Sunny Deol-Dharmendra: রাগের চোটে অশ্রাব্য গালিগালাজ! ধর্মেন্দ্রর বাড়ির বাইরে রেগে আগুন সানি

কয়েকদিন হাসপাতালে থাকার পর বুধবারই ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা প্রমুখ তারকারা।

কয়েকদিন হাসপাতালে থাকার পর বুধবারই ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা প্রমুখ তারকারা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sunny1

সানি যা বললেন...

 Sunny Deol-Dharmendra: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করার পর থেকে দেওল পরিবার এক কঠিন সময় পার করছে। তাঁর অসুস্থতার খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবর, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল। তাঁরা মিডিয়া এবং পাপারাজ্জিদের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেন।

Advertisment

এদিকে বুধবার সানি দেওলের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি মুম্বাইয়ের বাড়ির বাইরে, দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের উদ্দেশে রাগে চিৎকার করছেন। ভিডিওতে সানিকে বলতে শোনা যায়, "তোমাদের কি বাড়িতে মা-বাবা নেই? এত অশালীনভাবে ভিডিও তুলছো, লজ্জা লাগে না?" শেষ ২-৩ দিন ধরে যে ধরনের খবর রটেছে, বা যেভাবে পাপারাজ্জিরা তাদের গাড়ির সামনে ভিড় করেছেন, তাতে যে সানি ক্ষুব্ধ- এটুকু পরিস্কার।  

অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন

কয়েকদিন হাসপাতালে থাকার পর বুধবারই ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা প্রমুখ তারকারা। হাসপাতাল থেকে মুক্তির পর দেওল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Advertisment

টাইমস অফ ইন্ডিয়ার উদ্ধৃতি অনুযায়ী, হেমা মালিনী এক সাক্ষাৎকারে জানান, "এটা আমাদের জন্য সহজ ছিল না। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ধর্মজীর স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। সন্তানরা ঘুমাতে পারছিল না। এখন তিনি বাড়ি ফিরেছেন, তাই স্বস্তি বোধ করছি। বাকিটা ঈশ্বরের হাতে। সকলের কাছে প্রার্থনা চাইছি তাঁর দ্রুত আরোগ্যের জন্য।" 

Mahesh Bhatt: আলিয়ার বিয়েতে ডাক পাননি, কষ্টে ভাই মহেশের বিরুদ্ধে এ কী শোনালেন মুকেশ...!

ধর্মেন্দ্রর ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এশা দেওল ইনস্টাগ্রামে লিখেছিলেন, “মিডিয়া দায়িত্বজ্ঞানহীনভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। সবাইকে অনুরোধ করছি আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।”

Entertainment News Sunny Deol Dharmendra