লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভোটের মুখে আইনি নোটিশে কালঘাম ছুটল বিধায়ক-অভিনেতার

শাহিদের বক্তব্য, প্রথমদিকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস মিললেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পূর্ণ অর্থ তিনি ফেরত পাননি। প্রায় দুই বছর অপেক্ষা করার পর তিনি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

শাহিদের বক্তব্য, প্রথমদিকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস মিললেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পূর্ণ অর্থ তিনি ফেরত পাননি। প্রায় দুই বছর অপেক্ষা করার পর তিনি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
soham-chakraborty

ভোটের মুখে আইনি নোটিশ!

বিধানসভা নির্বাচনের মুখে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক (Soham Chakraborty)। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা-রাজনীতিবিদ  শাহিদ ইমাম (Shahid Imam)। যিনি অভিনয় জগতে ‘শুভম’ নামেই অধিক পরিচিত।

Advertisment

শাহিদ ইমামের দাবি, সোহমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক রয়েছে। সেই ঘনিষ্ঠতার ভিত্তিতেই ২০২১ সালে তিনি অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তীকে প্রায় ৬৮ লক্ষ টাকা ধার দেন। অভিযোগ অনুযায়ী, একটি বাংলা সিনেমা প্রযোজনার উদ্দেশ্যে দু’জনের মধ্যে ২০২১ সালের ২৯ জুলাই একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। সম্ভাব্য ছবির নাম ছিল ‘মানিকজোড়’। চুক্তি অনুযায়ী, শাহিদ ইমাম মোট ১ কোটি টাকা বিনিয়োগ করতে সম্মত হন। তারই প্রথম কিস্তি হিসেবে তিনি ৬৮ লক্ষ টাকা সোহমকে প্রদান করেন।

আরও পড়ুন: ভালোবাসায় ভর করে পথচলা শুরু মধুমিতার, নতুন জীবন কেমন কাটছে?

শাহিদের বক্তব্য, প্রথমদিকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস মিললেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পূর্ণ অর্থ তিনি ফেরত পাননি। প্রায় দুই বছর অপেক্ষা করার পর তিনি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেন। প্রথমে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায় এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আইনি নোটিসে আর্থিক লেনদেন ও চুক্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! কর্ণাটক হাইকোর্টে আইনি লড়াইয়ে রণবীর সিং

অন্যদিকে, সোহম চক্রবর্তী ঋণ নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা তিনি একাধিকবার করেছেন এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই বিতর্ক সামনে আনা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই আর্থিক বিতর্ক রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে।

আরও পড়ুন: 'গেছে আপদ গেছে'! আদর্শ আর দলত্যাগ প্রসঙ্গে ঊষসীর বিস্ফোরক মন্তব্য

tollywood tollywood news entertainment Entertainment News Entertainment News Today Soham Chakraborty