/indian-express-bangla/media/media_files/gA24wByrVnkX3iu0SqxX.jpg)
জিতলেন শ্রীলেখা... Photograph: (ফাইল)
ন্যায়ের জয় হল। কথায় বলে, সৎ পথে থাকলে, অন্যায় না করলে কারওর ভয় পাওয়ার দরকার-ই নেই। আর শ্রীলেখা মিত্র যেন সেটাই আবার প্রমান করলেন। দীর্ঘদিন ধরে শাসকদলের অত্যচারে অতিষ্ঠ শ্রীলেখা অবশেষে যেন জয়ের মুখ দেখলেন। তাঁর বসতবাড়ির আশেপাশেই নানা ধরণের উস্কানিমূলক কথাবার্তা শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন, তাঁকে বয়কট করার কথা। আবার কেউ শ্রীলেখাকে ফোন করে বলেছিলেন, আসব নাকি আপনার বাড়িতে?
একথা অনেকেই জানেন, শ্রীলেখা বাম-মনস্ক। যেকারণে তাঁকে নানা সময়ে নানা সমস্যায় পড়তে হয়। তবে ঠোঁটকাটা অভিনেত্রী সেসব একেবারেই গায়ে লাগান না। বরং, ফ্রন্টফুটে লড়তে দেখা যায়। এবারও তাঁর ব্যতিক্রম না। তাই তো, নিজের লড়াই লড়ে এবার তিনি জিতে ফিরলেন। সমাজ মাধ্যমে সেই বিষয়েই তিনি লিখেছেন গতকাল রাতে। কেস চলছিল, তবে সওাল-জবাব যে তাঁর ফরেই গিয়েছে, একথা বলতেই হয়। তিনি বলছেন...
Kapil Sharma: 'অপমান মেনে নেব না', কপিল শর্মাকে সরাসরি সতর্ক করল MNS
"তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আমার বাড়ির চারপাশে সামাজিক বয়কটের উস্কানি দিয়ে পোস্টারিং ও সামাজিক মাধ্যমে অশ্লীল কিছু পোস্ট-এর বিরুদ্ধে অভিযোগ কোন ব্যবস্থা না নেওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তায় বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করি । একজন সামাজিক কর্মী হিসাবে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য দুষ্কৃতীরা আমাকে সামাজিক বয়কটের ডাক দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন ও বাড়ির চারপাশে পোস্টারিং শুরু করেছেন । আমার বিকৃত ছবি সম্মানহানি কর মন্তব্যসহ সামাজিক মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। বিচারপতি নির্দেশ দেন : সামাজিক মাধ্যম থেকে সমস্ত ছবি তুলে নিতে হবে । এছাড়াও পুলিশকে নির্দেশ দেন, যদি এলাকায় কোনও পোস্টার থাকে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। মেটা ইন্ডিয়া কে এই মামলায় পার্টি করার নির্দেশ দেন। যদি এরপরেও এরকম কোনওরূপ ঘটনা ঘটে তা আদালতকে পরবর্তী শুনানির সময় জানাতে হবে। ২৪ এ নভেম্বরের মধ্যে সমস্ত ঘটনা ও অভিযোগের ভিত্তিতে তদন্তের বিষয় নিয়ে পুলিশকে আদালতে হলফনামা জমা দিতে হবে । এবং আমার বাড়ির বাইরে আসে পাশে যাতে কোনও অশোভনীয় পোস্টারিং না থাকে তা স্থানীয় পুলিশকে সুনিশ্চিত করার আদেশ দিল হাইকোর্ট । পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে।"
সুখবর শেয়ার করতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁকে ফোন করেছিল। তিনি আনন্দের সঙ্গেই বললেন, "আমি জিতেছি কালকের হিয়ারিং এ। আমার নৈতিক জয় হয়েছে এটা বলতে পারি আমি। এক্কেবারেই তাই।" তাঁর কাছে প্রশ্ন ছিল এবার কি তবে শাসকদলের সকলে তাঁকে ভয় পাবেন? উত্তরে বললেন, আমায় ভয় পাবে কিনা জানি না। কিন্তু, যারা অন্যায় করে তাঁদের তো ভয় পাওয়া উচিত। কারণ, সবাই তো বিক্রি হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন অনেকেই বিক্রি হয়েছে, কিন্তু আমি না। যাক গে, সেটা বাদ দিলাম। ঠিক তেমনই সব বিচারক বা বিচার ব্যবস্থা তো বিক্রি হয়নি। তাঁরাই মানুষকে ন্যায় পাইয়ে দেন। বিচার ব্যবস্থার সকলে তো TMC-দ্বারা নিয়ন্ত্রিত নয়।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us