/indian-express-bangla/media/media_files/2026/01/07/sreeleela-1600-2026-01-07-21-30-37.jpg)
যা বললেন তিনি...
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা, মাত্র ২৪ বছর বয়সেই তিন সন্তানের মা!এ খবর শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে এটি কোনও প্রচলিত মাতৃত্বের কাহিনি নয়। ১৮ বছর বয়সে কন্নড় ছবি কিস- এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের পর, মাত্র ২১ বছর বয়সেই তিনি দুইজন ভিন্নভাবে সক্ষম শিশুকে দত্তক নেন। সম্প্রতি তিনি তৃতীয় সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন। শুরুর দিকে বিষয়টি গোপন রাখতে চাইলে এখন ধীরে ধীরে নিজের এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে শ্রীলীলা বলেন, চলচ্চিত্র তারকারা কিছু করলে মানুষ অতিরিক্ত কৃতিত্ব দিতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে এটি তাঁর কাছে খুবই স্বাভাবিক অনুভূতি। তিনি বলেন, “মা শব্দটি বিশাল। আমি জানি সবাই যা ভাবছে আসলে তা নয়।”
তিনি জানান, সন্তানরা তাঁর সঙ্গে থাকেন না। আলাদা সুরক্ষিত পরিবেশে বিশেষ প্রশিক্ষিত মানুষেরা তাদের দেখাশোনা করেন। সুরক্ষার কারণেই তিনি বিষয়টি দীর্ঘদিন ব্যক্তিগত রেখেছিলেন। তিনি বলেন, “শিশুরা ওখানেই থাকে। আমি নিয়মিত ফোনে কথা বলি, সময় পেলে গিয়ে দেখি। সবকিছুই খুব যত্নে পরিচালিত হয়।”
নিজের স্বভাব নিয়ে অভিনেত্রী বলেন, "আমি হয়তো জন্মদাত্রী ‘মা’ নই, তবে মাতৃত্ববোধ খুব শক্তিশালী। ছোটবেলা থেকেই অন্যদের দেখাশোনা করতে ভালো লাগে। কখনও কখনও ভাবি, এই প্রবণতার কারণে আধুনিক যুগের আদর্শ বান্ধবী হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।"
দত্তক নেওয়ার যাত্রা কীভাবে শুরু হয়েছিল, তা স্মরণ করে তিনি বলেন, একটি কন্নড় ছবির শুটিংয়ের সময়, পরিচালকের সঙ্গে একটি শিশু আশ্রমে যাওয়ার মধ্য দিয়েই, তাঁর মনোযোগ শিশুদের প্রতি বাড়ে এবং সেখান থেকেই শুরু হয় এই পথচলা। আশ্রমের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল, বিষয়টি প্রকাশ্যে আনলে অনেকেই উৎসাহিত হতে পারেন। তবে শ্রীলীলা স্পষ্ট জানান, তিনি কোনও কৃতিত্ব চান না।
তিনি আরও জানান, সম্প্রতি “Here For You” নামে নিজের একটি সামাজিক উদ্যোগ শুরু করেছেন। এটি গ্রামীণ শিশু উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সহায়তায় কাজ করছে। তিনি বলেন, “সবাই ব্যস্ত, কিন্তু অল্প কিছু সময় দিলে সত্যিই পরিবর্তন আনা যায়।”
অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসাশাস্ত্রের ছাত্রী ছিলেন। মানুষের জন্য কাজ করার প্রবণতাই তাঁকে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আলো–ঝলমলে পেশার মধ্যেও তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি আজও অনুপ্রেরণাদায়ী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us