/indian-express-bangla/media/media_files/2025/12/28/noname-2025-12-28-12-35-42.png)
কেন এমন করলেন তিনি?
বলিউড অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি স্পষ্ট ভাষায় জানালেন, সিনেমা বা বক্স অফিসের নিরিখে তিনি নিজেকে আর 'প্রাসঙ্গিক' সেলিব্রিটি বলে মনে করেন না। তবে তাঁর মতে, ফিটনেসের প্রতি অটুট নিষ্ঠাই তাঁকে আজও চলচ্চিত্র জগতে প্রাসঙ্গিক করে রেখেছে। যদিও মাঝখানে তিনি দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন।
পিপিং মুন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, ২০১৭ সালে বাবা বীরাপ্পা শেঠির মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তার আগের কয়েক বছর ধরেই বাবা অসুস্থ ছিলেন এবং তাঁর দেখভালেই পুরো সময় কাটছিল। অভিনেতার কথায়, “আমি তখন মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলাম না। সবকিছু ছেড়ে দিয়েছিলাম। বাবার মৃত্যুর দিনই সকালে হঠাৎ করে একটি হেলথ শো করার প্রস্তাব পাই।”
Allu Arjun: পদপৃষ্ঠের ঘটনা পিছু ছাড়ছে না, আল্লু অর্জুন-সহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল
এই ঘটনাকে তিনি 'মহাবিশ্বের ইঙ্গিত' হিসেবেই দেখেছিলেন। দীর্ঘ ৬–৭ বছর কাজ থেকে বিরতি নেওয়ার পর অভিনয়ে ফেরা সহজ ছিল না বলেও স্বীকার করেন সুনীল। তিনি বলেন, “এতদিন পর মনে হয়, নিজের কাজই বুঝি ভুলে গেছি। ইন্ডাস্ট্রি বদলে গেছে, সবাই নতুন-স্বাভাবিকভাবেই অস্বস্তি ছিল।”
তবে আর্থিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাসই তাঁকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনে। সুনীল জানান, কোভিড-পরবর্তী সময়ে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। শরীরচর্চা, পড়াশোনা ও আত্মোন্নয়নের মাধ্যমে। তাঁর কথায়, “আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে আর কারও বৈধতার দরকার পড়েনি। ঈশ্বর ও লক্ষ্মী মা, যখন প্রয়োজন হয়েছে, তখনই পাশে থেকেছেন। এই বিশ্বাসটাই আমাকে বদলে দিয়েছে।”
Raj Chakraborty: 'প্ররোচনায় পা দেবেন না...', গ্যাঁড়াকলে রাজ চক্রবর্তী! দিলেন হুঁশিয়ারি?
অভিনেতা আরও বলেন, কাজের বাইরে থাকলেও মিডিয়া ও দর্শকরাই তাঁকে প্রাসঙ্গিক করে রেখেছেন। তাঁর কথায়, “আমি হয়তো লাইমলাইটে ছিলাম না বা একের পর এক হিট দিইনি, কিন্তু মিডিয়া আমাকে ভুলে যায়নি। মানুষ ধীরে ধীরে কৃত্রিম অনলাইন বৈধতার বদলে বাস্তব ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বকে গুরুত্ব দিতে শুরু করেছে।"
তামাকজাত পণ্যের প্রচার প্রসঙ্গে সুনীল শেঠি একেবারেই অনড়। তিনি জানান, একটি তামাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য তাঁকে ৪০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সাফ ভাষায় তাঁর বক্তব্য, “আমি টাকার জন্য নিজের মূল্যবোধ বিক্রি করব না। এমন কিছু করব না, যা আমার সন্তান আহান বা আথিয়ার জন্য লজ্জার কারণ হতে পারে।”
সুনীলের মতে, আজও ১৭–১৮ বছরের তরুণরা তাঁকে অনুসরণ করে, সম্মান ও ভালোবাসা দেয়। তিনি বলেন, “আমি হয়তো বক্স অফিসে প্রাসঙ্গিক নই, কিন্তু যে ভালোবাসা পাই, তা অবিশ্বাস্য। সেই সম্মানের বদলে কয়েক কোটি টাকা? না, কখনোই না।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us