Taapsee Pannu on PR Game ‘অন্যকে নিচে নামাতেও টাকা খরচ হচ্ছে’, বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

তিনি বলেন, আমি নিজের কাজ নিয়েই এত ব্যস্ত ছিলাম যে এসব দিকে খুব একটা নজর দিইনি। কিন্তু গত দেড়-দুই বছরে আমি ইচ্ছে করেই কাজের গতি কিছুটা কমিয়েছি।

তিনি বলেন, আমি নিজের কাজ নিয়েই এত ব্যস্ত ছিলাম যে এসব দিকে খুব একটা নজর দিইনি। কিন্তু গত দেড়-দুই বছরে আমি ইচ্ছে করেই কাজের গতি কিছুটা কমিয়েছি।

author-image
Naikun Nessa
New Update
Taapsee-Pannu

সময়ের সঙ্গে সঙ্গে জনসংযোগের রূপ অনেক বদলে গেছে!

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) সম্প্রতি জনসংযোগ বা পিআর (Public Relations) সংস্কৃতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর  কথায়, আজকের দিনে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিভার চেয়ে অনেক সময় বেশি গুরুত্ব পাচ্ছে পিআর ইমেজ। কে কতটা ভালো অভিনয় করছেন, তার চেয়েও বড় হয়ে উঠছে কে কতটা আলোচনায় আছেন, কে কতটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন, কিংবা কে কতটা কৌশলে নিজেকে প্রচার করতে পারছেন।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, "মানুষ এখন অন্য কাউকে নিচে নামানোর জন্যও টাকা খরচ করছে।” তিনি প্রশ্ন তোলেন, একজনের সাফল্য কি তবে আরেকজনের ব্যর্থতার ওপর নির্ভরশীল?

বর্তমান সময়ের জনসংযোগের (PR) অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে তাপসী জানান, সময়ের সঙ্গে সঙ্গে জনসংযোগের রূপ অনেক বদলে গেছে। তিনি বলেন, আমি নিজের কাজ নিয়েই এত ব্যস্ত ছিলাম যে এসব দিকে খুব একটা নজর দিইনি। কিন্তু গত দেড়-দুই বছরে আমি ইচ্ছে করেই কাজের গতি কিছুটা কমিয়েছি। তখনই বুঝেছি, এই পিআর গেমটা এখন একেবারে অন্য স্তরে পৌঁছে গেছে। আগে পিআরের একটা মানে ছিল নিজেকে এগিয়ে তুলে ধরা। কিন্তু এখন শুধু সেটাই নয়, এখন টাকা খরচ করা হচ্ছে অন্য কাউকে নিচে নামানোর জন্যও। তিনি আরও বলেন, কবে থেকে একজনের সাফল্য আরেকজনের ব্যর্থতার ওপর নির্ভর করতে শুরু করল? 

আরও পড়ুন: সরস্বতী পুজো আমারই! রাশিদ পুত্র আরমান খানের কথায় সহাবস্থানের বার্তা

তাপসী পান্নু অভিনীত জনপ্রিয় ছবি ‘পিঙ্ক’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ‘মুল্ক’, ‘বাদলা’, ‘মনমরজিয়ান’ ছবিগুলোতেও তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ বক্স অফিসে বড় সাফল্য পায়। একই বছরে ‘সান্ড কি আঁখ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি দর্শকদের মন জয় করেন। এরপর ২০২০ সালে মুক্তি পাওয়া ‘থাপ্পড়’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে সাড়া ফেলে। এরপর ‘রশ্মি রকেট’, ‘শাবাশ মিঠু’ এবং ‘ডানকি’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: ঝলমলে ওপেনিং, তারপর পতন! প্রাভাসের ‘দ্য রাজা সাব’ কি ফ্লপের দিকে?

সূত্রের খবর, তাপসী বর্তমানে তাঁর পরবর্তী ছবি গান্ধারী ‘Gandhari’ নিয়ে কাজ শেষ করেছেন। এটি একটি অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবি, যেখানে তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাবে। ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ১৬ বছরে বিশ্বমঞ্চ কাঁপালেন ওয়েন কুপার, ভবিষ্যতের সুপারস্টার?

bollywood actress bollywood entertainment Entertainment News Today Entertainment News Taapsee Pannu Public Relations