Supriyo Dutta: খ্যাতিকে নয়, কাজকেই গুরুত্ব! সুপ্রিয় দত্তের অনুপ্রেরণার জার্নি

কখনও সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য, কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করা অভিনেতা বলেন, ‘খ্যাতিকে কখনো মাথায় উঠতে দিতে নেই। খ্যাতিকে পায়ের তলায় চেপে ধরে রাখতে হয়। খ্যাতি মাথায় উঠে গেলে মুশকিল।’

কখনও সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য, কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করা অভিনেতা বলেন, ‘খ্যাতিকে কখনো মাথায় উঠতে দিতে নেই। খ্যাতিকে পায়ের তলায় চেপে ধরে রাখতে হয়। খ্যাতি মাথায় উঠে গেলে মুশকিল।’

author-image
Naikun Nessa
আপডেট করা হয়েছে
New Update
Supriyo Dutta

সুপ্রিয় দত্তের কাছে চরিত্রের গুরুত্বই আসল

অভিনেতা সুপ্রিয় দত্ত বাংলা বিনোদন জগতের এমন এক নাম, যিনি ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চেনা ছকের বাইরে গিয়ে চরিত্র বেছে নেওয়ার সাহস এবং বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি আলাদা করে নজর কেড়েছেন।

Advertisment

শুরুর দিকে সুপ্রিয় দত্তের (Supriyo Dutta) অভিনয়জীবন মোটেই মসৃণ ছিল না। থিয়েটারের মঞ্চ থেকেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। মঞ্চনাটকে দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের ভিত মজবুত হয়, সংলাপ বলার ধরন ও চরিত্রের আবেগ ধরার দক্ষতা গড়ে ওঠে। থিয়েটার তাঁকে শিখিয়েছে ধৈর্য, শৃঙ্খলা এবং চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করার কৌশল। এই অভিজ্ঞতাই পরবর্তীতে তাঁকে টেলিভিশন ও সিনেমায় আলাদা করে চিনিয়ে দেয়।

আরও পড়ুন: অভিনয়ে হিট, দায়িত্বে দৃষ্টান্ত! রশ্মিকা মন্দানার নাম শীর্ষ করদাতার তালিকায়

অভাবকে সঙ্গী করে ছোট থেকে বড় হওয়া তাঁর। অভাবের সংসারে হাল ধরতে বাবার সঙ্গে একটা সময় চপ বক্রি করতেন সুপ্রিও। তারপর অনেকটা পথ পেরিয়ে ২০০৬ সালে সুমন মুখ্যোপাধ্যায়ের হারবার্ট ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি টলিউডে (Tollywood) পা রাখেন। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  

টেলিভিশনে কাজ শুরু করার পর বিভিন্ন ধারাবাহিকে সুপ্রিয় দত্ত নানা ধরনের চরিত্রে অভিনয় করেন। কখনও সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য, কখনও নেতিবাচক বা ধূসর চরিত্র। সব ক্ষেত্রেই তাঁর অভিনয়ে ছিল স্বাভাবিকতা। তিনি কখনও অতিনাটকীয়তায় যাননি, বরং চরিত্রকে বাস্তবের কাছাকাছি রাখার চেষ্টা করেছেন। এই কারণেই দর্শক তাঁর অভিনয়ের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত করতে পেরেছেন।

আরও পড়ুন: কলকাতার শীতে সুইজারল্যান্ডের ছোঁয়া! মোজা পরে ঘুম কোয়েল মল্লিকের, ফ্যানদের সতর্কবার্তা

ধীরে ধীরে সিনেমাতেও তাঁর উপস্থিতি বাড়তে থাকে। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি ছোট পরিসরের কনটেন্টনির্ভর ছবিতেও তিনি কাজ করেছেন। সুপ্রিয় দত্ত বিশ্বাস করেন, চরিত্রের গুরুত্বই আসল,পর্দায় উপস্থিতির দৈর্ঘ্য নয়। অনেক ছবিতে অল্প সময়ের উপস্থিতিতেই তিনি নিজের ছাপ রেখে যেতে পেরেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘খ্যাতিকে কখনো মাথায় উঠতে দিতে নেই। খ্যাতিকে পায়ের তলায় চেপে ধরে রাখতে হয়। খ্যাতি মাথায় উঠে গেলে মুশকিল।

আরও পড়ুন: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে!

tollywood entertainment Entertainment News tollywood news