Tapsee Pannu: ধর্ষণের ন্যায়বিচার নিয়ে সংশয়, কলকাতায় সরব তাপসী পান্নু

ভারতবর্ষের বুকে, নানান সময় নানান দিকে ধর্ষণের ঘটনা শোনা গিয়েছে। প্রত্যেকটা ঘটনায় যেন আত্মা কাঁপিয়ে দিয়েছে নারীদের। বিশেষ করে কলকাতায় ঘটে যাওয়া আরজিকরের মর্মান্তিক ঘটনায়...

ভারতবর্ষের বুকে, নানান সময় নানান দিকে ধর্ষণের ঘটনা শোনা গিয়েছে। প্রত্যেকটা ঘটনায় যেন আত্মা কাঁপিয়ে দিয়েছে নারীদের। বিশেষ করে কলকাতায় ঘটে যাওয়া আরজিকরের মর্মান্তিক ঘটনায়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SnapInsta.to_588020594_18546777928054328_525947567909859771_n

কী বললেন তাপসী?

গতকাল কলকাতায় এসেছিলেন তাপসী পান্নু। তাঁর আসন্ন ছবির মুক্তির আগেই কলকাতায় প্রমোশনের উদ্দেশ্যে লেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানে নানান বিষয়ে কথা বলার সঙ্গে সঙ্গে, দিনের পর দিন ভারতবর্ষের নানান শহরে যে অন্যায় এবং অপরাধ ঘটে চলেছে সেই প্রসঙ্গও কথা বলেন তিনি। 

Advertisment

ভারতবর্ষের বুকে, নানান সময় নানান দিকে ধর্ষণের ঘটনা শোনা গিয়েছে। প্রত্যেকটা ঘটনায় যেন আত্মা কাঁপিয়ে দিয়েছে নারীদের। বিশেষ করে কলকাতায় ঘটে যাওয়া আরজিকরের মর্মান্তিক ঘটনায়, গর্জে উঠেছিল গোটা দেশ এবং বিশ্বের নানান প্রান্তে অবস্থানকারী ভারতীয়রা। কিন্তু আরজিকরের ঘটনার কোনো সুরাহা বা ন্যায় বিচার হয়নি। তাপসীকে এবার, সেই নিয়ে কথা বলতে শোনা গেল। নানা সময়,  তাপসী নারীদের বিরুদ্ধে ঘটে চলে নানা অন্যায় ও অপরাধ নিয়ে ছবি করেছেন। 

BAFTA ২০২৬-এ ভারতীয় গর্ব, বড় দায়িত্বে আলিয়া ভাট

বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে পিঙ্ক ছবি, এবং সেই ছবির সংলাপ নো মিনস নো, বেশ আলোচনায় এসেছিল। গতকাল কলকাতায় যখন তাকে নারীদের উপর হয়ে যাওয়া অত্যাচার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তিনি সোজাসুজি জানান, কতগুলো ঘটনা প্রসঙ্গে আমি প্রতিক্রিয়া দেব? সারা দেশের নানা প্রান্তে নানান ধরনের ঘটনা ঘটে চলেছে। আজ সকালেই আমি একটা খবর পড়লাম, একটা দেড় বছরের বাচ্চা তার বাবার বন্ধুর হাতে ধর্ষিত হয়েছে। আমি কোন কোন বিষয়ে প্রতিক্রিয়া দেবো আমার সত্যিই জানা নেই। সারা ভারত জুড়ে, দিনের পর দিন একের পর এক ভয়ংকর সব ঘটনা ঘটে চলেছে।" 

Advertisment

Salim Khan: মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ, বড় অস্ত্রোপচার কি হয়েছে? কেমন আছেন সেলিম খান?

এখানেই থামলেন না তাপসী। এরকম ভয়ংকর ঘটনার পর, আদৌ কি সুবিচার কিছু হচ্ছে? আদৌ কি ন্যয়ের বাতি জ্বলছে? এমনটাই প্রশ্ন তুললেন অভিনেত্রী। তাকে বলতে শোনা গেল, " আমি নির্দিষ্ট যদি কোন ঘটনার উপর প্রতিক্রিয়া দিতে শুরু করি, তাহলে বাকি যে ৭৯ টা ঘটনা সম্পর্কে কেউ রাস্তায় নামছে না তার সঙ্গে অন্যায় করা হবে। প্রত্যেকটা ঘটনা ভীষণ দুঃখদায়ক। এ কারণে আমি কোন জায়গায় জিজ্ঞাসা করি না আদৌ সুবিচার হয়েছে কিনা। এবং আমার এটা বোঝার দরকার নেই আদৌ ন্যায় হয়েছে কিনা। আমি জানি তারপরও মানুষ এসব বন্ধ করবে না। জাস্টিস বিষয়টা খুব অদ্ভুত হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় আমাদের এলাকায় আমাদের ঘরবাড়িতে এই সমস্যা সমাধান খোঁজা শুরু করতে হবে।"

Entertainment News Today Tapsee Pannu