Entertainment Latest Live News Updates: চারমিনারে গয়নার ‘খনি’ খুঁজে পেলেন স্বস্তিকা! বোনের সঙ্গে রঙিন মুহূর্ত

স্বস্তিকা মুখোপাধ্যায়ের বর্তমান জীবন একদিকে যেমন ব্যস্ত, তেমনই রঙিন ও প্রাণবন্ত। অভিনয় তাঁর মূল পরিচয় হলেও, এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন স্বাধীনচেতা নারী হিসেবে নিজস্ব জীবনযাপন ও মতপ্রকাশের জন্যও সমানভাবে আলোচনায় থাকেন।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের বর্তমান জীবন একদিকে যেমন ব্যস্ত, তেমনই রঙিন ও প্রাণবন্ত। অভিনয় তাঁর মূল পরিচয় হলেও, এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন স্বাধীনচেতা নারী হিসেবে নিজস্ব জীবনযাপন ও মতপ্রকাশের জন্যও সমানভাবে আলোচনায় থাকেন।

author-image
Naikun Nessa
আপডেট করা হয়েছে
New Update
Swastika Mukherjee eken benarase bivishika anirban Chakraborty tollywood news

যা যা বললেন স্বস্তিকা... Photograph: (Instagram)

Entertainment Latest Live News Updates: চারমিনারে গয়নার ‘খনি’ খুঁজে পেলেন স্বস্তিকা! ‘চারমিনার একটা খনি, কি সস্তায় কী সুন্দর সব গয়না কিনলাম…।’ সোশ্যাল মিডিয়া পোস্ট এমন  ক্যাপশনেই হায়দরাবাদ সফরের মুড ধরা পড়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)। বোনকে সঙ্গে নিয়ে চারমিনারের ঐতিহ্যবাহী বাজারে কাঁচের চুড়ি ও গয়নার কেনাকাটায় মেতে উঠেছেন তিনি। রঙিন চুড়ি, ঝুমকো, নেকলেস থেকে শুরু করে নানান হস্তশিল্পের গয়নায় ভরা সেই বাজারকে যেন 'খনি' বলেই মনে হয়েছে অভিনেত্রীর। স্বস্তিকার পোস্টে স্পষ্ট, চারমিনারের সাশ্রয়ী দামে সুন্দর গয়নার সম্ভার তাঁকে মুগ্ধ করেছে। 

Advertisment

অভিনেত্রীর এমন সাধারণ ঘোরাঘুরি আর কেনাকাটার মুহূর্তটাই তাঁর অনুরাগীদে কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। একদম সহজ, স্বাভাবিক রূপে খেকে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: নতুন বছরে বাংলা সিনেমায় ধামাকা, সরস্বতী পুজোর আবহে মুক্তি পাচ্ছে ৫টি নতুন ছবি

স্বস্তিকা মুখোপাধ্যায়ের বর্তমান জীবন একদিকে যেমন ব্যস্ত, তেমনই রঙিন ও প্রাণবন্ত। অভিনয় তাঁর মূল পরিচয় হলেও, এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন স্বাধীনচেতা নারী হিসেবে নিজস্ব জীবনযাপন ও মতপ্রকাশের জন্যও সমানভাবে আলোচনায় থাকেন। টলিউডে দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শক্তিশালী ও ভিন্নধর্মী চরিত্রের অভিনেত্রী হিসেবে।

আরও পড়ুন: এত শীতের পোশাকে মুড়ে কোথায় ঋতাভরী? রহস্য ভাঙলেন ছাদে গিয়ে!

এই মুহূর্তে স্বস্তিকা কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনও উপভোগ করছেন। শুটিং, ফটোশুট, বিভিন্ন প্রজেক্টের মিটিংয়ের ফাঁকে তিনি সময় বের করেন ভ্রমণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে দেখা যাচ্ছে, তিনি বোনের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, স্থানীয় বাজারে কেনাকাটা করছেন, সাধারণ মানুষের মতোই জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করছেন। এই স্বাভাবিক জীবনযাপনই তাঁকে অনুরাগীদের কাছে আরও কাছের মানুষ করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ সক্রিয়। নিজের স্টাইল, ভাবনা, সমাজ ও জীবন নিয়ে নানা মতামত তিনি অকপটে তুলে ধরেন। অনেক সময় তা বিতর্কিত হয়ে উঠলেও স্বস্তিকা বরাবরই নিজের বিশ্বাসের প্রতি দৃঢ়।

