/indian-express-bangla/media/media_files/2025/12/22/sree-2025-12-22-15-46-06.jpg)
বিয়ে ভাংল শ্রীনন্দার...
অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীনন্দা শঙ্কর তার দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। স্বামী গেভ সাত্তারাওয়ালার সঙ্গে, বিচ্ছেদের খবরটি তিনি নিজেই ইনস্টাগ্রামে একটি ব্যক্তিগত নোটের মাধ্যমে শেয়ার করেন। শান্ত, সংযত এবং পরিণত ভাষায় লেখা সেই বার্তায় শ্রীনন্দা জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হলেও, তা এসেছে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের জায়গা থেকেই।
ইনস্টাগ্রাম নোটে শ্রীনন্দা লেখেন, “গেভ এবং আমি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছি। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই বিষয়টি অনুভব করেছিলেন, তবে প্রকাশ্যে জানানোর জন্য আমাদের দু’জনেরই সময় প্রয়োজন ছিল। জীবন অনেক সময় অপ্রত্যাশিত পথে এগোয়, আর আমরা সেটাকেই শান্তভাবে গ্রহণ করেছি। আমরা দু’জনেই এই সিদ্ধান্তের সঙ্গে শান্তিতে আছি।” তিনি আরও জানান, এতদিন ধরে যে ভালোবাসা ও সমর্থন দর্শকরা তাদের দিয়েছেন, তার জন্য তারা কৃতজ্ঞ।
Riddhi Sen: 'মানুষখেকো মৌলবাদী তাণ্ডব', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ঋদ্ধি সেনের
তবে একই সঙ্গে শ্রীনন্দ স্পষ্ট করে দেন, এই বিচ্ছেদ নিয়ে কোনও প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দেওয়া হবে না। তিনি লেখেন, “এই বিষয়ে নানা মতামত, মন্তব্য কিংবা লেখা আসতেই পারে। আপনারা চাইলে সেগুলো উপেক্ষা করতে পারেন, কিন্তু দয়া করে, আমার মা বা আমাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া আশা করবেন না। এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করবে না। আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।”
বিবৃতির পরের অংশে শ্রীনন্দা তার কনটেন্ট ক্রিয়েশনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার অনুপ্রেরণামূলক কনটেন্ট আগের মতোই চলতে থাকবে। যদিও অনেকেই তাদের যুগলে ভিডিও মিস করবেন, তবু তিনি মনে করিয়ে দেন- সোশ্যাল মিডিয়ায় দেখা ছোট ছোট মুহূর্ত, কখনও একটি বিবাহের সম্পূর্ণ বাস্তবতাকে তুলে ধরে না। এই সময়ে তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থন আরও বেশি করে কামনা করেছেন।
Nora Fatehi: ‘এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত’, গাড়ি দুর্ঘটনার পর মুখ খুললেন নোরা ফাতেহি
শ্রীনন্দার এই ঘোষণার পর বহু তারকা ও অনুরাগী পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী রবীণা ট্যান্ডন একটি হৃদয়ছোঁয়া ইমোজি দিয়ে লিখেছেন, “সর্বদা পাশে আছি।” ডিজিটাল ক্রিয়েটর অভিষেক রায় মন্তব্য করেন, “তোমার আরও শক্তি হোক। আমি সবসময় তোমার পাশে আছি।” অসংখ্য অনুরাগীও শ্রীনন্দের পরিণত সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
বিবাহবিচ্ছেদের ঘোষণার পর শ্রীনন্দা শঙ্কর বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। নতুন অধ্যায়ের পথে এগোনোর ইঙ্গিত যেন স্পষ্ট তাঁর এই পোস্টে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us