/indian-express-bangla/media/media_files/2025/03/04/VceSVcfWp1ExU3VpzaQ2.jpg)
যা বললেন সুনীতা...
অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা ওঠানামা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ২০২৫ সালটি তাঁর জীবনে একদিকে যেমন সাফল্য ও স্বীকৃতি এনে দিয়েছে, তেমনই অন্যদিকে গোবিন্দাকে ঘিরে ওঠা বিতর্কের কারণে, এই বছরটি মানসিকভাবে তাঁর কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল বলেই স্বীকার করেছেন সুনীতা।
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানান, ২০২৫ সালকে তিনি ব্যক্তিগতভাবে খুব একটা ভাল বছর, বলে মনে করতে পারেন না। তাঁর কথায়, “আমি ২০২৫-কে আমার জীবনের খুব খারাপ বছর হিসেবেই দেখি, কারণ এই সময়ে গোবিন্দাকে নিয়ে নানা ধরনের বিতর্ক এবং গুজব আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। বিশেষ করে, তার কোনও এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে- এমন খবর শুনে আমি ভেঙে পড়েছিলাম।”
তবে এই গুজব নিয়ে সরাসরি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন সুনীতা। তিনি বলেন, "আমি নিশ্চিত, সেই মেয়েটি কোনও অভিনেত্রী নন। অভিনেত্রীরা এই ধরনের খারাপ কাজ করেন না। সে গোবিন্দাকে ভালবাসে না, সে কেবল তার অর্থের দিকেই আকৃষ্ট।" ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার মাঝেও পেশাগত দিক থেকে, ২০২৫ সাল তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে জানান সুনীতা।
তিনি বলেন, “পেশাগতভাবে আমি খুব খুশি। ২০২৫ সালে আমি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছি, সেখানে দারুণ সাড়া পেয়েছি। মানুষ আমাকে ভালোবাসছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” যদিও প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে, তবু তা নিয়ে তিনি খুব একটা বিচলিত নন। সুনীতা বলেন, “হেটার তো থাকবেই। তবু আমি তাদেরও ভালোবাসি। তারা যদি আমাকে ঘৃণা করে, সেটা তাদের সমস্যা।”
ভবিষ্যতের দিকে তাকিয়ে সুনীতা আরও শান্ত ও স্থিতিশীল একটি জীবনের আশা প্রকাশ করেছেন। তাঁর ইচ্ছা, ২০২৬ সাল যেন তাঁর জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। তিনি বলেন, “আমি চাই ২০২৬ সালে আমার জীবন বদলে যাক। গোবিন্দ যেন সব বিতর্কের অবসান ঘটায়, আর আমরা একটা সুখী পরিবার হিসেবে জীবন কাটাতে পারি।”
গোবিন্দাকে উদ্দেশ করে সুনীতা স্পষ্ট ভাষায় বলেন, তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত মাত্র তিনজন নারী- মা, স্ত্রী ও মেয়ে। "চতুর্থ কোনও নারীর জীবনে থাকার অধিকার নেই। গোবিন্দা হোক বা পৃথিবীর যে কোনও পুরুষ।" পাশাপাশি, গোবিন্দাকে তাঁর কেরিয়ারে আবার মনোযোগী হওয়ার পরামর্শও দেন সুনীতা। তাঁর কথায়, আমি চাই চি চি সব চামচাগিরি ছেড়ে নিজের কাজে মন দিক। কারণ অনেকেই কেবল টাকার জন্যই তার পাশে রয়েছে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us