Jana Nayagan: রাজনীতিতে নামার আগে শেষবার পর্দায় থালাপথি বিজয়, ঝড় তুলল ‘জন নায়গন’ ট্রেলার

বিজয় বারবার বলেছেন যে, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের চিন্তাভাবনার ফল। তিনি পুরোপুরি রাজনীতিতে ফোকাস করতে চান, যাতে জনকল্যাণে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে পারেন।

বিজয় বারবার বলেছেন যে, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের চিন্তাভাবনার ফল। তিনি পুরোপুরি রাজনীতিতে ফোকাস করতে চান, যাতে জনকল্যাণে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে পারেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vijay

বিজয় যা বললেন...

থালাপতি বিজয়ের শেষ ছবি জন নায়গন অফিসিয়াল ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে। ট্রেলারটি তামিল, তেলুগু এবং হিন্দি ভার্সনে একসাথে রিলিজ হয়েছে এবং ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এটি বিজয়ের (Thalapathy Vijay) ৬৯তম ছবি এবং রাজনীতিতে পুরোদমে ঢোকার আগে তাঁর অভিনয় জীবনের শেষ কাজ! 

Advertisment

জন নায়গন (Jana Nayagan) ছবিটি আগামী ৯ জানুয়ারি পোঙ্গল (Pongal 2026) উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পাবে। ট্রেলারে বিজয়ের অ্যাকশন, পলিটিক্যাল ডায়লগ এবং ইমোশনাল মুহূর্ত দেখে তাঁর অনুরাগীরা খুবই আপ্লুত হয়েছেন। অনেকে বলছেন, এই ছবিটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় হিট হতে চলেছে! ছবিটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন, পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বৈজু, প্রকাশ রাজ, গৌতম মেনন, প্রিয়ামণি প্রমুখ।

Agastya Nanda: 'আমি কারও উত্তরাধিকারের চাপ নিই না', অমিতাভের নাতি পরিচয় ঝেড়ে ফেলে কী বললেন অগস্ত্য নন্দা?

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম ( TVK) গঠন করেন এবং ঘোষণা করেন যে,  তাঁর হাতে থাকা প্রজেক্টগুলো শেষ করে নিয়ে তিনি অভিনয় থেকে অবসর নেবেন। তাঁর লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জনসেবায় পুরোপুরি মনোনিবেশ করা।

সম্প্রতি ছবির অডিও লঞ্চে আবেগপ্রবণ হয়ে তিনি বলেছন, “আমার ভক্তরা ৩৩ বছর ধরে আমাকে সবকিছু দিয়েছেন, থিয়েটারে লাইন দিয়ে টিকিট কেটে আমার ছবি দেখেছেন। তাই এবার আমি তাঁদের পাশে দাঁড়াতে চাই। আগামী ৩০-৩৩ বছর তাঁদের পাশে থাকব। ভক্তদের জন্যই আমি সিনেমা ছাড়ছি।” তিনি আরও বলেন, সিনেমায় এসেছিলেন একটা ছোট বালির দুর্গ বানাতে, কিন্তু ভক্তরা তাঁকে রাজপ্রাসাদ দিয়েছেন। সেই ঋণ শোধ করতে রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করবেন।

বিজয় বারবার বলেছেন যে, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের চিন্তাভাবনার ফল। তিনি পুরোপুরি রাজনীতিতে ফোকাস করতে চান, যাতে জনকল্যাণে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে পারেন।

জন নায়গন (Jana Nayagan) বা ‘জন নায়ক’ একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার সিনেমা এবং থালাপথি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হওয়ায়  দর্শকদের মনে ব্যপক উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার রিলিজের ২৪ ঘণ্টায় ৮০ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন।

Entertainment News Today Thalapathy Vijay