেক কষ্ট পরিশ্রম করে এই ভালোবাসা পেয়েছি আমি তাই এটাকে উপেক্ষা করার সাহস আমার নেই, শুধুমাত্র ওই একটা মানুষের জন্য সব যেনো কেমন হয়ে গেলো। খুবই ভালো আয়োজক কমিটির সবাই, সকল দর্শক, পুরো আয়োজন,পরিবেশ,প্রশাসন সব মিলিয়ে দারুণ। গানে গল্পে সবাই মিলে দারুণ আনন্দ করেছি গতকাল "মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলায়" বরাবরের মতো প্রচুর আশীর্বাদ ভালোবাসা পেয়েছি গতকাল,শুধুমাত্র ওই একটা মানুষের জন্য এই এত ভালো কিভাবে মিথ্যে বা খারাপ হয়ে যাবে? একটাই চাওয়া গতকাল উপস্থিত মানুষরা তোমরা যদি একটু পরিষ্কার করে দাও সবার কাছে যে ঠিক কি হয়েছিলো? চিরকৃতজ্ঞ থাকবো নইলে কিছু মানুষ ভুল বার্তা রটাচ্ছে, এই একটা ছোট্ট ব্যাপারকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই বিনা কারণে আমায় আবার সবাই ভুল বুঝছে, যাই হোক দোষ করিনি যখন তাই মাথা উঁচুই থাকবে আর সময়ের সাথে এটা আমার পক্ষেই আসবে কিন্তু আপাতত তোমরা একটু পরিষ্কার করে দাও আর হ্যাঁ এখানে ধর্ম ও রাজনীতি একদমই নেই এই পুরো ব্যাপারটায়।। সবার সহযোগিতা কাম্য।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us