/indian-express-bangla/media/media_files/2024/12/20/SzuFLYA7GEV5JWcGfo1X.jpg)
অভিনেত্রীর বাড়িতে ঢুকেই হাসপাতালে ডাকাত ... Photograph: (ফাইল)
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নানা, সম্প্রতি এক আতঙ্কজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তিনি এবং তাঁর মা তাঁদের নিজস্ব বাড়িতে একটি হোম ইনভেশন- এর মুখোমুখি হন, যেখানে একজন সশস্ত্র ডাকাত হঠাৎই তাঁদের উপর হামলা চালায়। আফটার স্কুল গ্রুপের সাবেক সদস্য নানা এবং তাঁর মা অবস্থা সামাল দিতে দ্রুত সাহসের সঙ্গে তাঁদের মোকাবিলা করেন, ফলে জীবন নিয়ে তারা অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার বিবরণ
দক্ষিণ কোরিয়ার গুরি পুলিশ স্টেশন জানিয়েছে, ডাকাতের বয়স ত্রিশের কাছাকাছি এবং সে গিয়ংগি প্রদেশের গুরি-সির আচিওন-ডং এলাকায় নানার বাড়িতে ভোররাতে প্রবেশ করে। ভেবেছিল ঘুমন্ত অবস্থায় তাকে কেউ ধরবে না- কিন্তু ঘটল উল্টো। বাড়ির ভেতরে ঢোকার পরই নানার মা প্রথমে অনুপ্রবেশকারীকে দেখে ফেলেন, পরে নানা দ্রুত সেখানে পৌঁছে যান।
ছেলের জন্য ভয় পাচ্ছেন! মর্ফড ছবিতে ক্ষোভ উগরে দিলেন গিরজা ওক
এরপর শুরু হয় তীব্র হ্যান্ড-টু-হ্যান্ড লড়াই। নানা এবং তাঁর মা মিলে সশস্ত্র ডাকাতকে নিরস্ত্র ও দমন করতে সক্ষম হন। ঘটনাস্থলেই ডাকাত গুরুতর আহত হয়- পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নানার পরিবারই পুলিশে ফোন করে, এবং সকাল প্রায় ৬টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো তদন্ত করছে, এই ডাকাতির পেছনে কোনও ব্যক্তিগত উদ্দেশ্য ছিল কি না, নাকি এটি কেবল অর্থ-সম্পত্তির জন্য একটি পরিকল্পিত হামলা।
কোরিয়ান সেলিব্রিটিদের উপর বাড়ছে হুমকি
এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ার সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। BTS-এর জংকুকের বাড়িতে এক ভক্ত গ্যারেজ দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। জংকুক তৎক্ষণাত গ্যারেজ লক করে অনুপ্রবেশকারীকে আটকে রেখে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করেন। পরে লাইভে তিনি সতর্ক করে বলেন- "আমাকে ভালবাসার জন্য ধন্যবাদ, কিন্তু এভাবে নয়। আপনারা যদি বাড়িতে ঢোকার চেষ্টা করেন, আমি আপনাকে তালাবদ্ধ করে আটেক দেব। সবকিছু রেকর্ড হয়, তাই প্রমাণও থাকবে।"
Entertainment Latest Live News Update ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার, ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রীর
নানার ক্যারিয়ার
২০০৯ সালে ডেবিউ করা নানা আফটার স্কুল, অরেঞ্জ ক্যারামেল এবং এএস রেডের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান। পরে অভিনয়ে আসেন ২০১৪ সালে। দ্য গুড ওয়াইফ (2016) এবং ইনটু দ্য রিং (2020)–এ তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ঘটনার পরে ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে নানা এবং তাঁর মা নিরাপদ আছেন, তবে একই সঙ্গে সেলিব্রিটি নিরাপত্তা নিয়ে আলোচনাও তীব্র হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us