Tahsan Confirms Separation: তাহসানের ব্যক্তিজীবনে ফের ভাঙন, রোজার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কি বললেন?

জল্পনার অবসান ঘটিয়ে তাহসান খান জানালেন, রোজার সঙ্গে বিচ্ছেদের গুজব আসলে বাস্তব। তবে একই সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দেন, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত সংবেদনশীল।

জল্পনার অবসান ঘটিয়ে তাহসান খান জানালেন, রোজার সঙ্গে বিচ্ছেদের গুজব আসলে বাস্তব। তবে একই সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দেন, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত সংবেদনশীল।

author-image
Naikun Nessa
New Update
Tahsan-Roja

তাহসানের জীবনে ফের ভাঙন

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিজীবন নিয়ে বেশকিছুদিন ধরে নানা গুঞ্জন চলছিল। বিশেষ করে স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাঁর সম্পর্কের অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভন্ন মহলে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে তাহসান খান (Tahsan Khan) নিজেই মুখ খুললেন। প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে নিশ্চিত করলেন, রোজা আহমেদের সঙ্গে তাঁর বিচ্ছেদের ঘটনা সত্যি।

Advertisment

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়। সাধারণত তারকাদের জীবনে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, শুভেচ্ছাবার্তা ও স্মৃতিচারণা দেখা যায়। কিন্তু এই বছর তাঁদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। কোনো পোস্ট, কোনো শুভেচ্ছাবার্তা শেয়ার করেননি। এই নীরবতাই আরও বেশি করে উসকে দেয় বিচ্ছেদের গুঞ্জন। অনেকেই ধরে নেন, তাঁদের সম্পর্ক হয়তো আর আগের মতো নেই।
এই পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’

এই একটি বাক্যেই তিনি স্পষ্ট করে দেন যে এতদিনের গুজব আসলে বাস্তব। তবে একই সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দেন, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত সংবেদনশীল, পরে সময় নিয়ে তিনি পুরো বিষয়টি সামনে আনতে চান।

তাহসান আরও জানান, বিষয়টি খুব বড় এবং অনেক দিক জড়িয়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি কিছু বলতে চান না। তাঁর কথায়, ‘বিষয়টা অনেক বড়। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই বিস্তারিত জানাব।’ 

আরও পড়ুন: চারমিনারে গয়নার ‘খনি’ খুঁজে পেলেন স্বস্তিকা! বোনের সঙ্গে রঙিন মুহূর্ত

তাঁর কথা থেকে স্পষ্ট যে, তিনি এই বিচ্ছেদকে কোনো হালকা বা তড়িঘড়ি সিদ্ধান্ত হিসেবে দেখাতে চান না। বরং যথাযথ সময় ও পরিস্থিতির অপেক্ষায় আছেন, যাতে ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্য ছড়ানোর সুযোগ না থাকে। তাহসানের এই স্বীকারোক্তির পর তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সমর্থন করেছেন, আবার অনেকেই হতাশা ও কষ্ট প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ‘ভাঙতে শিখিনি, ছাড়তেও চাইনি’, ৬৮টি ট্যাবলেট খেয়েও বেঁচে ফেরা দেবলীনা নন্দীর ভাঙা জীবনের স্বীকারোক্তি

তাহসান জানান, তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। রোজা আহমেদের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের পর অনেকেই ভেবেছিলেন, তাহসানের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তাঁদের একসঙ্গে খুব বেশি প্রকাশ্যে না দেখা গেলেও সম্পর্কটি নিয়ে ইতিবাচক ধারণাই ছিল অধিকাংশ মানুষের। তাই এই বিচ্ছেদের খবর স্বাভাবিকভাবেই অনেককে বিস্মিত করেছে। 

entertainment Entertainment News Entertainment News Today Tahsan Khan