Tanusree Chakraborty-Rudranil Ghosh: '২০২৬-এর মাঝামাঝি আমিও....', তনুশ্রীর বিয়ের ছবি দেখেই ভবিষ্যৎ পরিকল্পনা রুদ্রনীলের

Tanusree Chakraborty Wedding: বৃহস্পতিবার বিদেশের মাটিতে চুপিসাড়ে বিয়ে সেরেছেন তনুশ্রী। ছুটি কাটানোর মাঝেই প্রেমিকের সারপ্রাইজে তাজ্জ্বব বনে গিয়েছেন। প্রাক্তনের বিয়ের পরই নিজের বিয়ের ইচ্ছেপ্রকাশ রুদ্রনীল ঘোষের।

Tanusree Chakraborty Wedding: বৃহস্পতিবার বিদেশের মাটিতে চুপিসাড়ে বিয়ে সেরেছেন তনুশ্রী। ছুটি কাটানোর মাঝেই প্রেমিকের সারপ্রাইজে তাজ্জ্বব বনে গিয়েছেন। প্রাক্তনের বিয়ের পরই নিজের বিয়ের ইচ্ছেপ্রকাশ রুদ্রনীল ঘোষের।

Kasturi Kundu & Anurupa Chakraborty
New Update
cats

প্রাক্তনকে শুভেচ্ছা রুদ্রনীল

Tanusree Chakraborty Ex Rudranil Ghosh: ২১ নভেম্বর মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ডিপ ফ্রিজ'। মিলি-র চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছেন অভিনেত্রী। বাংলা ছবির দর্শক যখন ডিপ ফ্রিজে মজে, সেই সময় লাস ভেগাসে প্রবাসী বাঙালি পাত্রের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করলেন তনুশ্রী। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সিঁদুরে রাঙা হলেন অভিনেত্রী। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে মিস টু মিসেস হয়েছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রুদ্রনীল ঘোষ। 

Advertisment

একটা সময় প্রেমের সম্পর্কে ছিলেন তনুশ্রী-রুদ্রনীল। বহুদিন আগেই আলাদা হয়েছে দুজনের পথ। তবে বিচ্ছেদের পরও ভাল বন্ধু ছিলেন তাঁরা। সময়ের স্রোতে অবশ্য সেই বন্ধুত্বে কিছুটা ভাটা পড়েছিল, তবে তনুশ্রীকে আগামী জীবনের জন্য অন্তরের শুভেচ্ছা জানিয়েছেন রুদ্রনীল। এবার নিজের বিয়ের পরিকল্পনা করছেন? সেই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সাফ বলেন, 'হ্যাঁ, আমিও ভাবছি ২০২৬-এর মাঝামাঝি বিয়ে করব। তবে পাত্রী এখনও ঠিক হয়নি। আশা করি সঠিক সময়ে সেটাও পেয়ে যাব।'

আরও পড়ুন সম্পর্কের ক্ষেত্রে পারফেকশন খোঁজা খুব কঠিন, কোনও সম্পর্ককেই আমি জটিল করি না: তনুশ্রী

Advertisment

তনুশ্রীর বিয়ের ছবি দেখে মন খারাপ হয়েছিল রুদ্রনীলের? অভিনেতার সংযোজন, 'না না, একদমই নয়, বরং খুব আনন্দ পেয়েছি। কারও ভাল দেখলে ভালই লাগে। তনুশ্রী খুব ভাল মেয়ে। ওঁর জন্য অনেক অনেক শুভেচ্ছা।' এক নজরে দেখে নেওয়া যাক তনুশ্রীর বিয়ের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে কী লিখলেন? শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'তনুশ্রী -সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।' দোসর লাল হৃদয় ও ফুলের ইমোজি।

আরও পড়ুন 'ভেবেছিলাম কলকাতায় গিয়ে...', বিদেশের মাটিতে আচমকা কেন বিয়ে 'ডিপ ফ্রিজ' খ্যাত তনুশ্রীর?

কলকাতায় বিয়ের প্ল্যানিং প্রসঙ্গে তনুশ্রীর জানিয়েছেন, 'কলকাতাতেই বিয়ের ইচ্ছে ছিল। কিন্তু, আচমকাই সবটা হয়ে গেল। দিন পনেরো আগেই ও এই প্ল্যানটা করেছে। তবে কলকাতায় গিয়ে সামাজিক বিয়ে নিশ্চয়ই করব। কারণ এখানে তো কেউ আসতে পারেনি। বাবা-মাকে ভিডিও কলে রেখেই বিয়ে করলাম।' বিয়ের নিমন্ত্রণ পেলে যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে বলেন, 'অবশ্যই যাব, যদি আমাকে আমন্ত্রণ করে। কব্জি ডুবিয়ে খাব।'

আরও পড়ুন সিদ্ধার্থ-কিয়ারার হাতের উপর রাজকন্যার পদযুগল, লক্ষ্মীছানার কী নাম রাখলেন সেলেব পেরেন্টস?

Rudranil Ghosh Tanusree Chakraborty