  • Jan 10, 2026 22:31 IST

    Tahsan: রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন তাহসান, গুঞ্জনে ইতি টানলেন নিজেই

    বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁদের দাম্পত্য জীবন আর একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তাহসান বলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দু’পক্ষের বোঝাপড়া ও মানসিক মিল খুব জরুরি। সেই জায়গায় কিছু সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি এটাও স্পষ্ট করেন যে, বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রয়েছে। কোনো ধরনের তিক্ততা বা অভিযোগের পথে যেতে চান না তিনি। বিষয়টি নিয়ে অযথা গুঞ্জন বা ভুল ব্যাখ্যা ছড়ানো হোক, তা তিনি চান না।



  • Jan 10, 2026 20:42 IST

    Toxic: সাধারণ অ্যাকশন নয়, ডার্ক ‘টক্সিক’

    ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, অর্থাৎ এটি কোনো সাধারণ মাসালা অ্যাকশন ছবি নয়, বরং ডার্ক, হিংস্র ও বাস্তবধর্মী গল্পে মোড়া এক প্রাপ্তবয়স্কদের রূপকথা। এই ছবিতে যশকে দেখা যাবে ‘রায়া’ নামের একটি শক্তিশালী ও রহস্যময় চরিত্রে। টিজার অনুযায়ী, রায়া শুধুমাত্র একজন অ্যাকশন হিরো নয়, বরং ভয়, ক্ষমতা আর ধ্বংসের প্রতীক।



  • Jan 10, 2026 18:22 IST

    Web Series News: তরুণদের প্রেমকাহিনিতে নতুন রং, ‘খানিকটা প্রেমের মতো’

    রোম্যান্টিক ঘরানায় দর্শকদের নজর কাড়ছে ‘খানিকটা প্রেমের মতো’ ওয়েব সিরিজ । প্রেম, সম্পর্ক ও আধুনিক জীবনের জটিলতা নিয়ে তৈরি এই সিরিজটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2026) উপলক্ষে মুক্তি পাবে। তরুণ দর্শকদের কাছে এই সিরিজটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।



  • Jan 10, 2026 16:45 IST

    Debolina Nandy: ভালোবাসা আর সংঘাতের গল্প! কেন চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন দেবলীনা?

    গায়িকা-অভিনেত্রী-ভ্লগার দেবলীনা নন্দী কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন সে বিষয়ে বলেন, ‘আমি ভেবেছিলাম প্রবাহ আমার সঙ্গে থাকতে থাকতে পাল্টে যাবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হয়ে যায়। যখন প্রবাহ আমাকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু বেশি গুরুত্ব দেয়। তখনই ওর মায়ের সঙ্গে ওর ঝামেলা শুরু হয়ে যায়।



  • Jan 10, 2026 15:28 IST

    Sabyasachi Chakraborty: 'আমি ভালো অভিনেতা নই', সব্যসাচীর বিস্ময়কর আত্মসমালোচনা

    সব্যসাচী বলেন,‘আমি তো ভালো অভিনেতা নয়, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো ভালো অভিনেতার পর্যায়ে পৌঁছোতে পারিনি। ভালো অভিনেতা দেখেছেন! তুলসী চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইরফান খান, বিকাশ রায় এনারা এক অন্য পর্যায়ের অভিনেতা। আমি তাঁদের ধারে কাছে পৌঁছোতে পারিনি।’



  • Jan 10, 2026 14:01 IST

    The Bluff: প্রিয়াঙ্কার ‘দ্য ব্লুফ’ প্রথম ঝলকেই বাজিমাত!

    প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা ‘দ্য ব্লুফ’(The Bluff)-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিলেন নিক। তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এই ছবিতে একেবারে নতুন ও শক্তিশালী চরিত্রে ধরা দিয়েছেন। 



  • Jan 10, 2026 13:09 IST

    Ritabhari Chakraborty: এত শীত! ছাদে যেতে পাহাড়ি পোশাকে ঋতাভরী

    কলকাতায় এবার বেশি মাত্রায় ঠাণ্ডা পড়া নিয়ে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী গায়ে অনেকগুলো শীতের পোশাক ও মাফলার জড়িয়ে নিয়ে বলেছেন, বলুন তো কোথায় যাব? তারপর দেখা যায় তিনি আর কোথাও নয় নিজের বাড়ির ছাদে যেতেই ঠাণ্ডার হাত থেকে বাঁচতে এতো পোশাক পরেছেন।



Swastika Mukherjee entertainment Entertainment News tollywood news