Tanjin Tisha: কলকাতার সিনেমা ছেড়ে আমেরিকা যাত্রা, তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পরিচালকের দাবি, অভিনেত্রী কাজ না করায় স্বাভাবিকভাবেই অগ্রিম অর্থ ফেরত দেওয়ার দায়িত্ব তাঁরই। তিনি আরও জানান, তিশাকে সময় দেওয়ার জন্য তাঁরা এক মাস অপেক্ষা করেছেন...

পরিচালকের দাবি, অভিনেত্রী কাজ না করায় স্বাভাবিকভাবেই অগ্রিম অর্থ ফেরত দেওয়ার দায়িত্ব তাঁরই। তিনি আরও জানান, তিশাকে সময় দেওয়ার জন্য তাঁরা এক মাস অপেক্ষা করেছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SnapInsta.to_541026759_18524297917062622_869054210278834455_n

কী কাণ্ড করেছেন তিনি...

মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে দেশীয় শোবিজে তৈরি হয়েছে এক বিব্রতকর পরিস্থিতি। অভিযোগ উঠেছে, কলকাতার একটি ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা নিলেও নির্ধারিত কাজ না করে, মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি। প্রথম এই অভিযোগ তোলেন শরীফ খান, যিনি নিজেকে ছবির প্রযোজক দাবি করেছেন। কালের কণ্ঠ সুত্রে খবর, তাঁর অভিযোগ, ‘ভালোবাসার মরশুম’ নামের ছবিতে কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করেই তিশা অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন না।

Advertisment

তবে তিশা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানান, শরীফ খান আদৌ ছবির প্রযোজক নন এবং তাঁর বক্তব্য বিভ্রান্তিকর। ঘটনার নতুন মোড় আসে যখন ছবির পরিচালক এমএন রাজ প্রকাশ্যে অভিযোগের পক্ষে অবস্থান নেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি সাফ জানিয়ে দেন, “তিশা ভুল কথা বলছেন। তাঁকে টাকা দেওয়া হয়েছে, সে টাকা ফেরত দিতেই হবে।”

SRK-Salman: 'হাত কেটে দেব ওর', প্রকাশ্যেই হুমকি! পাশে দাঁড়ালেন শাহরুখ-সলমন

Advertisment

পরিচালকের দাবি, অভিনেত্রী কাজ না করায় স্বাভাবিকভাবেই অগ্রিম অর্থ ফেরত দেওয়ার দায়িত্ব তাঁরই। তিনি আরও জানান, তিশাকে সময় দেওয়ার জন্য তাঁরা এক মাস অপেক্ষা করেছেন। এমনকি ছবির অন্য গুরুত্বপূর্ণ অভিনেতা বলিউড তারকা শারমান যোশির শিডিউলও পরিবর্তন করতে হয়েছে।

এমএন রাজ বলেন, ভিসা প্রক্রিয়ার জন্য নির্ধারিত দিন সকাল ৯টায় তিশার দূতাবাসে যাওয়ার কথা থাকলেও তিনি এক ঘণ্টা দেরিতে পৌঁছান এবং তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে জানান, “আমার কিছুই যায় আসে না।” তাঁর অভিযোগ, ভিসা স্লট টেকনিক্যাল সমস্যায় আটকে থাকলেও তিশা বিষয়টি নিয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন না এবং শেষ পর্যন্ত পাসপোর্ট জমা না দিয়েই যুক্তরাষ্ট্রে চলে যান।

Dharmendra Death-Hema Malini: 'আমার ব্যক্তিগত ক্ষতি...', ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর নীরবতা ভেঙে হেমা মালিনী

অন্যদিকে, তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করে জানান, উল্টো তিনিই ক্ষতিগ্রস্ত। তাঁর দাবি, শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরিচালক প্রস্তুত ছিলেন না, ফলে তিনি দু-মাস অপেক্ষা করেও, যথাযথ অগ্রগতি না পেয়ে সরে দাঁড়ান।

Bangladesh Entertainment News Today