/indian-express-bangla/media/media_files/2024/10/26/evzGIdqKS7F5ODqiQFN9.jpg)
যা বললেন রাজ...
Subhashree Ganguly Trapped in Dubai: মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়ংকর অশান্তি শুরু হয়েছে, গোলাগুলি এবং বোমাবর্ষণের রেশ ছড়িয়ে পড়েছে সেইখানে সর্বত্র। এবং সেই কারণেই দুবাই থেকেও একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত। একাধিক দেশের আকাশ সীমা বন্ধ হয়ে যাওয়ায় দুবাই থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে ব্যাপক হারে।
ভারতের নানা বিখ্যাত মানুষ আটকা পড়েছেন সেখানে। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সেখানে আটকা পড়েছেন। তার সঙ্গে রয়েছে ছেলে ইউভান। যদিও এখনো পর্যন্ত বিপদমুক্ত রয়েছেন শুভশ্রী। তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী, স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা নিশ্চিত করেছেন। জানা যাচ্ছে, শুভশ্রী ব্যক্তিগত কাজেই দুবাইয়ে গিয়েছেন। এবং সেখানে গিয়েই যুদ্ধের কারণে আটকা পড়েছেন।
Sonal Chauhan: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা, ফ্লাইট বাতিল! ভারতে ফিরতে অনিশ্চয়তায় সোনাল
প্রসঙ্গে কী জানালেন রাজ? পরিচালকের কথায়, এই মুহূর্তে তারা বেশ নিরাপদে রয়েছেন। এবং তিনি একেবারেই প্যানিক করছেন না। তিনি জানিয়েছেন, এরপর ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলতে হবে কিনা, তা তো পরবর্তী প্রসঙ্গ। শুভশ্রী এবং ইউভানকে কী করে ফেরাবেন, সেটা ভেবে দেখতে হবে। এই মুহূর্তে শুভশ্রী তাঁর বন্ধুদের সঙ্গে রয়েছেন দুবাইতে। তবে, রাজ এখনি কোনওরকম দুশ্চিন্তা করতে নারাজ।
প্রসঙ্গে তাঁর কন্যা ইয়ালিনী, কলকাতায় বাবার সঙ্গেই আছেন। কিন্তু, শুভশ্রী কবে দেশে ফিরছেন, সেটাই দেখার। প্রসঙ্গে, বিষ্ণু মাঞ্চু দুবাইতেই অবস্থান করছেন। অন্যদিকে একই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবং ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে। পাশাপাশি দোহায় আটকে পড়েছে, ভারতীয় বাস্কেটবল দলও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us