সাফল্যের শিখর থেকে মৃত্যুর দ্বার, প্রেম-ই শেষ করে দেয় ৩৪ বছরের অভিনেত্রীর জীবন, পাড়ি দেন পরলোকে

তবে ৯০-এর দশকের মাঝামাঝি, একটি মেরুদণ্ডের অস্ত্রোপচার তাঁর জীবনকে বদলে দেয়। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ব্যর্থ সার্জারির পর তিনি দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় ছিলেন।

তবে ৯০-এর দশকের মাঝামাঝি, একটি মেরুদণ্ডের অস্ত্রোপচার তাঁর জীবনকে বদলে দেয়। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ব্যর্থ সার্জারির পর তিনি দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Viji-malayalam-tamil-telugu-actress-movies-death-reason-1

কে এই অভিনেত্রী?

Actress Tragic Love Life: জনপ্রিয় প্রবাদ আছে - “It’s lonely at the top।” এই কথাটি যেন হুবহু মিলে যায় টিনসেল-টাউনের সেই সব তারকাদের জীবনের সঙ্গে, যারা দ্রুত উত্থানের পর নিঃশব্দে বিলীন হয়ে গিয়েছিলেন। খ্যাতি, চাপ, এবং ব্যক্তিগত জীবনের জটিলতা অনেকের জীবনেই গভীর ছাপ ফেলেছে। দক্ষিণ ভারতীয় ২ অভিনেত্রী ভিজি এবং শোভার গল্পও সেই একই করুণ ধারার অংশ। দু’জনের পথ এক না হলেও, তাদের জীবনের পরিণতি, এক আশ্চর্য সাদৃশ্য বহন করে- দু’জনেই প্রেমের ব্যর্থতায় আত্মহত্যা বেছে নিয়েছিলেন।

Advertisment

১৯৬৬ সালে জন্ম নেওয়া ভিজি অশ্বথ, ১৯৮২ সালে গঙ্গাই অমরানের, কোজি কুভুথু ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। প্রভু, সুরেশ ও সিল্ক স্মিতা অভিনীত ছবিটি বিশাল হিট হয় এবং ভিজিকে দক্ষিণ ভারতের পর্দায় এক নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে। পরের কয়েক বছরে তিনি বিজয়কান্ত, কার্তিক, মামুট্টি, রজনীকান্ত, এমনকি নন্দমুরি বালাকৃষ্ণের মতো তারকাদের সঙ্গে পরপর একাধিক হিট ছবি উপহার দেন।

৮৯-এও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র, এল বিরাট সুখবর, এখন কেমন আছেন বীরু?

তবে ৯০-এর দশকের মাঝামাঝি, একটি মেরুদণ্ডের অস্ত্রোপচার তাঁর জীবনকে বদলে দেয়। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ব্যর্থ সার্জারির পর তিনি দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় ছিলেন। তিন বছর পর সুস্থ হলেও সিনে-দুনিয়ায় আর ফিরে আসা সম্ভব হয়নি। বিজয়কান্ত একাধিকবার তাঁকে কাজে ফেরানোর চেষ্টা করলেও, ভাগ্য সেদিকে সায় দেয়নি।

Advertisment

Govinda Hospitalised: রাত ১টায় কেলেঙ্কারি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা

২০০০ সালের ২৭ নভেম্বর, মাত্র ৩৪ বছর বয়সে ভিজি নিজের চেন্নাই অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে একটি অডিও বার্তায় তিনি জানান, বিবাহিত পরিচালক এ. আর. রমেশের সঙ্গে তাঁর প্রেমভঙ্গই এই সিদ্ধান্তের কারণ। রমেশ তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করেন। এই ঘটনার পর রমেশকে গ্রেফতার করা হলেও, প্রমাণের অভাবে তিনি এবং তাঁর স্ত্রীকে পরে খালাস দেওয়া হয়।

'আমি আর আগের মতো নই', সিদ্ধার্থের শোকে এতদিনে চোখ ভিজল শেহনাজের?

মাত্র আঠারো বছরের অভিনয়জীবনে ভিজি প্রায় চল্লিশটি ছবিতে কাজ করেছিলেন এবং তিনটি ভাষার সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিলেন। যদি জীবন একটু অন্য পথে যেত, তবে হয়তো দক্ষিণ ভারতীয় সিনেমায় তিনি আজও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতেন।

bollywood actress Entertainment News Today Actress