Sunita Ahuja-Dharmendra: গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'?

Dharmendra Health Update-Sunita Ahuja: ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে কেঁদে ফেলেছেন সুনীতা আহুজা। ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর উদ্দেশ্যে গোবিন্দা ঘরনি বলেন, 'আমার আয়ু ভগবান ওকে দিয়ে দিক।'

Dharmendra Health Update-Sunita Ahuja: ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে কেঁদে ফেলেছেন সুনীতা আহুজা। ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর উদ্দেশ্যে গোবিন্দা ঘরনি বলেন, 'আমার আয়ু ভগবান ওকে দিয়ে দিক।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কার জন্য মন কাঁদছে সুনীতার?

Sunita Ahuja: মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পর্দার 'বীরু' ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার আরোগ্য কামনা করছেন প্রিয়জন থেকে ভক্তরা। এর মাঝেই ডুকরে কেঁদে উঠলেন গোবিন্দা পত্নী সুনীতা আহুজা। স্বামীর অসুস্থতার সময় শহরে ছিলেন না, অন্যদিকে ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে কেঁদে ফেলেছেন। নিজের ইউটিউব ভ্লগে সে কথা বলেছেন সুনীতা আহুজা। সুনীতা ধর্মেন্দ্রকে জান বলে সম্বোধন করেছেন। সেই সঙ্গে একটি শো-তে কাজ করার স্মৃতিচারণ করেছেন। আরও বলেন, ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে তিনি ভীষণ মর্মাহত হয়েছিলেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুনীতা। 

Advertisment

আরও পড়ুন ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে?

Advertisment

তিনি বলেন, 'ধরমজি আমার জান। ওঁর সঙ্গে আমি একটা শো করেছি। আমরা দু'জন একসঙ্গে নাচও করেছি। আমার চাইল্ডহুড ক্রাশ! ওনাকে আমি খুব পছন্দ করি। আমি যখন দুবাই থেকে ফিরছিলাম তখন খবর পেলাম যে উনি আইসিইউ-তে। আপনি বিশ্বাস করবেন না, আমি ইভেন্টে যাচ্ছিলাম আর এত কেঁদেছি! আমার মেয়ের ফোন এলো আর আমি এত কাঁদছিলাম যে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল।' আরও বলেন, 'মাতা রানির কাছে আমি প্রার্থনা করছি তিনি যেন ধরমজিকে সুস্থ রাখেন, ভাল রাখেন।'

আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা

সংবাদমাধ্যমের সামনে সুনীতা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, 'উনি পঞ্জাবি, কখনও হার মানবেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হি-ম্যান একজনই আর তিনি হলেন ধরমজি। ভগবান ১০০ বছরের আয়ু দিন প্রয়োজনে আমার আয়ুও ওকে দিয়ে দিক।' সবশেষে সুনীতা বলেন, 'আমি শুধু এটুকুই-ই চাই কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তাঁর মতো সুন্দর, সরল মানুষ আর নেই। আমি সবসময় চাই ধরমজির ভাল হোক, আমার আয়ু যেন ওঁর লাগে। লটস অ্যান্ড লটস অফ লাভ ধরমজি, আমি আপনাকে খুব ভালোবাসি।'

আরও পড়ুন গভীর রাতে অসুস্থবোধ-জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দা, কঠিন সময়ে কোথায় ছিলেন স্ত্রী সুনীতা?

Govinda