/indian-express-bangla/media/media_files/2026/02/09/swastika-mukherjee-2026-02-09-12-36-42.jpg)
টোটো থামিয়ে নিজেই ফুল তুললেন স্বস্তিকা!
টলিউডের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বরাবরই তারকাখ্যাতির চাকচিক্য ছাপিয়ে তাঁর সহজ-সরল জীবনযাপন ও ব্যক্তিত্বের জন্য অনুরাগীদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তেমনই এক নরম, ব্যক্তিগত আর হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। বন্ধুর বিয়েবাড়ি যাওয়ার গল্প, যেখানে নেই কোনো গ্ল্যামার, আছে শুধু জীবনঘনিষ্ঠ মুহূর্তের উষ্ণতা।
পোস্টে স্বস্তিকা লিখেছেন, বন্ধুর বিয়েতে ‘সাজগোজ’ তো চাই-ই চাই! আমলি থেকে টোটো করে পৌঁছনোর পথে মাথায় পরার ফুল খুঁজতে নেমে পড়েন তিনি নিজেই। বাজারে না গিয়ে রাস্তার ধারে ফুলগাছ দেখলেই থামার পরিকল্পনা! বন্ধুর পরামর্শে খোঁজ মেলে আদিবাসী মেয়েদের পরা পলাশরঙা এক অচেনা ফুলের। হঠাৎই তাঁর চোখে পড়ে দেওয়াল বেয়ে ঝুলে থাকা সূর্যালোক রঙের থোকা থোকা ফুল। টোটো থামিয়ে নিজেই ফুল পেড়ে, ব্যাগ থেকে কাঁটা বের করে মুহূর্তে মাথায় গুঁজে নেন, একেবারে মানির অয়েলের পুটের মতো করে। গন্তব্যে পৌঁছে টোটোর আয়নায় শেষবার দেখে নেওয়া ফুল ঠিক আছে তো!
আরও পড়ুন: ধর্মে জোরাজুরি নয়, সন্তানদের ধর্মীয় পরিচয় নিয়ে চিন্তিত ছিলেন সইফ আলি খান!
নরম, আদুরে সেই ফুল খুলে হোটেলে যত্ন করে রেখে দেন তিনি। আর সেখানেই জুড়ে যায় মায়ের স্মৃতি, সিল্কের শাড়ি, আলতো খোঁপা, কপালে বড় টিপ… “মা’কেই কপি করে চলেছি, আর চলব,” লিখেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: সারপ্রাইজ! কলকাতার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং, আবেগে ভাসল নেতাজি ইন্ডোর
পোস্টে স্বস্তিকা আরও জানান, ফুল তাঁর নিত্যসঙ্গী। জীবনের সুখ-দুঃখ, সাজ-অসাজ সবক্ষেত্রেই ফুল তাঁর প্রিয়। এমনকি মৃত্যুর পরও ফুলে ঢেকেই যেন তাঁকে বিদায় জানানো হয়, এমন ইচ্ছের কথাও অকপটে শেয়ার করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: অরিজিৎ-আমির ইস্যুতে চাপের মুখে কলেজ অধ্যক্ষ! কেন মুছে ফেললেন ভিডিও?
সঙ্গে ছিল ২৭ বছরের পুরনো এক শাড়ি মায়ের কিনে দেওয়া, আজও যত্নে রাখা। শেষ লাইনে যেন জীবনের সারাংশই টেনে দেন স্বস্তিকা গ্ল্যামার নয়, স্মৃতি আর ভালোবাসাতেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য।
আরও পড়ুন: নিশিরাতে রজনীকান্তের বাইকে রাধিকা, পিছু ধাওয়া রহস্যময় গাড়ির!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us