Sunny Leone: ১০ বছরেই ইনভেনশন! মেয়ের আইডিয়ায় গর্বিত সানি লিওন

সানি বলেন, “নিশা খুব বুদ্ধিমান। ও খুবই মেধাবী। আমি তোমাকে ওর বানানো একটা জিনিস দেখাবো। এটা পেটেন্টও করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ও নিজে করেছে।”

সানি বলেন, “নিশা খুব বুদ্ধিমান। ও খুবই মেধাবী। আমি তোমাকে ওর বানানো একটা জিনিস দেখাবো। এটা পেটেন্টও করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ও নিজে করেছে।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Farah-Khan

মেয়ের আইডিয়ায় গর্বিত সানি লিওন!

ফারহা খান (Farah Khan) সম্প্রতি তাঁর দীর্ঘদিনের রাঁধুনি দিলীপকে নিয়ে সানি লিওন (Sunny Leone)-এর মুম্বইয়ের বাড়িতে যান। সেখানে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber)-এর সঙ্গেও তাঁর আড্ডা হয়। আলাপচারিতায় উঠে আসে তাঁদের তিন সন্তান, নিশা কৌর ওয়েবার, আশের সিং ওয়েবার এবং নোয়া সিং ওয়েবারকে নিয়ে নানা কথা।

Advertisment

কথোপকথনের সময় সানি জানান, তাঁদের দত্তক নেওয়া মেয়ে নিশা মাত্র ১০ বছর বয়সেই নিজের উপার্জন শুরু করেছে। মেয়েকে নিয়ে গর্বের সঙ্গে সানি বলেন, “সে জানে যে সে দত্তক নেওয়া সন্তান, আর সে খুবই ভালো মেয়ে।” তখন মজা করে ফারাহ বলেন, “সে সত্যিই খুব ভাগ্যবান মেয়ে।”

সানি আরও জানান, “নিশা খুব বুদ্ধিমান। ও খুবই মেধাবী। আমি তোমাকে ওর বানানো একটা জিনিস দেখাবো। এটা পেটেন্টও করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ও নিজে করেছে।”এ কথা শুনে হাসতে হাসতে ফারাহ বলেন, “তাহলে তো বাড়ি গিয়ে আমার নিজের বাচ্চাদের বকতে হবে!”

Advertisment

এরপর সানি তাঁকে একটি প্রোটোটাইপ দেখান। তিনি বলেন, “এটার নাম ‘বু বক্স’। মুম্বইয়ের ধুলোর কারণে অন্য বাচ্চাদের মতো নিশারও অ্যালার্জি হয়। আমি দেখতাম বাড়ির এদিক-ওদিক টিস্যু পড়ে আছে। আমি ওকে বলতাম, ‘এত অলস হয়ো না, টিস্যুটা তুলে ডাস্টবিনে ফেলো।’ কিন্তু প্রতিদিনই একই সমস্যা হতো। একদিন বাড়ি ফিরে দেখি, টিস্যু বক্সের সঙ্গে টেপ দিয়ে একটা ডিসপোজেবল কাপ লাগিয়ে দিয়েছে।”

আরও পড়ুন: ‘খ্যাতির চেয়ে মানসিক শান্তিই বড়!’, নিজের মতো বাঁচার দর্শনে অটল পল্লবী শর্মা

ফারাহ সেটি দেখে মুগ্ধ হয়ে বলেন, “ওয়াও, দারুণ আইডিয়া! খুব সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত।” এরপর মজা করে যোগ করেন, “তাহলে তো তোমার ভবিষ্যৎ সুরক্ষিত। আমার বাচ্চাদেরও তাড়াতাড়ি কিছু আবিষ্কার করতে হবে!”

আরও পড়ুন: দুবাইয়ে আটকে একঝাঁক ভারতীয় তারকা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুঙ্গে

হেসে সানি বলেন, “এখন ছেলেরা একটু হিংসা করছে। ওরা বলছে, নিশার তো অনেক টাকা হবে, আর ওদের সবসময় ওর কাছেই চাইতে হবে।”শেষে ফারহা খান দম্পতির প্রশংসা করে বলেন, “তোমরা সত্যিই অসাধারণ বাবা-মা। আমি দেখি সানি প্রায়ই ওদের সিনেমা দেখতে বা নাটক দেখতে নিয়ে যায়।”

আড্ডার শেষে সানি লিওন ফারহাকে তাঁর সুন্দরভাবে সাজানো বাড়িটিও ঘুরে দেখান। বাড়ির অনেক দেয়ালে সানি ও তাঁর সন্তানদের আঁকা ছবিও টাঙানো রয়েছে।

আরও পড়ুন: ‘আমি তোমাকে ভালোবাসি’, একে অপরকে ভালোবাসার কথা বললেন দেব-রুক্মিণী!

Bollywood Couple bollywood actress bollywood tollywood Entertainment News Today entertainment Entertainment News Sunny Leone