/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/suban-tiyash.jpg)
তিয়াষাকে কী উপহার দিয়েছেন সুবান জানেন?
মাঝে শোনা গিয়েছিল সম্পর্কে চিড় ধরেছে তাদের দুজনের। জল নাকি বিচ্ছেদ পর্যন্ত গড়াবে। কিন্তু সেই জল্পনাকে মিথ্যে প্রমাণ করেছিলেন সুবান ও তিয়াষা। প্রকাশ্যে বলেছিলেন তাদের সম্পর্ক সুন্দর রয়েছে। এতো হল অতীতে খবর। এবছর বিয়ের পর দ্বিতীয় প্রেমদিবস ছিল এই দম্পতির। সুবানের দেওয়া উপহারে আনন্দে আত্মহারা হলেন তিয়াষা।
তিয়াষার ছবি ট্যাটু করিয়েছেন সুবান। ফোটো- সুবানের ফেসবুক সৌজন্যে।হবে নাই বা কেন? তিয়াষাকে কী উপহার দিয়েছেন সুবান জানেন? তিয়াষার বৌভাতের দিনের সাজ বুকের বাঁদিকে ট্যাটু করিয়েছেন সুবান। এমন উপহার পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন তিয়াষা। তাঁর কল্পনাতেই আসেনি এটা।
কৃষ্ণকলির সাজে তিয়াষ ও পাশে সুবান। ফোটো- সুবানের ফেসবুক সৌজন্যে।১৪ ফেব্রুয়ারী সারাদিনই নিজেদের মতো করে উদযাপন করেছেন কৃষ্ণকলির নায়িকা। চকোলেট, কেক তো ছিলই আর সারাদিন বাইরে কাটিয়েছেন যুগলে। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছিলেন সুবান।
আরও পড়ুন, রক্তাক্ত ভূস্বর্গ, শহিদদের পরিবারের প্রতি সমবেদনা বলি-টলি তারকাদের
ধারাবাহিক কৃষ্ণকলির সুবাদেই জনপ্রিয় এই অভিনেত্রী। এটা তার প্রথম টেলিভিশনে কাজ হলেও আগে যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। স্বামী সুবান রায় ছোটপর্দায় বেশ পরিচিত মুখ। তবে বিয়ের পর নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছেন তিয়াষা। আর এখানেও উৎসাহদাতা সুবান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us