/indian-express-bangla/media/media_files/2025/04/25/xnCyIo6zBIJ1fY2Xj0Zv.jpg)
কী বললেন স্বস্তিকা? Photograph: (ফাইল চিত্র)
নায়িকাদের তো নানারকমের পছন্দ থাকে, কেউ নিজের অভিনয় কেরিয়ারের বাইরে তাদের ব্যক্তিগত হবি এবং পছন্দ সবসময় আলোচনার বিষয়বস্তু। শুধু তাই নয়, কেউ কেউ তো এমন কাজ করতে ভালবাসেন, যা শুনলে চমকে যেতে হয়। ঠিক এরকম এক ইচ্ছে এবং ভালবাসার কথাই জাহির করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি তার সিরিজ কালীপটকা রিলিজ করেছে। সেখানে তিনি দারুণ নজর কেড়েছেন। সেই সিরিজে স্বস্তিকার 'র'চরিত্র যেমন আনন্দ দিয়েছে, ঠিক তেমনই কান গরম করে দিয়েছে। সেই ছবির প্রচারে গিয়েই নিজের এক অদ্ভুত ভাললাগার কথা জানিয়েছেন তিনি। কী এমন বললেন তিনি?
Arjun Kapoor: সাফল্যের মাঝেই শোক, মায়ের জন্য লেখা অর্জুন কাপুরের পোস্টে কেন ফিরছে পুরনো বিতর্ক?
স্বস্তিকার পাশে দাঁড়িয়েছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। তাকে বলতে শোনা গেল, আমি সারাদিন রান্না করেছি। সবকিছু রান্না করেছি। কোভিডের সময় আমি শুধুই রান্না করেছি। আমার বাড়িতে সবাই তখন বসে আছে এই জন্যই যে খাবে। সকাল হতেই আমি ভাবতাম, আজ কী রান্না করব? শুধুই রেঁধেছি।
Actor R Madhavan: 'বাইরে যাও, টাকা কামাও...', মাধবনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী সরিতা?
এদিকে, আরেক অভিনেত্রী স্বস্তিকা? তার সবথেকে পছন্দের কাজ কী? এরকম গ্ল্যামারাস অভিনেত্রী তিনি গড়িয়াহাট গিয়ে নিজেই নিজের ব্লাউজ এবং নাইটি কেনেন। স্টারডমের লেশমাত্র নেই। আর তার হবি বেশ অন্যরকম। অভিনেত্রীকে বলতে শোনা গেল...
আমার রান্না করা সবথেকে পছন্দের হবি। আর তার থেকেও বেশি ভাল লাগে বাসন মাজা। বাসন মাজতে যে আমার কী আনন্দ লাগে। কী যে মজা পাই। আমি আমার বাড়িতে যে হাউসহেল্প মাসিরা আছে, তাদের বলি তো, যে তোমরা রেস্ট নাও আজ। আমি বাসন মাজব।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us