/indian-express-bangla/media/media_files/2026/02/26/dev-jeet-2026-02-26-17-09-12.jpg)
দেব-জিৎকে নিয়ে কি বললেন সুমিত?
বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে খলনায়কের চরিত্রে অভিনয় করে আসা জনপ্রিয় অভিনেতা সুমিত গাঙ্গোপাধ্যায় (Sumit Ganguly) সম্প্রতি এক খোলামেলা আড্ডায় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিশ্র রসিকতা ও আক্ষেপের সুরে বেশ কিছু মন্তব্য করেন। বিশেষ করে ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই নায়ক দেব ও জিৎ–কে ঘিরে তাঁর মন্তব্য দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
হাস্যরসের ভঙ্গিতে সুমিত বলেন, “এখানকার হিরোগুলো, বিশেষ করে দেব আর জিৎ, এরা আমাকে একটাও মারতে দেয় না। মারামারি শুরু হলে এরা আমাকে মারতেই থাকে। আমি বলি, আমি একটা মারি? ওঁরা বলে, না তুমি শুধু মার খাও!” তাঁর কথায়, ছবির ক্লাইম্যাক্সে বা অ্যাকশন দৃশ্যে খলনায়কের কাজ যেন কেবল মার খাওয়া আর দুর্বল হয়ে পড়া। “মারতে মারতে যতক্ষণ না রক্তাক্ত হয়ে আমি একেবারে দুর্বল হয়ে পড়ব, ততক্ষণ মার চলতেই থাকে,”-মজার ছলেই বলেন তিনি।
শুধু অ্যাকশন দৃশ্য নয়, সংলাপ নিয়েও নাকি রয়েছে ‘বৈষম্য’। সুমিতের দাবি, তিনি যদি কোনো দৃশ্যে একটু জোরালো বা ভারী সংলাপ বলেন, তাতেও আপত্তি ওঠে। “আমি যদি কোনো হিরোকে ডায়লগ বলে দিই, তখন হিরো বলে এত ভারী ডায়লগ কেন? তারপর স্ক্রিপ্ট রাইটারকে ডাকবে, ডিরেক্টরকে ডাকবে। আমার ডায়লগের পর এমন একটা ডায়লগ বসাবে, যাতে আমার ডায়লগ কেলিয়ে শুয়ে পড়ে!”
আরও পড়ুন: মায়াপুরে রঞ্জিত মল্লিক, গোমাতাকে খাওয়ালেন নিজ হাতে
তবে তাঁর আক্ষেপের জায়গাটা স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, "নিজের সংলাপে দর্শকদের হাততালি না পেলে খারাপ লাগে। মঞ্চে বা প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়াই একজন শিল্পীর বড় প্রাপ্তি। কিন্তু খলনায়কের চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই সুযোগ অনেক সময়ই কম মেলে। খানিকটা হতাশার সুরে তিনি বলেন, “আমার ডায়লগে হাততালি পড়ে না, কুত্তার কপাল!”
আরও পড়ুন: ঈদের আগে জোরকদমে শুটিং, কলকাতায় ব্যস্ত শাকিব-ফারিণ!
সব মিলিয়ে, সুমিত গাঙ্গুলির বক্তব্যে যেমন রসিকতা রয়েছে, তেমনই রয়েছে একজন পার্শ্বচরিত্র অভিনেতার না বলা কিছু বাস্তব অভিজ্ঞতা। নায়ককেন্দ্রিক চলচ্চিত্রে খলনায়কদের গুরুত্ব কতটা, তা নিয়েও তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: মঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান, গান থামিয়ে কী বললেন ইমন চক্রবর্তী?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us