/indian-express-bangla/media/media_files/2025/06/23/sonakshi-zaheer-2025-06-23-15-19-32.jpg)
সন্তানসম্ভবা সোনাক্ষী?
Sonakshi Sinha Pregnancy Gossip: সদ্য মা হয়েছেন বলিউডের গ্ল্যাম ডিভা ক্যাটরিনা কইফ। এর মাঝেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, দাবাং গার্ল সোনাক্ষী সিনহা প্রেগন্যান্ট। প্রযোজক রমেশ তউরানির দীপাবলি পার্টিতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সেলেবরা। সেখানেই প্রেগন্যান্সি গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই চর্চা আরও জোড়াল হয়। যদিও সোনাক্ষী ইনস্টা হ্যান্ডেলে মজার ছলে লিখেছিলেন, 'মানব ইতিহাসে তো এটা রেকর্ড যে দীর্ঘ ১৬ মাস কেউ অন্তঃসত্ত্বা...'। ফের দুই থেকে তিন হওয়ার গুঞ্জন। নেপথ্যে এক বিশেষ কারণ, সলমনের দাবাং ট্যুর বাতিল করেছেন সোনাক্ষী। তাঁর পরিবর্তে থাকছেন তামান্না ভাটিয়া।
আরও পড়ুন '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর
ট্যুরের উদ্যোক্তারা ইতিমধ্যেই নতুন পোস্টার শেয়ার করেছেন। যখানে নাম রয়েছে সলমন, তামান্না, জ্যাকলিন ফার্নান্ডেজ, মনিশ পাল, প্রভু দেবা, সুনীল গ্রোভার, স্টেবিন বেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। সোনাক্ষীর নাম না থাকায় নেটপাড়ার গুঞ্জন, অন্তঃসত্ত্বা বলেই দাবাং ট্যুরে ব্রাত্য দাবাং গার্ল। প্রসঙ্গত, সম্প্রতি সোনাক্ষী সিনহাকে একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে হাজির হতেই গর্ভবতী হওয়ার গুজব ছড়ায়। Vikram Phadnis-এর ৩৫তম বর্ষপূর্তি ফ্যাশন ইভেন্ট থেকেই জল্পনার সূত্রপাত। এরপর জাহির ইকবালের সঙ্গে একটি পার্টিতে সোনাক্ষীর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আরও পড়ুন মুসলিম বলেই রঙের উৎসব নেই জাহির? প্রশ্ন ওঠার আগেই স্বামীর 'রক্ষাকবচ' সোনাক্ষী
রমেশ তউরানির দীপাবলি পার্টিতে তারকা দম্পতির মজার ছলে সেই গুজবের জবাব দিয়েছিলেন। সংবাদমাধ্যমের সামনে পোজ দেওয়ার সময় জাহির সোনাক্ষীর পেটে হাত দেন। যেন ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন! সোনাক্ষী হেসে ফেলেন এবং মজা করে জাহিরকে মারেন। ২০২৪ সালের ২৩ জুন মুম্বইয়ে প্রিয়জনদের উপস্থিতিতে সই বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এরপর জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস ইকবাল। সত্যিই সোনাক্ষী সন্তানসম্ভবা নাকি পুরোটাই গুঞ্জন, সেই উত্তরের অপেক্ষায় ডিভার অনুরাগীরা।
আরও পড়ুন সাগরমুখী বিলাসবহুল বাড়ির স্বপ্নপূরণ, এক ঝলকে জাহির-সোনাক্ষীর নতুন ঠিকানার অন্দরমহল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us