/indian-express-bangla/media/media_files/2025/11/10/asdqwd-2025-11-10-14-14-28.jpg)
Tamil Actor Abhinay Passes Away: বিনোদন জগৎ-এ যেন কালো মেঘের ঘনঘটা। একের পর এক মৃত্যুসংবাদ। সুপারহিট দক্ষিণী মুভি KGF খ্যাত অভিনেতা হরিশ রাই মাত্র ৫৫ বছরে ক্যানসারের কাছে হেরে গিয়েছেন। কন্নড় অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনেদুনিয়া। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের দুঃসংবাদ। প্রয়াত তামিল অভিনেতা অভিনয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। ১০ নভেম্বর, সোমবার ৪৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন অভিনয়। গত কয়েক বছর লিভারের জটিল অসুখে ভুগছিলেন। চিকিৎসার খরচ মেটানোর জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। বর্তমানে তাঁর দেহ রাখা হয়েছে চেন্নাইয়ের বাড়িতে।
অভিনয়ের পরিবারে কেউ নেই যিনি তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে পারেন। তাই নাদিগার সঙ্গমের প্রতিনিধিদের পরিস্থিতি মূল্যায়ন করে শেষকৃত্যের ব্যবস্থা করতে বলা হয়েছে। সম্প্রতি অভিনেতা নিজেই জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং চিকিৎসকরা তাঁকে পূর্বাভাস দিয়েছিলেন। অভিনয়ের এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। অভিনয় বলেছিলেন, 'আমি জানি না আমি আর কতদিন বাঁচব' এবং এটাও বলেন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন তিনি হয়তো আর এক বছর ছয় মাসের বেশি বাঁচবেন না।
আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন KGF খ্যাত অভিনেতা
অভিনয় তাঁর কর্মজীবন শুরু করেন ‘থুল্লুভাধো ইলাইমাই’ সিনেমায় ধনুশের সঙ্গে অভিনয় করে। দুজনের ক্ষেত্রেই এটি ছিল প্রথম ছবি। অভিনয়ের ঝুলিতে রযেছে ১৫টিরও বেশি তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্র। সেই সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন। ভয়েস ডাবিংয়েও ছিলেন সমান পারদর্শী। ২০১২ সালের তামিল চলচ্চিত্র ‘থুপাক্কি’–তে বিদ্যুৎ জামালের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। বয়স অল্প হলেও চলচ্চিত্র দুনিয়ায় উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন। শারীরিক অবস্থা অবনতি ঘটার আগে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে লাগাতার কাজ করে গিয়েছেন অভিনয়।
আরও পড়ুন ৩০ পেরিয়েই নিভল জীবন প্রদীপ, ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
চিকিৎসার ব্যয় বহনের জন্য অভিনয় চলচ্চিত্র জগতের সহকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলেন। কমেডিয়ান কেপিওয়াই বালা আর্থিক সাহায্যও করেন। অভিনয়ের ভিডিও ভাউরাল হতেই অনেক শিল্পী এগিয়ে আসেন। অভিনয়ের প্রথম সিনেমার সহ-অভিনেতা ধনুশও নাকি চিকিৎসার জন্য সাহায্য করেন। তিনি প্রায় ৫ লাখ টাকা অনুদান দেন আর কেপিওয়াই বালা অতিরিক্ত ১ লক্ষ টাকা দিয়েছেন বলেই খবর। কয়েক সপ্তাহ আগে চেন্নাইয়ে এক চলচ্চিত্রের সাংবাদিক সম্মেলনে শেষবারের মতো প্রকাশ্যে তাঁকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে', ঈশ্বরের প্রতি আস্থা পিতৃহারা সুদীপ্তার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us