/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sudipa.jpg)
Sudipa Tollywood news- ছেলের শরীর এখন কেমন আছে?
মায়ের মৃত্যু, তারপর আবার ছেলের এতবড় বিপদ! সুদীপা চট্টোপাধ্যায় এর পুত্র আদিদেবের জোরালো দুর্ঘটনা। বাড়ির পোষ্য কুকুরের কামড়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সুদীপার ছেলে এখন কেমন আছে?
সুদীপার বাড়িতে পোষ্য সংখ্যা কম ছিল না। তাঁদেরকে নিজের সন্তানের মতোই দেখেন তিনি। আর এবার, ছেলেকে কামড় দিয়েছে তাঁদের একজন। নাজেহাল সুদীপা। শুধু তাই নয়, পায়ের তিনটি টিস্যু ছিঁড়ে যায় ছোট্ট আদির। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। বাড়ির সকলেই কাঁদতে শুরু করেছিলেন। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এখন কেমন আছে সে?
সঞ্চালিকা ও অভিনেত্রী জানিয়েছেন, এখন সুস্থ আছে তাঁর ছোট রাজকুমার। নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে ছবি শেয়ার করেই তিনি লিখলেন... "আমার ছোট রাজকুমার আপনাদের ভালবাসায় এবং আশীর্বাদে এখন পুরোটা সুস্থ। আস্তে ধীরে সুস্থ হচ্ছে ও। আর এখন বিপদ নেই।"
আরও পড়ুন - Subhahsree Ganguly: ছেলে ঝুলছে পার্কে, বাড়ি ফিরেই মা শুভশ্রী যা কান্ড করছেন..
একের পর এক ঘটনা ঘটেই চলেছে তাঁর জীবনে। একবার স্বামীর অপারেশন তো তারপর মায়ের মৃত্যু। আবার এখন ছেলের এমন দুর্ঘটনা। স্বস্তির নিঃশ্বাস ফেলার যেন জায়গা পাচ্ছেন না সুদীপা। ছেলেকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা বলেছিলেন যেন অস্ত্রোপচার করা হয়। কিন্তু এতে সম্মতি দেননি তিনি। ফলে, বাড়িতে এনেই তাঁকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে সঞ্চালনার ভূমিকায় কম তাঁকে শাড়ির ব্যবসায় বেশি করে মন দিতে দেখা যাচ্ছে। সেই নিয়েও তিনি ট্রোল হচ্ছেন। একযুগ ধরে রান্নাঘর সঞ্চালনা করার পর তিনি এর থেকে বিরতি নিয়েছেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেন, তাতেও বিতর্ক কম হয় না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us