/indian-express-bangla/media/media_files/2025/11/17/adwqdewqw-2025-11-17-17-31-25.jpg)
হৃদরোগের পর অস্ত্রোপচারের সময় কী হয়েছিল?
Sushmita Sen Heart Attack: সালটা ২০২৩, Aarya সিজন ৩ এর শুটিং চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। মিডিয়া রিপোর্ট মোতাবেক, তাঁর ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া যায় যার জন্য অস্ত্রোপচার হয়েছিল। সম্প্রতি দিব্যা জৈনের সঙ্গে একটি পডকাস্টে প্রাক্তন মিস ইউনিভার্স জানান কেন তিনি সেই সময় অচেতন না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার মাত্র ১৫ দিন পরই কেন কাজে ফিরেছিলেন? সব কিছু নিয়েই খোলামেলা কথা বলেন সুস।
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা বলতে গিয়ে সুস্মিতা বলেন, 'যখন আপনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই সময় সজাগ থাকেন তখন বোঝা যায় মৃত্যুর কতটা কাছ থেকে ফিরে এলেন। একবার সেই মুহূর্তটা যে পার করে সেই একমাত্র বোঝে। আমি এখন এমন একজন মানুষ যার জীবনে অনেক কিছু করার আছে। যেমন পেশাগত জীবন সামলানো, ব্র্যান্ড হিসেবে সুস্মিতা সেন পরিচিতি বজায় রাখা, দুই মেয়ের সিঙ্গেল মাদার হিসেবে তাঁদের নিরাপত্তা ও বেড়ে ওঠার দিকটা খেয়াল রাখা। এর মধ্যে আবার জীবনে বেশ কয়েকটা সম্পর্কও হয়েছে। সব মিলিয়ে আমি শুধু এগিয়ে যেতে জানি। আমার মতে সব কিছুই ক্ষণস্থায়ী, হার্ট অ্যাটাকও। যদি আমি বেঁচে না থাকতাম তাহলে বলার মতো কোনও গল্পই থাকত না। কিন্তু যেহেতু বেঁচে আছি তাই পুরনো ঘটনার উপর আলোকপাত করে লাভ নেই।'
আরও পড়ুন বিয়ের পাঁচ বছর পর পিতৃসুখ 'হামসফর'-এর সুরকারের, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন অখিল?
হৃদ্রোগে আক্রান্ত হওয়া থেকে অস্ত্রোপচার, পুরো সময়টাই সম্পূর্ণ সচেতন ছিলেন এবং যত দ্রুত সম্ভব Aarya 3–এর সেটে ফিরতে চেয়েছিলেন। সুস্মিতার সংযোজন, 'যাঁরা আমার চিকিৎসা করেছেন তাঁরা জানেন আমি কী চেয়েছিলাম। আমি চিকিৎসকদের বলেছিলাম, অস্ত্রোপচারের সময় অচেতন থাকতে চাই না। আমার চরিত্রের ‘কন্ট্রোল ফ্রিক’বৈশিষ্টটা অচেতন থাকতে একদম পছন্দ করে না। আর সেটাই আমাকে বাঁচিয়েছিল। কারণ তখন আমার সামনে দুটো পথ খোলা ছিল। একটি ব্যথা সয়ে সচেতন থাকা অথবা অচেতন হয়ে ঘুমিয়ে যাওয়া। আমি পুরো সময়টাই সচেতন ছিলাম এবং অস্ত্রোপচারের সময়ও সজাগ থাকতে চেয়েছিলাম। আমি ব্যথা কমানোর ওষুধও নিতে চাইনি, দেখতে চেয়েছিলাম কী হচ্ছে। চিকিৎসকদের বলেছিলাম তাড়াতাড়ি সবটা শেষ করতে কারণ আমার সেটে ফিরতে হবে। পুরো টিম আমার জন্য জয়পুরে অপেক্ষা করছিল।'
আরও পড়ুন সাহেবের বাহুডোরে আদুরে মুহূর্তে সুস্মিতা, 'এভি'-র জন্মদিনেই সম্পর্কে সিলমোহর কথা-র?
সুস্মিতা সেনের যুক্তি, 'যখন আপনি একটি শো-র মুখ তখন সেটা সাধারণ কোনও কাজ নয়। আপনার কাঁধে প্রায় ৫০০ জনের দায়িত্ব থাকে। আমি ভাবছিলাম যে তাঁদের দৈনিক আয় আটকে আছে আর আমাকে ছাড়া শুটিং সম্ভব নয়। আমি প্রয়োজনীয় চিকিৎসা করেছিলাম। এরপর আমাকে কাজে ফিরতেই হত। ওঁরা আমাকে বকেছিল তবুও ১৫ দিন পর অবশেষে আমাকে Aarya–র শুটিংয়ে ফেরার অনুমতি দিয়েছিল।'
আরও পড়ুন ললিত-রহমান অতীত! বিয়ের প্ল্যান শেয়ার করলেন সুস্মিতা, কবে ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us