/indian-express-bangla/media/media_files/2025/12/01/dhanush-2025-12-01-11-05-23.jpg)
কী জানা যাচ্ছে?
ধনুশ এবং কৃতি শ্যানন অভিনীত, তীব্র রোমান্টিক সিনেমা 'তেরে ইশ্ক মে', মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গেই ছবিটি প্রত্যাশামতো জোরদার সূচনা হয়েছে এবং সপ্তাহান্তে আরও জোরদার হয়েছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, আনন্দ এল রাই পরিচালিত এই ছবি, প্রতিযোগী সব সিনেমাকে পেছনে ফেলে বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করছে।
সাম্প্রতিক সময়ে বলিউডে, প্রেমের গল্পভিত্তিক ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। নবাগত জুটি অনীত পদ্দা ও আহান পান্ডেকে নিয়ে নির্মিত ‘সাইয়ারা’ যেমন দর্শকের মন জয় করেছিল, ঠিক তেমনি ধনুশ–কৃতির ‘তেরে ইশ্ক মে’ও উৎসাহ নিয়েও গ্রহণ করছেন দর্শক। স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, ছবিটির ওপেনিং ডে কালেকশন ছিল ১৬ কোটি টাকা। দ্বিতীয় দিনে ৬%-এর বেশি বৃদ্ধি পেয়ে ছবিটি আয় করে ১৭ কোটি। তৃতীয় দিনে, রবিবার আরও ১০%-এর বেশি গ্রোথ পেয়ে সংগ্রহ দাঁড়ায় ১৮.৭৫ কোটি। ফলে মাত্র প্রথম সপ্তাহান্তেই ছবিটির কালেকশন হয় ৫১.৭৫ কোটি টাকা।
Jaya Bachchan: 'এরা কারা?' সোশ্যাল মিডিয়ায় 'সবচেয়ে ঘৃণ্য' জয়া! সাংবাদিকদের নিয়ে কী বললেন গুড্ডি?
এই সাফল্যের ফলে ‘তেরে ইশ্ক মে’ নতুন মুক্তিপ্রাপ্ত ‘গুস্তাখ ইশ্ক’ এবং তার আগে মুক্তি পাওয়া ‘১২০ বাহাদুর’ ও ‘মাস্তি ৪’-কে সহজেই পিছনে ফেলে দিয়েছে। বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ অভিনীত ‘গুস্তাখ ইশ্ক’ এখনো দুই অঙ্কের ব্যবসা ছুঁতে পারেনি, আর বাকি দু’টি ছবিও ২০ কোটি অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।
৩০ নভেম্বর ২০২৫, রবিবার দর্শক উপস্থিতির হারও ছিল উৎসাহব্যঞ্জক। হিন্দি শো-তে মোট অডিয়েন্স অকুপেন্সি ছিল ৩২.৮২%, আর তামিল শো-তে ১৯.৮৮%। হিন্দি শোগুলির মধ্যে সকালবেলায় উপস্থিতি ছিল ১৪.৩২%, যা বিকেলে বেড়ে ৩৮.৬০% হয়- সন্ধ্যায় পৌঁছায় সর্বোচ্চ ৪৫.৬৩%-এ।
Siddharth Malhotra: 'যে কথা বলতে পারে না, তাঁর এত', মেয়েকে নিয়ে এখনই যা বলে দিলেন সিদ্ধার্থ
অন্যদিকে, ২০১২ সালে ধনুশ আনন্দ এল রাইয়ের ‘রাঁঝনা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া সেই ছবি প্রায় ৫ কোটি ব্যবসা করে তার হিন্দি ফিল্ম কেরিয়ারের ভিত্তি শক্ত করে। এক দশকের বেশি সময় পর পরিস্থিতি অনেক বদলেছে। এখন ট্রেড মহল আশা করছে ‘তেরে ইশ্ক মে’ তার রাঞ্ঝনা ছবির আয়ের দু’গুণ, অর্থাৎ ১০–১৫ কোটি টাকার বেশি আয় করতে পারে।
বলিউডে ধনুশ এখন পর্যন্ত মাত্র তিনটি হিন্দি ছবি করেছেন। এর মধ্যে ‘আতরঙ্গি রে’ (২০২১)—যেটি রাই-ই পরিচালনা করেন, সরাসরি OTT-তে মুক্তি পায়। ‘রাঁঝনা’ থেকে ‘তেরে ইশ্ক মে’-র ১২ বছরের ব্যবধান ধনুশের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা স্পষ্ট এই সাফল্য। দক্ষিণে তার ধারাবাহিক সাফল্য, জাতীয় স্তরে ফ্যানবেস বৃদ্ধি, এবং প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে গ্রহণযোগ্যতা মিলেই এই ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রি-সেল ও ইতিবাচক প্রাথমিক প্রতিক্রিয়া দেখে ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, ‘তেরে ইশ্ক মে’ ধনুশের বলিউড ক্যারিয়ারের সেরা হতে পারে। এবং আগের রেকর্ডের অন্তত দুই গুণ। ছবিটি শুধু ধনুশের ব্যক্তিগত মানদণ্ডকেই ছাড়িয়ে যাবে না, বরং তাকে একাধিক ভাষার বাজারে সফল সত্যিকারের প্যান-ইন্ডিয়া তারকা হিসেবেও আরও সুদৃঢ় করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us