Orry: মহাবিপদ! মাদক মামলায় নাম জড়াল অত্যন্ত জনপ্রিয় নেটপ্রভাবীর, মুম্বই পুলিশ তলব করল ওরিকে

Orry Summoned: মাদক মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির। ২৫২ কোটি টাকার মাদক মামলায় মুম্বই পুলিশ তলব করেছে ওরহান আওয়াত্রামানিকে। জেনে নিন বিস্তারিত।

Orry Summoned: মাদক মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির। ২৫২ কোটি টাকার মাদক মামলায় মুম্বই পুলিশ তলব করেছে ওরহান আওয়াত্রামানিকে। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মাদক মামলায় নাম জড়াল ওরির

Social media influencer Orry: মাদক মামলায় নাম জড়িয়েছে একাধারে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং নিজেকে বলিউড ইনসাইডার হিসেবে পরিচিত দেওয়া ওরির। এএনআই সূত্রের খবর, ২৫২ কোটি টাকার মাদক মামলায় মুম্বই পুলিশ তলব করেছে ওরহান আওয়াত্রামানিকে। অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি)-এর ঘাটকোপার ইউনিট ওরিকে বৃহস্পতিবার সকাল ১০টায় হাজিরা দিতে বলেছে। যদিও তাঁর নাম কেবলমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই উঠে এসেছে। পুলিশ এখনও ওরির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আনেনি।

Advertisment

তদন্ত চলাকালীন জম্মু ও কাশ্মীরে কাঠুয়ার এক হোটেলে মাদক সেবনের অভিযোগে ওরির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মন্দির সংলগ্ন এলাকায় আমিষ খাবার এবং মদ্যপান সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণেই মামলা করা হয়। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সেলিম দোলার ছেলে তহের দোলা যাকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করা হয়েছে, তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে ওরির। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেলিম দোলা নাকি ভারত ও বিদেশের একাধিক সেলিব্রিটি পার্টির সঙ্গে জড়িত ছিলেন যেখানে প্রকাশ্যে মাদক সেবন হত। 

আরও পড়ুন জগদ্ধাত্রী'-র কাজ শুরুর আগেই প্রেগন্যান্সির গুঞ্জন, চর্চার মাঝে মুখ খুললেন বঙ্গললনা সায়ন্তনী

Advertisment

তহের দাবি করেছেন বলিউডের সেই পার্টিগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, আব্বাস-মাস্তান, র‍্যাপার লোকা, অর্রি এবং এমনকি দাউদ ইব্রাহিমের মৃত বোন হাসিনা পারকার। দোলার ডানহাত 'ল্যাভিশ'-কে অক্টোবর মাসে দুবাই থেকে ফিরিয়ে আনা হয়। এএনসি-র মতে,রিপোর্ট অনুযায়ী একাধিক বলিউড তারকা, চলচ্চিত্র নির্মাতা এবং এক প্রভাবশালী প্রাক্তন বিধায়কের নাম নিয়েছেন। ২৫২ কোটি টাকার এই মামলায় অন্তর্ভুক্ত সাংলি মেফেড্রোনের অবৈধ পাচার যা এম-ক্যাট, মিয়াও মিয়াও বা আইস নামে পরিচিত। 

আরও পড়ুন প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন, সেলিম খানের পাশে বসে হাসি মুখে পোজ সলমনের সৎ মা হেলেনের!

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে এই ঘটনায় যাঁদের নাম উঠে এসেছে মুম্বই পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করতে পারে। এএনসি-র এক সিনিয়র অফিসার সপ্তাহের শুরুতে নিশ্চিত করেছেন, 'আমরা সমস্ত তথ্য যাচাই করছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন পাঠানো হতে পারে।'

এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, দোলা এখনো পলাতক এবং তুরস্কে লুকিয়ে আছেন বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। অরি অভিযুক্ত নন, মোহম্মদ সেলিম মোহম্মদ সুহেল শেখকে নিয়ে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, ৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় , মোহম্মদ সেলিম মোহম্মদ সুহেল শেখকে। 

আরও পড়ুন 'আমার প্রেমিকা-স্ত্রী', বিয়ের গুঞ্জন উসকে ঊর্বশীর জন্মদিন পার্টিতে প্রকাশ্যে অভিনেত্রীর স্তনে হাতে ওরির!

Orry Awatramani