Messi kolkata chaos: কলকাতায় মেসি ম্যাসাকার! ছেলেকে নিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায়, তুলে ধরলেন হাড়হিম অভিজ্ঞতা

Messi kolkata chaos: চরম বিশৃঙ্খলা! মুখ পুড়ল কলকাতার। সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসির কনসার্ট ঘিরে চরম অনিয়ম।

Messi kolkata chaos: চরম বিশৃঙ্খলা! মুখ পুড়ল কলকাতার। সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসির কনসার্ট ঘিরে চরম অনিয়ম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cLionel Messi Kolkata chaos, Messi Salt Lake Stadium incident, Anindya Chatterjee reaction, Messi Kolkata controversy, Yuvabharati Stadium violence, Messi fans protest Kolkata, Messi leaves stadium early, Kolkata football chaos, Messi concert mismanagement, Arup Biswas controversy, ticket refund Messi Kolkata, Messi India visit trouble, Salt Lake Stadium vandalism, Messi fans disappointment, Kolkata Messi massacre

কলকাতায় মেসি ম্যাসাকার!

Messi kolkata chaos:কলকাতায় মেসি ম্যাসাকার! তাতে বেজায় চটেছেন গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছেলে জুজু-কে নিয়ে মেসিকে স্রেফ এ কবার চোখের দেখা দেখতে গিয়ে চূড়ান্ত হতাশ গায়ক-পরিচালক। গোটা ঘটনায় তিনি ক্ষোভ উগরে বলেন, "সবাই চেয়েছিল মেসিকে একলা একটি বারের জন্য দেখতে, এমন ভাবে মেসিকে ঘিরে রাখা হয়েছিল, মাঠে বসে মেসিকে চেনাটাই শক্ত ছিল। জুজু মেসির ভীষণ ভক্ত। ও তো এক মুহূর্তের জন্য মেসিকে দেখতে পায়নি, যেটুকু দেখেছে জায়ান্ট স্ক্রিনে। মনে হচ্ছে একটা মৌমাছি চাকের মধ্যে রয়েছে। এত মানুষ এমনভাবে মেসিকে ঘিরে ছিল, দর্শক আসনে থাকা কেউ মেসিকে দেখতেই পায়নি'।

Advertisment

আরও পড়ুন- -“জোঁকের মতো চিটে নেতা-মন্ত্রী!” মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর  

চরম বিশৃঙ্খলা! মুখ পুড়ল কলকাতার। সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসির কনসার্ট ঘিরে চরম অনিয়ম। সকাল থেকেই মেসি উন্মাদনায় ভাসছিল শহর। ফুটবলের ইশ্বরকে স্রেফ এক চোখের দেখা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেছিলেন সল্টলেক স্টেডিয়ামে। কিন্তু মেসি স্টেডিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গে অব্যবস্থাপনার কারণে 'উত্তেজনা' পরিণত হয় হট্টগোল, বিশৃঙ্খলায়। মেসি ভক্তরা অভিযোগ করেছেন, মেসি যখন মাঠে এসেছেন, তখন তাঁকে কমপক্ষে ১০০ জন ঘিরে রেখেছিলেন, যার ফলে সাধারণ দর্শকরা তারকা ফুটবলারের এক ঝলকও দেখতে পাননি। অনেকেই হাজার হাজার টাকা খরচ করে টিকিট কিনেছিলেন। মেসিকে দেখতে না পাওয়ায় হতাশ ভক্তরা বোতল ছুঁড়তে শুরু করেন। পাশাপাশি ভাংচুর করে স্টেডিয়ামের আসবাবপত্র। এমনকি ফেন্সিং টপকে বহু দর্শক মাঠে ঢুকে পড়েন।

আরও পড়ুন- ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি   

পুলিশ লাঠিচার্জ করে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি। নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের আগেই মেসিকে স্টেডিয়াম থেকে বের করে আনা হয়। এই ঘটনায় মূল আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, আয়োজকরা লিখিতভাবে আশ্বাস দিয়েছেন যে টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। ভক্তরা বলছেন, মেসি স্টেডিয়ামে ১০ মিনিটের মতো ছিলেন। অনেক ভক্ত আক্ষেপ করে বলেছেন, "মেসিকে একবার চোখের দেখলেই আমাদের স্বপ্ন পূরণ হতো।"

এই ঘটনায় ভক্তরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং আয়োজক ও কর্মকর্তাদের ওপর কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং অন্যান্য ভিআইপি মেসির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকায় সাধারণ দর্শকরা তাঁকে একেবারেই দেখতে পান নি। এদিনের ঘটনার সাক্ষী ছিলেন গায়ক, পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা? 

তিনি বলেন, "মেসির বড় ভক্ত জুজু! ওর জন্যই স্টেডিয়ামে যাওয়া। সকলের একটাই আশা ছিল ছিল চোখের সামনে তাদের প্রিয় ফুটবল তারকাকে অন্তত একবার পরিষ্কারভাবে দেখবেন। মেসি মাঠে প্রবেশ করার পর থেকেই প্রত্যাশা ছিল তিনি কিছুক্ষণ একা দাঁড়াবেন বা দর্শকদের দিকে এগিয়ে আসবেন, হাত নাড়বেন। কিন্তু মেসিকে চারপাশ থেকে যেভাবে ঘিরে রাখা হয়েছিল, তাতে মেসিকে এক ঝলক স্পষ্টভাবে দেখার সুযোগ পাননি দর্শকরা"।

আরও পড়ুন-টিকিটের কালোবাজারি, মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ, মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু

গায়কের আরও অভিযোগ, হতাশা ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুল অর্থ ব্যয় করে টিকিট কেটে দর্শকরা স্টেডিয়ামে এসেছিলেন। মেসি যে খেলবেন, এমন প্রত্যাশা কারও ছিল না। আন্তর্জাতিক স্তরের একজন ফুটবলারের পক্ষে হঠাৎ খেলা নামা সহজ নয়, সে বিষয়টি সকলেই বুঝেছিলেন। কিন্তু একবারও যে তাকে দেখতেই পাবেন না দর্শকরা এটা সকলেরই ভাবার বাইরে ছিল"।

leo messi Anindya Chatterjee Lionel Messi India tour Kolkata