Taj Mahal Diamond Necklace: যে হীরা নূরজাহানের প্রেমের সাক্ষী! আজ তা হলিউডের রেড কার্পেটে, 'তাজ মহল ডায়মন্ডে' গ্ল্যাম লুকে ধরা দিলেন রবি

গয়না বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মতে, শাহজাহান এই হীরেটি তাঁর স্ত্রী মমতাজকে উপহার দেন। মুঘল সাম্রাজ্যের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্কের কারণেই এই গহনাটি ‘তাজ মহল ডায়মন্ড’ নামেই বেশি পরিচিত।

গয়না বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মতে, শাহজাহান এই হীরেটি তাঁর স্ত্রী মমতাজকে উপহার দেন। মুঘল সাম্রাজ্যের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্কের কারণেই এই গহনাটি ‘তাজ মহল ডায়মন্ড’ নামেই বেশি পরিচিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Taj Mahal Diamond Necklace

তাজ মহল ডায়মন্ডে গ্ল্যাম লুকে ধরা দিলেন রবি মার্গট

নতুন ছবির প্রচারে রেড কার্পেটে একের পর এক গ্ল্যাম লুকে ধরা দিচ্ছেন মার্গট রবি (Margot Robbi)। সহ-অভিনেতা জ্যাকব এলরডির সঙ্গে এই ছবির বিশ্ব প্রিমিয়ারে বুধবার লস অ্যাঞ্জেলেসে তিনি যেন সময়কে ফিরিয়ে নিয়ে গেলেন ওল্ড হলিউডে। চোখধাঁধানো গাউনে মার্গট অবশ্যই নজর কেড়েছেন, তবে সেই রাতের আসল আকর্ষণ ছিল তাঁর গলায় ঝুলতে থাকা এক অনন্য নেকলেস। ভিন্টেজ সৌন্দর্যের প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেত্রী পরেছিলেন হলিউডের কিংবদন্তি এলিজাবেথ টেলরের ঐতিহাসিক হার্ট-আকৃতির ‘তাজ মহল ডায়মন্ড' (Taj Mahal Diamond) নেকলেস। সোনা ও রুবি বসানো কার্টিয়ের চেইনে তৈরি এই গহনার দাম প্রায় ৮ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৭৪ কোটি টাকা। 

Advertisment

এই গহনাটি শুধু দামি নয়! আজ থেকে ৫৪ বছর আগে, এলিজাবেথ টেলরের ৪০তম জন্মদিনে তাঁর পঞ্চম স্বামী, কিংবদন্তি অভিনেতা রিচার্ড বার্টন এই নেকলেসটি উপহার দিয়েছিলেন। অতীতের সেই অতিরঞ্জিত প্রেমকাহিনি ও ওল্ড হলিউডের মহাকাব্যিক রোমান্সকেই যেন নতুন করে সম্মান জানালেন মার্গট রবি। 

'তাজ মহল ডায়মন্ডে'র পেছনে মুঘল ইতিহাস

এই হীরের ইতিহাস শুধু হলিউডে সীমাবদ্ধ নয়, এর শিকড় ছড়িয়ে আছে মুঘল যুগ পর্যন্ত। হার্ট আকৃতির হীরেটিতে পারসি ভাষায় খোদাই করা রয়েছে- “Love is Everlasting” (ভালোবাসা চিরন্তন), সঙ্গে লেখা আছে নূরজাহানের নাম। ইতিহাসবিদদের মতে, মুঘল সম্রাট জাহাঙ্গির তাঁর প্রিয় স্ত্রী নূরজাহানকে উপহার দিয়েছিলেন এই অমূল্য রত্ন। পরে তা উত্তরাধিকার সূত্রে তাঁদের পুত্র শাহজাহানের হাতে আসে।

আরও পড়ুন: ছেলের সুপারহিট ‘বর্ডার ২’ এখনও দেখেননি সুনীল শেট্টি! ৫০০ কোটির শর্তে অপেক্ষা

গয়না বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মতে, শাহজাহান এই হীরেটি তাঁর স্ত্রী মমতাজ মহলকে উপহার দেন। মুঘল সাম্রাজ্যের সঙ্গে গভীর ঐতিহাসিক সম্পর্কের কারণেই এই গহনাটি ‘তাজ মহল ডায়মন্ড’ নামেই বেশি পরিচিত।

আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুর দিকটা কলকাতাতেই ছিলেন বিগ বি! মায়ানগরীতে কেমন কাটত তাঁর সন্ধ্যা ?

এরপর সময় গড়িয়ে ১৯৭১ সালে ফরাসি বিলাসবহুল গয়নার ব্র্যান্ড কার্টিয়ের এই ঐতিহাসিক তাজ মহল ডায়মন্ড অধিগ্রহণ করে। লাল রত্ন ও টেবিল-কাট হীরার সংযোজনে, জেডে বসিয়ে ঐতিহ্যবাহী ভারতীয় সিল্কের ডোরিতে ঝুলিয়ে নতুন রূপ দেওয়া হয় এই অনন্য গহনাটিকে।

আরও পড়ুন: ‘ডাউন টু আর্থ মানুষটাই আমাদের গর্ব’, অরিজিতের সিদ্ধান্তে কী বললেন মুর্শিদাবাদবাসী?

bollywood hollywood entertainment Entertainment News Entertainment News Today Taj Mahal Diamond