Mayamrigaya: দেবী চৌধুরাণীর পর শুভ্রজিৎ মিত্রের নতুন ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নতুন চমক

শুভ্রজিৎ মিত্রের ছবিগুলোতে মননের গভীরতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম চিত্রায়ণ দেখা যায়। ‘দেবী চৌধুরাণী’র পর এটাই পরিচালকের বড় কাজ, ফলে ছবিটি ঘিরে স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা বেশ উঁচুতে।

শুভ্রজিৎ মিত্রের ছবিগুলোতে মননের গভীরতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম চিত্রায়ণ দেখা যায়। ‘দেবী চৌধুরাণী’র পর এটাই পরিচালকের বড় কাজ, ফলে ছবিটি ঘিরে স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা বেশ উঁচুতে।

author-image
Naikun Nessa
New Update
Maya

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘দুই বোন’ অবলম্বনে ছবি

নতুন বছরের শুরুতে পরিচালক শুভ্রজিৎ মিত্র তাঁর আসন্ন ছবি ‘মায়ামৃগয়া’ (Mayamrigaya) কনসেপ্ট পোস্টার প্রকাশ করলেন। সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘দুই বোন’ অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটি  সাহিত্য এবং ইতিহাসের মিশ্রণে সাদা-কালো হবে যেমনটা তিনি বিভূতিভূষণের উপন্যাস 'অপরাজিত' অবলম্বনে ‘অভিযাত্রিক’-এর ক্ষেত্রে করেছিলেন। গল্পটি মূলত প্রেম, দ্বন্দ্ব এবং মানুষের আকাঙ্ক্ষার জটিলতা নিয়ে অনুসন্ধান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত থেকে পদ্মশ্রী-গ্র্যামি বিজয়ীদের মতো বড় তারকারা যুক্ত আছেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। শুভ্রজিৎ মিত্র (Subhrojit Maitra) সোশ্যাল মিডিয়ায় যে কনসেপ্ট পোষ্টার শেয়ার করেছেন সেটিও সাদা-কলো। ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Advertisment

আরও পড়ুন - ইডেন গার্ডেনস খালি, বাবা পতৌদিকে আজও কলকাতার মাঠে এভাবেই খুঁজে পান সোহা?

‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিকের রচনা, যা ১৯৩৩ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি রবীন্দ্রসাহিত্যে নর-নারী সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি। ‘মায়ামৃগয়া’ সিনেমাটিও সেই সময়ের প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে। 

কী জানালেন পরিচালক? 

পরিচালক পোষ্টটি শেয়ার করে লিখেছেন, "নতুন বছরে নতুন ছবি… বাকি কথা পরে… Stay tuned for more updates.” অর্থাৎ এখনই সব তথ্য উন্মোচন না হলেও আস্তে আস্তে সামনে আসবে একের পর এক তথ্য। ‘দেবী চৌধুরাণী’র পর এটাই শুভ্রজিৎ মিত্রের বড় কাজ, ফলে ছবিটি ঘিরে স্বাভাবিক ভাবেই দর্শকদের প্রত্যাশা বেশ উঁচুতে। 

আরও পড়ুন - 'গণ্ডারের চামড়া তৈরি করেছি', বিস্ফোরক পরমব্রত

শুভ্রজিৎ মিত্র এর আগে সাহিত্য অবলম্বনে ‘চোরাবালি’ (Chorabali), সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'আগুন পাখি' (Aagunpakhi)। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সিকোয়েল ‘অভিযাত্রিক’ (Avijatrik)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-র মতো অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শুভ্রজিৎ মিত্র প্রধানত সাহিত্য অবলম্বন করে ছবি বানানোর জন্য পরিচিত। তাঁর ছবিগুলোতে মননের গভীরতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম চিত্রায়ণ দেখা যায়।

entertainment Mayamrigaya Subhrojit maitra