Soha Ali Khan: ইডেন গার্ডেনস খালি, বাবা পতৌদিকে আজও কলকাতার মাঠে এভাবেই খুঁজে পান সোহা?

সোহা আলি খান ‘রং দে বসন্তি’ (২০০৬) , অন্তরমহল (২০০৫) সিনেমায় ব্যাপক প্রশংসা অর্জন করেন। অভিনেত্রীর পাশাপাশি সোহা আলি খান একজন লেখিকাও...

সোহা আলি খান ‘রং দে বসন্তি’ (২০০৬) , অন্তরমহল (২০০৫) সিনেমায় ব্যাপক প্রশংসা অর্জন করেন। অভিনেত্রীর পাশাপাশি সোহা আলি খান একজন লেখিকাও...

author-image
Naikun Nessa
New Update
soha

বাবাকে নিয়ে কী বললেন তিনি?

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির (Mansoor Ali Khan Pataudi ) ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কন্যা আবেগঘন বার্তা শেয়ার করেছেন। অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan) তাঁকে স্মরণ করে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে একটি ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে পোস্ট করেন মনসুর কন্যা।

Advertisment

অভিনেত্রী সোহা আলি খান মূলত হিন্দি সিনেমায় অভিনয় করেন, পাশাপাশি তিনি বাংলা ও ইংরেজি ফিল্মেও অভিনয় করেছেন। সোহা অক্সফোর্ডের ব্যালিওল কলেজ থেকে মডার্ন হিস্ট্রি এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অভিনয়ে আসার আগে তিনি ফোর্ড ফাউন্ডেশন ও সিটিব্যাঙ্কে কাজ করেছেন। সোহা আলি খান ‘রং দে বসন্তি’ এবং অন্তরমহল সিনেমায় ব্যাপক প্রশংসা অর্জন করেন। অভিনেত্রীর পাশাপাশি সোহা আলি খান একজন লেখিকাও, তিনি ‘দ্য পেরিলস অব বিইং মডারেটলি ফেমাস’ বইটিতে হাস্যরসের মাধ্যমে নিজের জীবনের কাহিনী শেয়ার করেছেন।   

Rudranil Ghosh birthday: বিশেষ দিনে বিশেষ কাজ, বিতর্ক ছাপিয়ে জন্মদিনে মানবিক রুদ্রনীল

অভিনেত্রী গতকাল ভিডিও পোষ্টে লিখেছেন, “আপনার জন্মদিনে, আব্বা, আমি সেই জায়গায় দাঁড়াতে চেয়েছিলাম যেখানে খেলা আপনাকে মনে রাখে। আজ ইডেন গার্ডেন্স খালি থাকলেও, এটি আপনার জন্য কখনো নীরব নয়। এটি এমন একটি মাঠ যেখানে আপনি খেলতে ভালোবাসতেন, এবং যেখানে আপনি বহুবার ভারতের অধিনায়কত্ব করেছেন, সম্ভবত সবচেয়ে স্মরণীয় হলো, ১৯৭৪ সালের ডিসেম্বরের টেস্ট ম্যাচ, অপরাজেয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অ্যান্ডি রবার্টসের একটি বল আপনার মুখে আঘাত করে গালের হাড় ভেঙে দেয়। আপনি রক্তাক্ত ও আহত অবস্থায় অবসর নেন, কিন্তু ফিরে এসে দলকে ৮৫ রানের অবিশ্বাস্য বিজয় এনে দেন। সেই টেস্টটি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আইকনিক বিজয়গুলির একটি হয়ে উঠেছে। স্ট্যান্ডগুলো এখনো আপনাকে মনে রাখে, ক্রিকেটারকে। আমি আমার আব্বাকে মনে রাখি। দুজনেই এখানে থাকার যোগ্য। জন্মদিনের শুভেচ্ছা, আব্বা।”

মনসুর আলি খান মাত্র ২১ বছর বয়সে ভারতের অধিনায়ক হন। ৪০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৯টি জয় এনে দেন, যার মধ্যে ১৯৬৭-৬৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম সিরিজ জয়। তিনি ‘টাইগার’ ডাকনামে পরিচিত ছিলেন এবং এক চোখে দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও অসাধারণ ক্রিকেট খেলেছেন। তিনি অনেকের কাছেই ভারতের সেরা অধিনায়কদের একজন।

Entertainment News soha ali khan