Suniel Shetty on Border 2: ছেলের সুপারহিট ‘বর্ডার ২’ এখনও দেখেননি সুনীল শেট্টি! ৫০০ কোটির শর্তে অপেক্ষা

‘ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা পার করলে তবেই তিনি প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবেন। সুনীল জানান, ‘এটা কোনও অহংকার নয়।’ বরং তিনি চান, দর্শকের ভালোবাসা ও ছবির সাফল্যই হোক তাঁর ছেলের কাজ জানা-বোঝার মাপকাঠি।

‘ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা পার করলে তবেই তিনি প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবেন। সুনীল জানান, ‘এটা কোনও অহংকার নয়।’ বরং তিনি চান, দর্শকের ভালোবাসা ও ছবির সাফল্যই হোক তাঁর ছেলের কাজ জানা-বোঝার মাপকাঠি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
suniel-shetty

ছেলের সুপারহিট ‘বর্ডার ২’ এখনও দেখেননি সুনীল শেট্টি!

সুনীল শেট্টির ছেলে আহান  শেট্টি অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘বর্ডার ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। দর্শকের ভিড়, প্রশংসা সব মিলিয়ে ছবিটি এখন আলোচনার শীর্ষে। এই সাফল্যের মাঝেও এক আশ্চর্য তথ্য সামনে এনেছেন সুনীল শেট্টি (Suniel Shetty) নিজেই। তিনি স্বীকার করেছেন, এখনও পর্যন্ত ছেলের এই ছবি তিনি দেখেননি।

Advertisment

সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, ‘ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা পার করলে তবেই তিনি প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবেন। সুনীল জানান, ‘এটা কোনও অহংকার নয়।’ বরং তিনি চান, দর্শকের ভালোবাসা ও ছবির সাফল্যই হোক তাঁর ছেলের কাজ জানা-বোঝার মাপকাঠি।

১৯৯৭ সালে জে পি দত্ত পরিচালিত কালজয়ী ছবি ‘বর্ডার’-এ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভৈরোঁ সিং রাঠোর চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেঠি। সেই ছবির উত্তরসূরি হিসেবে ‘বর্ডার ২’-তে অভিনয় করছেন তাঁর ছেলে আহান। তাই এই ছবির সঙ্গে আবেগের যোগ তাঁর কাছে আলাদা মাত্রার।

সুনীল আরও জানান, ‘বর্ডার ২’-এর প্রিমিয়ারের দিন তিনি হলে ঢুকে ছবি দেখেননি। সেই সময় স্ত্রী মানা শেট্টি, মেয়ে অথিয়া শেট্টি  এবং জামাই তাঁরা সবাই আহানের সঙ্গে বসে ছবি দেখেন। আর সুনীল? তিনি ছিলেন হলের বাইরেই। তাঁর কথায়, ‘আমি সাড়ে তিন ঘণ্টা থিয়েটারের বাইরে বসে ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি, তাঁদের মুখে প্রশংসার কথা শুনেছি, সেই অনুভূতিটাই উপভোগ করেছি।’

আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুর দিকটা কলকাতাতেই ছিলেন বিগ বি! মায়ানগরীতে কেমন কাটত তাঁর সন্ধ্যা ?

প্রজাতন্ত্র দিবসের ছুটিকে পুঁজি করে বক্স অফিসে কার্যত ইতিহাস গড়ে ফেলল সানি দেওল অভিনীত ও অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ (Border 2)।  ২০২৬ সালের বক্স অফিসে দারুণ পারফর্ম করছে ‘বর্ডার ২’। বছরের শুরুতে যেটি একচেটিয়া আধিপত্য করেছিল ‘ধুরন্ধর’, তাকে পিছনে ফেলে দিয়েছে এই যুদ্ধভিত্তিক সিনেমাটি।

আরও পড়ুন: ব্যক্তিগত বিষয় আদালতেই! ‘আমার কন্যার প্রতি ভালোবাসা, কর্তব্য ও দায়িত্ববোধ অন্য সবকিছুর ঊর্ধ্বে’, আর কি বললেন হিরণ?

২৩ জানুয়ারি মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ মুক্তির সাত দিন পূর্ণ করেই দেশীয় বক্স অফিসে ২২৪ কোটি টাকা অতিক্রম করেছে বলে জানিয়েছে স্যাকনিল্ক। বৃহস্পতিবার, অর্থাৎ প্রেক্ষাগৃহে সপ্তম দিনে ছবিটি আরও ১৩.১৪ কোটি টাকা আয় করে। ফলে ভারতের বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ২৪৪.৯৭ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির মোট আয় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৩২৮.২৭ কোটি টাকা।

bollywood Suniel Shetty entertainment Entertainment News Entertainment News Today Bollywood Actor