/indian-express-bangla/media/media_files/2025/11/20/cats-2025-11-20-17-34-35.jpg)
শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালবাসব কিন্তু...
Sunita Ahuja Interview: এই মুহূর্তে সিনেমার থেকে বেশি চর্চায় রয়েছে গোবিন্দার ব্যক্তিগতজীবন। কখনও স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে ডিভোর্স সংক্রান্ত খবর তো কখনও চিচি-র অসুস্থতা, হাসপাতালে ভর্তির নানা মুহূর্ত পেজ ৩-ৎ চর্চিত টপিক। কয়েক মাস আগেইবর্ষীয়ান তারকা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়েছিল টিনসেলটাউন। কিন্তু গণেশ চতুর্থীর সময় দু’জনের উপস্থিতিতে সব জল্পনার অবসান। স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনুরাগীরা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছেন, তাঁকে কোন জিনিসটা বেশি কষ্ট দেয়। এই আলোচনার সূত্রপাত কাজল ও টুইঙ্কলের চ্যাট শো টু মাচ–এর একটি এপিসোড থেকে।
কোন প্রতারণা বেশি বেদনাদায়ক? এই প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, 'ইমোশনাল। আপনি যদি কাউকে মন থেকে ভালবাসেন আর পরে তাকে ঠকান সেটা ঠিক নয়। আমি খুবই ইমোশনাল একজন মানুষ। গোবিন্দাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব। তবে কেউ আমাকে মানসিকভাবে আঘাত করলে সে আমার সন্তান হোক বা স্বামী আমার খুব কষ্ট হয়। কাউকে মানসিকভাবে আঘাত করা উচিত নয়।'
এরপর শারীরিক প্রতারণা নিয়ে কী বক্তব্য সুনীতার? সঙ্গে সঙ্গে বলেন, 'ওটাও ঠিক নয়! এই দুটোর মধ্যে কোনোটাই কেন করতে হবে? এগুলো মোটেই সঠিক নয়। আমি মনে করি এসব তো বাবা-মা আমাদের শেখাননি।' আধুনিক যুগে প্রতারণা যেন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে। এ নিয়ে তাঁর মত জানতে চাইলে সুনীতার সংযোজন, 'কিন্তু এটা ভুল। দেখুন, এই সময়টাকেই তো আমরা কলিযুগ বলি। আর সেই কলিযুগেই বাস করছি।'
আরও পড়ুন গভীর রাতে অসুস্থবোধ-জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দা, কঠিন সময়ে কোথায় ছিলেন স্ত্রী সুনীতা?
এর আগে একটি সাক্ষাৎকারে সুনীতা তাঁদের দাম্পত্যে গোবিন্দার ভুলভ্রান্তি নিয়েও মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি সবসময় বলি যৌবনে ভুল হতেই পারে। আমিও অনেক ভুল করেছি, গোবিন্দাও করেছে। কিন্তু বয়স বাড়লে সন্তান হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। দায়িত্ব পালন করা উচিত।' আরও বলেন, 'সাংসারিক মানুষের কেন ভুল হবে? তোমার তো সুন্দর পরিবার আছে, সুন্দর স্ত্রী, সন্তান আছে। তখন দায়িত্ববোধ আরও শক্তিশালী হওয়া উচিত।' নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সন্তানদের প্রতি তাঁর মায়া-বন্ধন গোবিন্দার থেকে সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুন ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে?
সুনীতার উপলব্ধি, 'নায়কের স্ত্রী হতে গেলে হৃদয়টা পাথরের মতো শক্ত হতে হয়। ৩৮ বছরের বিবাহজীবনে আমি এটা শিখেছি। যৌবনে ভালবাসার নেশায় কিছুই বুঝিনি।' তিনি আরও বলেন, 'আমি এমন মানুষ ভালবাসার জন্য প্রাণ দিতে পারি কিন্তু যদি ভালবাসা না থাকে প্রাণ নিতেও পারি।'
আরও পড়ুন 'অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us