Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

তিনি এখন ভারতেই রয়েছেন। দিল্লিতে বসবাস তাঁর। সমাজে এবং রাস্তায় পথকুকুরদের প্রয়োজন কতটা, সেকথাই বিস্তারে আলোচনা করেছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি বলছেন...

তিনি এখন ভারতেই রয়েছেন। দিল্লিতে বসবাস তাঁর। সমাজে এবং রাস্তায় পথকুকুরদের প্রয়োজন কতটা, সেকথাই বিস্তারে আলোচনা করেছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
taslima said she is not muslim

কী এমন বললেন তসলিমা? Photograph: (ফাইল)

শেষ কিছুসময় ধরেই, পথকুকুরদের নিয়ে নানা জলঘোলা হচ্ছে। তাঁদেরকে সরিয়ে দেওয়ার নানা পরিকল্পনা করা হচ্ছে। কারণ, অনেক সময় দেখা গিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে পথকুকুরদের কারণে, বেশ কিছু সমস্যার শিকার হয়েছেন সাধারণ মানুষ। আর এবার সেই নিয়েই আওয়াজ তুলেছেন তসলিমা নাসরিন।

Advertisment

তিনি এখন ভারতেই রয়েছেন। দিল্লিতে বসবাস তাঁর। সমাজে এবং রাস্তায় পথকুকুরদের প্রয়োজন কতটা, সেকথাই বিস্তারে আলোচনা করেছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি বলছেন, "কুকুর আমাদের বন্ধু, সঙ্গী, নিরাপত্তা রক্ষী এবং পথপ্রদর্শক হিসেবে প্রায় চল্লিশ হাজার বছর ধরে আমাদের অর্থাৎ মানুষের সঙ্গে বাস করছে। কুকুরের পূর্বপুরুষ নেকড়ের প্রথম গৃহায়ন হয় তখনই। যে নেকড়েরা হিংস্র নয়, আকারে ছোট, মানুষ তাদেরই বিশ্বাস করেছে।"

Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়

Advertisment

কুকুর মানুষের এতটাই বিশ্বস্ত যে তাঁরা তাঁদের বাড়িতে কিংবা পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শুধু তাই নয় তাঁরা বহু বছর ধরে মানুষকে নানারকমভাবে সাহায্য করেছে। তাঁদের জীবনকে আরও সহজ করে তুলেছে। তসলিমা বলছেন, "কুকুরেরা মানুষকে কত হাজার বছর ধরে খাবার জোগাড় করতে সাহায্য করেছে , কত হাজার বছর মানুষকে রক্ষা করেছে, নিরাপত্তা দিয়েছে। বিনিময়ে কী পেয়েছে কুকুরেরা? মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে হয়েছে। তারা মানুষের রক্ষক হিসেবে লোকালয়ে থেকে গিয়েছিল। দু'শো বছর আগে পোষা কুকুরের প্রথা শুরু হয়েছে। কুকুরের কিছু প্রজাতিও উদ্ভাবন করা হয়েছে । আধুনিক সার্চ, রেসকিউ, পুলিশ ও সার্ভিস কুকুরের ব্যবহার তো আগেই শুরু হয়েছে। আজকাল মানসিক থেরাপির জন্যও কুকুর ব্যবহৃত হয়। এখন তো কুকুরকে রোগ শনাক্তকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। পেটে বা ফুসফুসে ক্যান্সার হলে প্রস্রাব বা শ্বাসের গন্ধ শুঁকেই কুকুর ধরিয়ে দিতে পারে অসুখ।"

Smriti-Palash: বিয়ে স্থগিত হতেই সব ছেড়ে এ কোথায় পলাশ? এদিকে বোমা ফাটালেন স্মৃতির ভাই শ্রবণ

প্রভুভক্তির নিদর্শন যদি কিছু থেকে থাকে তবে সেই বিষয়ে কুকুর একেবারেই এগিয়ে। কিন্তু মানুষ-ই তাঁদের বরবাদির জন্য দায়ী। তাঁদের জন্যই দীর্ঘকাল অনাহারে বাঁচতে হয়েছে ওদের। খাবার দাবার তো দূর আশ্রয় পর্যন্ত পায়নি ওরা। মনুষ্য সমাজের এই ভয়ঙ্কর দিক প্রসঙ্গেই তসলিমা বলছেন, "মানুষকে চল্লিশ হাজার বছর ধরে নানাভাবে সেবা করছে কুকুর, আর নানাভাবে নিরাপত্তা দিচ্ছে কুকুর। শুধু কুকুরপ্রেমী ধনীর বাড়িতে কুকুরেরা আদর যত্ম পায়। বেশির ভাগ কুকুরই পথে ঘাটে অনাহারে অত্যাচারে বেঁচে থাকে। অত্যাচার করে মানুষই।"

Taslima Nasrin Taslima Nasrin FB post Entertainment News Today