Stranger Things Season 5: ক্রিসমাসে নতুন রহস্য, নববর্ষে চূড়ান্ত পরিণতি- স্ট্রেঞ্জার থিংস ৫-এর পূর্ণ সূচি প্রসঙ্গে জানেন?

হকিন্সের আকাশে আবারও অমানুষিক নীরবতা। শহরের লোকেরা অনুভব করছে- কিছু একটা বদলে যাচ্ছে। সিজন ৪-এর শেষে ভেকনা যে ভয়াবহ পোর্টাল খুলেছিল, তার অন্ধকার ছায়া এখন পুরো শহরটিকে গ্রাস করার প্রয়াস করছে। বাতাসে ঘুরপাক খাচ্ছে অজানা শব্দ...

হকিন্সের আকাশে আবারও অমানুষিক নীরবতা। শহরের লোকেরা অনুভব করছে- কিছু একটা বদলে যাচ্ছে। সিজন ৪-এর শেষে ভেকনা যে ভয়াবহ পোর্টাল খুলেছিল, তার অন্ধকার ছায়া এখন পুরো শহরটিকে গ্রাস করার প্রয়াস করছে। বাতাসে ঘুরপাক খাচ্ছে অজানা শব্দ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Stranger-Things-Season-5

কী হতে চলেছে এবার?

Stranger Things Season 5: ২০১৬ সালে হকিন্স নামের ছোট্ট শহরটির উপর নেমে এসেছিল এক অদেখা অশুভ ছায়া। সেদিন থেকে আজ পর্যন্ত অসংখ্য যুদ্ধ, ভয়, ত্যাগ আর বন্ধুত্বের ভিতর দিয়ে পথ হেঁটে এসেছে ইলেভেন এবং তার সঙ্গীরা। প্রায় তিন বছরের দীর্ঘ অপেক্ষা শেষে, অবশেষে সেই গল্প তার শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে।

Advertisment

হকিন্সের আকাশে আবারও অমানুষিক নীরবতা। শহরের লোকেরা অনুভব করছে- কিছু একটা বদলে যাচ্ছে। সিজন ৪-এর শেষে ভেকনা যে ভয়াবহ পোর্টাল খুলেছিল, তার অন্ধকার ছায়া এখন পুরো শহরটিকে গ্রাস করার প্রয়াস করছে। বাতাসে ঘুরপাক খাচ্ছে অজানা শব্দ, মাটিতে অনুভূত হচ্ছে ভূকম্পনের মতো কম্পন।

এই অদৃশ্য আতঙ্কের মাঝেই, দীর্ঘ বিরতির পর আবার ফিরে আসে আমাদের পরিচিত মুখগুলো। মিলি ববি ব্রাউনের ইলেভেন, যে আবারো নিজের অতীত, শক্তি, ভয় এবং নিয়তির সঙ্গে মুখোমুখি হতে চলেছে। এবার আর শুধু হকিন্স নয়, পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে ইলেভেনের হাতে।

Advertisment

রক্ষণশীল পরিবারের চাপে সব শেষ! পরপর মৃত্যু, দাম্পত্যে ভাঙন! কত কী যে সহ্য করলেন অভিনেত্রী..

শেষ লড়াই শুরু

নেটফ্লিক্স ঘোষণা করেছে এক বিশেষ মুক্তির পরিকল্পনা, একদম উৎসবের মৌসুমে, ধাপে ধাপে উন্মোচিত হবে চূড়ান্ত সিজনের প্রতিটি টুকরো।

খণ্ড ১- ২৭ নভেম্বর ২০২৫: প্রথম চারটি পর্ব এসে যাবে। আর মাত্র কয়েক ঘণ্টা… তারপরই জানা যাবে ভেকনার পরিকল্পনার আসল রূপ।

খণ্ড ২ - ২৬ ডিসেম্বর ২০২৫: ক্রিসমাসে হাজির হবে আরও তিনটি পর্ব। অন্ধকারের মাঝেই হয়তো দেখা মিলবে আশার আলো।

ফাইনাল - ১ জানুয়ারি ২০২৬: নতুন বছরের প্রাক্কালে মুক্তি পাবে সেই বহুল প্রতীক্ষিত শেষ পর্ব। যেখানে শেষ হবে হকিন্সে শুরু হওয়া এ রহস্যময় বিজ্ঞান-কল্প কাহিনি।


