Entertainment News: ‘জন নয়াগন’ স্থগিত, ৫০ কোটির ধাক্কা! সেন্সর জটিলতায় থলপতি বিজয়ের শেষ ছবির টিকিট ফেরত শুরু

Live News Updates: ‘জন নয়াগন’ মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় বড় আর্থিক ধাক্কা খেল প্রযোজনা সংস্থা। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতির অঙ্ক প্রায় ৫০ কোটি টাকা।

Live News Updates: ‘জন নয়াগন’ মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় বড় আর্থিক ধাক্কা খেল প্রযোজনা সংস্থা। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতির অঙ্ক প্রায় ৫০ কোটি টাকা।

author-image
Naikun Nessa
আপডেট করা হয়েছে
New Update
thalapathy vijay

সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত জন নয়াগন

Entertainment Live News Updates: থলপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নয়াগন’ মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় বড় আর্থিক ধাক্কা খেল প্রযোজনা সংস্থা। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতির অঙ্ক প্রায় ৫০ কোটি টাকা। ছবির মুক্তির জন্য আগাম বুক করা টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে বিভিন্ন অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে। 

Advertisment

অনেক সংশোধন করার পরেও মিলছে ছাড়পত্র মিলছে না। সেন্সর বোর্ডের এই আচরণ নিয়ে ইতি মধ্যে সমালোচনা শুরু  হয়েছে। বিভিন্ন শিল্পকর্ম বিশ্লেষক এবং পরিচালকেরা এটিকে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন। সিনেমাটি থলপতি বিজয়ের (Thalapathy Vijay) ৬৯তম ছবি এবং রাজনীতিতে পুরোদমে ঢোকার আগে তাঁর অভিনয় জীবনের শেষ কাজ।  

আরও পড়ুন: বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা

গতবছর ফেব্রুয়ারি মাসে থলপতি বিজয় নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK) গঠন করেন এবং ঘোষণা করেন যে, তাঁর হাতে থাকা প্রজেক্টগুলো শেষ করে নিয়ে তিনি অভিনয় থেকে অবসর নেবেন। তাঁর লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জনসেবায় পুরোপুরি মনোনিবেশ করা।

আরও পড়ুন: কনকনে ঠান্ডায় ডাবিংয়ে শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ওয়েটিং রুম’-এ নারীশক্তি!

সম্প্রতি ছবির অডিও লঞ্চে তিনি আবেগপ্রবণ হয়ে থলপতি বিজয় বলেন, সিনেমায় এসেছিলেন একটা ছোট বালির দুর্গ বানাতে, কিন্তু ভক্তরা তাঁকে রাজপ্রাসাদ দিয়েছেন। সেই ঋণ শোধ করতে রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করবেন। বিজয় বারবার বলেছেন যে, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের চিন্তাভাবনার ফল। তিনি পুরোপুরি রাজনীতিতে ফোকাস করতে চান, যাতে জনকল্যাণে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে পারেন।

  • Jan 08, 2026 21:20 IST

    Entertainment News: বিজয় অভিনীত ‘জন নায়গন’-কে সেন্সর ছাড়পত্র না দেওয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

    কংগ্রেস নেতারা বিজয় অভিনীত ‘জন নায়গন’ চলচ্চিত্রটিকে সেন্সর সার্টিফিকেট না দেওয়ার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সমালোচনা করেছেন। তাঁরা এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। 



  • Jan 08, 2026 18:19 IST

    Jan Nayagan: বিদেশে স্ক্রিন কমার আশঙ্কা, বক্স অফিসে বড় ধাক্কা

    'জন নয়াগন' শেষ মুহূর্তের বাতিলকরণ বক্স অফিসের পারফরম্যান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। দেশ-বিদেশে বিজয়ের বিশাল ভক্ত রয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যে এই আকস্মিক পরিবর্তনের পর বিদেশের প্রেক্ষাগৃহগুলো হয়তো আর খুব বেশি স্ক্রিন বরাদ্দ করতে চাইবে না।



entertainment Entertainment News Entertainment News Today Thalapathy Vijay Jan Nayagan