/indian-express-bangla/media/media_files/2025/12/11/tanya-2025-12-11-18-09-52.png)
কী কাণ্ড করেছেন তানিয়া?
/indian-express-bangla/media/media_files/2025/12/11/noname-2025-12-11-18-11-35.png)
বিগ বস ১৯–এ তৃতীয় রানার-আপ হওয়ার পর তানিয়া মিত্তল যেমন জনপ্রিয়তা কুড়িয়েছেন, ঠিক তেমনই তিনি এখন বিতর্কেও জড়িয়ে পড়েছেন। রিয়েলিটি শো চলাকালীন তার ব্যয়বহুল ডিজাইনার শাড়ি, অনন্য স্টাইল এবং ‘আধ্যাত্মিক ইনফ্লুয়েন্সার’ পরিচয় তাকে আলোচনার কেন্দ্রে রেখেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t1-2025-12-11-18-15-21.jpg)
কিন্তু ফাইনালের পরই সামনে আসে নতুন অভিযোগ। তানিয়ার স্টাইলিস্ট ঋদ্ধিমা শর্মা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তানিয়া তার পাঠানো শাড়ি ও লেহেঙ্গার টাকা পরিশোধ করেননি, এমনকি পোশাকগুলো শো শেষে ফেরতও দেননি।
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t3-2025-12-11-18-15-40.jpeg)
ইনস্টাগ্রামে নিজের পোস্টে ঋদ্ধিমা তানিয়ার একটি সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করে লেখেন- তিনি সব সময় তানিয়াকে সমর্থন করেছেন, ভোটিং ভিডিও থেকে শুরু করে মিডিয়া বাইট- সবকিছুতেই পাশে ছিলেন। কিন্তু পরিবর্তে তিনি পেলেন ‘অ্যাপ্রিসিয়েশনের অভাব’ এবং ‘অসৌজন্যমূলক আচরণ।’ তার কথায়, “একটা সপ্তাহ জুড়ে সব পোশাক-শাড়ি, লেহেঙ্গা- সবই আমি পাঠিয়েছিলাম। ব্র্যান্ডগুলো দেখলেই বোঝা যাবে এগুলো কতটা ব্যয়বহুল।”
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t4-2025-12-11-18-16-06.webp)
স্টাইলিস্ট আরও অভিযোগ করেন, তানিয়ার টিম তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। তিনি জানান, পোশাক সময়মতো পৌঁছালেই কেবল তার পেমেন্ট হয়েছিল, নইলে টাকা আটকে দেওয়ার হুমকি দেওয়া হতো। এমনকি সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনের দিন, সকাল ১১টায় ফোন করে মাত্র এক ঘণ্টার মধ্যে পোশাক পৌঁছে দেওয়ার দাবি করা হয়। পোর্টার ডেলিভারির খরচও নাকি ঋদ্ধিমাকেই দিতে হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t7-2025-12-11-18-16-24.jpg)
তিনি আরও জানান, তানিয়ার পোশাকের সাপ্তাহিক খরচ ছিল প্রায় ৫০ হাজার টাকা। ফাইনালের পর, তানিয়া যে নীল লেহেঙ্গা পরেছিলেন, তার দামই ছিল ৫৮ হাজার। তবুও তার বহুদিনের পাওনা এখনো বাকি। "গ্র্যান্ড ফিনালেতে তার ভাইয়ের পোশাকও আমি স্টাইল করেছি- সেই টাকারও হিসেব নেই,” অভিযোগ ঋদ্ধিমার।
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t5-2025-12-11-18-16-38.png)
পোস্টের শেষে, যা পরে তিনি মুছে ফেলেন, ঋদ্ধিমা লেখেন- তিনি নিজের কাজ সময়মতো করেছেন, কিন্তু তানিয়ার ‘মনোভাব’ দেখে তিনি হতাশ। "ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।”
/indian-express-bangla/media/media_files/2025/12/11/t6-2025-12-11-18-17-01.jpg)
অন্যদিকে, বিগ বস ১৯–এ তানিয়া মিত্তলের যাত্রা ছিল বেশ চর্চিত। তিনি প্রায়ই বলতেন, যে তার কাছে ৮০০ শাড়ি রয়েছে, এবং শো চলাকালীনই তিনি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের প্রস্তাবও পান। এখন স্টাইলিস্টের অভিযোগ তার নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us