Tara-Veer: কনসার্ট বিতর্কে ফাটল? তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া নাকি আলাদা পথে!

ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, তারা ও বীর চুপচাপ নিজেদের মতো করে দূরত্ব তৈরি করেছেন। তবে এঘটনার সূত্রপাত নিয়ে নানা জল্পনা চলছে। মুম্বাইয়ে এপি ধিলনের কনসার্টে তারা যখন মঞ্চে ওঠেন...

ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, তারা ও বীর চুপচাপ নিজেদের মতো করে দূরত্ব তৈরি করেছেন। তবে এঘটনার সূত্রপাত নিয়ে নানা জল্পনা চলছে। মুম্বাইয়ে এপি ধিলনের কনসার্টে তারা যখন মঞ্চে ওঠেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tara

ভাঙছে সম্পর্ক?

নেটিজেনদের প্রিয় সেলিব্রিটি দম্পতি তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া নাকি তাদের সম্পর্কের ইতি টেনেছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দু’জনের বিচ্ছেদ হয়েছে নীরবে, যদিও আলাদা হওয়ার প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আনেননি তারা কেউই। এপি ধিলনের কনসার্ট সংক্রান্ত বিতর্কের কয়েকদিন পরেই তাদের ব্রেকআপের খবর নতুন করে চর্চায় এসেছে।

Advertisment

ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, তারা ও বীর চুপচাপ নিজেদের মতো করে দূরত্ব তৈরি করেছেন। তবে এঘটনার সূত্রপাত নিয়ে নানা জল্পনা চলছে। মুম্বাইয়ে এপি ধিলনের কনসার্টে তারা যখন মঞ্চে ওঠেন, তখন তাঁর এবং এপির রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। সেই সময় ভিড়ের মধ্যেই বীরকে বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে- এমন ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

Kapil Sharma: মনোজ তিওয়ারির ড্রাইভারদের নাম নিয়েই শোরগোল! পবন সিংয়ের পোশাক-রহস্যে জমজমাট কপিল শর্মা শো

পরবর্তীতে অরির পোস্ট করা একটি অসম্পাদিত ভিডিওতে দেখা যায়, বীর বরং তারা ও এপির জন্য উল্লাস করছেন। বীর নিজেও ভিডিওটি শেয়ার করে লেখেন, “সত্য সর্বদা জয়ী হয়। মিডিয়া আপনাকে এটা কখনও দেখাবে না।” এরপর তারা সোশ্যাল মিডিয়ায় জানান, কনসার্টের ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে ‘edited videos’ এবং ‘paid PR’ ক্যাম্পেইন চালানো হয়েছে তাঁকে এবং বীরকে টার্গেট করতে। একজন কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, তাঁকে এই দম্পতিকে নিয়ে নেতিবাচক পোস্ট লেখার জন্য বলা হয়েছিল। সেই পোস্ট শেয়ার করে তারা লেখেন- “আমার ইমেজ নষ্ট করতে টাকা খরচ করা হয়েছে, লজ্জাজনক।”

 Ankush Hazra: 'আনন্দ পায় এসব করে?' ছবি রিলিজের আগেই বড় ক্ষতি অঙ্কুশের, হুঁশিয়ারি দিলেন অভিনেতা

কিন্তু, গতকাল রাতে যে ঘটনা সামনে এসেছে, সেটা নিয়ে আলাদাই উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে এমন লাভি-ডাভি কাপল কি সত্যি আলাদা হলেন? সুত্র বলছে, না! তাঁরা আলাদা হননি। বরং, তাঁরা হয়তো একসঙ্গে কোনও সিনেমার প্রোমোশন করছেন। এবং ঠিক এরপরেই ভেদাং ও খুশির বিচ্ছেদের গল্প শোনা যাচ্ছে। একসঙ্গে পরপর নতুন প্রজন্মের তারকাদের বিচ্ছেদ? সন্দেহ থেকেই যাচ্ছে। 

তারা ও বীর ২০২৫ সালের জুলাইয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তার আগেই সোশ্যাল মিডিয়ায় তারা এপি ধিলনের গান “থোড়ি সি দারু” থেকে একটি ছবি পোস্ট করলে বীর মন্তব্য করে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেন। এরপর বিভিন্ন রেড কার্পেট, ভ্যাকেশন এবং ফ্যাশন ইভেন্টে দুজনকে একসঙ্গে দেখা যায়। তবে বিচ্ছেদের গুঞ্জন ওঠার পরও বীর বা তারা—কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। তাদের নীরবতা আরও জল্পনা বাড়িয়ে তুলছে।

bollywood bollywood actress Entertainment News Today