স্ট্রেঞ্জার থিংস : সিজন ১-৪ এক নজরে 

নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত ও সফল সাই-ফাই ড্রামা স্ট্রেঞ্জার থিংস, ২০১৬ সালে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে। হকিন্স নামের ছোট শহরকে ঘিরে রহস্য, অতিপ্রাকৃত শক্তি এবং বন্ধুত্বের গল্প- সব মিলিয়ে সিরিজটি হয়ে উঠেছে এক প্রজন্মের প্রিয়। সিজন ৫ প্রকাশের আগে চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক আগের অধ্যায়গুলো।

Celina Jaitly: বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা, সন্তান প্রসবের পরপরই মারাত্মক নির্যাতন! স্বামীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন সেলিনা

সিজন ১ : গল্পের শুরু

সিরিজের কেন্দ্রবিন্দু ইলেভেন- অপার্থিব সাইকোকাইনেটিক ক্ষমতা বহনকারী এক কিশোরী, যে একটি গোপন গবেষণা কেন্দ্র থেকে পালিয়ে আসে। তার শক্তির ফলে পৃথিবী এবং Upside Down- এক বিকল্প, অন্ধকার মাত্রার- মধ্যে একটি পোর্টাল খুলে যায়। এদিকে, উইল বায়ার্স সেই অজানা জগতের প্রাণীর দ্বারা অপহৃত হয়। মাইক, লুকাস ও ডাস্টিন, ইলেভেনকে নিয়ে উইলকে খুঁজে বের করার চেষ্টা করে। নানা বিপদের মাঝে ডেমোগর্গনকে মোকাবিলা করে উইল ফিরে আসে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে এক অজানা রহস্য।

সিজন ২ : উইল- দুই জগতের সেতু

উইল ধীরে ধীরে Upside Down–এর ছায়ায় আচ্ছন্ন হতে থাকে, তার দেহ দখল করে ফেলে মাইন্ড ফ্লেয়ার। চিকিৎসকেরা পিটিএসডি ভাবলেও সত্যিটা ছিল আরও ভয়াবহ। অন্যদিকে ইলেভেন, হপারের সঙ্গে নতুন জীবন শুরু করে এবং তার জন্মদাত্রী মায়ের সত্য জানতে পারে। শেষ পর্যন্ত ইলেভেনের শক্তিতে হকিন্স ল্যাবের পোর্টাল বন্ধ হয় এবং গ্যাং সাময়িকভাবে স্বস্তি ফিরে পায়।

সিজন ৩ : প্রেম, বিপদ ও বড় ত্যাগ

ইলেভেন ও মাইকের সম্পর্ক টালমাটাল, রাশিয়ানদের রহস্যময় কার্যকলাপও বাড়তে থাকে। মাইন্ড ফ্লেয়ার, এবার মানবদেহ ব্যবহার করে শক্তি সঞ্চয় শুরু করে। বিলি তার প্রধান বাহক। স্টারকোর্ট মলে চূড়ান্ত লড়াইয়ে বিলি নিজেকে উৎসর্গ করে, আর হপারও বিস্ফোরণে মারা গেছে বলে ধরে নেওয়া হয়।

Deep Fridge Review: মান-অভিমানের বরফ গললে সম্পর্ক চায় উষ্ণতার ছোঁয়া, কেমন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ডিপ ফ্রিজ'?

সিজন ৪ : ভেকনার উত্থান

হপার বেঁচে আছে, এমনটাই জানতে পারে জয়েস। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ইলেভেন, বুলিংয়ের শিকার হলেও পুরনো পরীক্ষার স্মৃতি ফিরিয়ে পায় শক্তি। নতুন ভিলেন ভেকনা একের পর এক হত্যাকাণ্ড ঘটায়, ম্যাক্স তার লক্ষ্য। শেষ যুদ্ধ দুই জগতেই চলে। ইলেভেনের শক্তিতে ম্যাক্স আবার জীবনে ফেরে। কিন্তু ভেকনার প্রভাব হকিন্সকে ফাটল ধরিয়ে দেয়, যা সিজন ৫ এর আগমনী সঙ্কেত।

web series Entertainment News Today