/indian-express-bangla/media/media_files/2025/11/26/rana-2025-11-26-16-15-53.png)
কেন একথা বললেন রানা?
শেষ কিছু বছরে বাংলা ছবিকে নিয়ে নানা আলোচনা হয়েছে। বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে নানা কারণে। তবে, নানা গণ্ডগোল হয়েছে ভিন্ন সময়েই। অর্থাৎ, কোনও কোনও ছবির ক্ষেত্রে সেগুলি ঠিক সময়ে হল পায়নি। আর শেষ কিছু সময়ে, দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ঠিক সেরকম এক সমস্যার মধ্যে দিয়ে গেলেও যেন এখন অনেকটাই স্বস্তিতে সিনেমার নির্মাতারা। কারণ?
জয়ব্রতর এই ছবি বেশ পছন্দ করছেন সকলে। এবং তারকারা তো বটেই তাঁর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের মধ্যেও এই ছবির জনপ্রিয়তা বাড়ছে। হলে হলে মানুষ এই ছবি দেখতে যাচ্ছেন। বিশেষ করে, এই প্রজন্মের অনেকেই এই ছবি দেখে বেশ আনন্দিত। কিন্তু, বেশ কিছু কমপ্লেন এমনও আসছে যে এই ছবির ডায়লগে নাকি অত্যধিক গালিগালাজ সকলের হজম করার মতো না।
Celina Jaitly: মুম্বই আদালতের দ্বারস্থ, ডিভোর্সের মাঝেই তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সেলিনা
এবং সেই নিয়েই শুরু হয়েছে নতুন তর্ক। এই ছবির সংলাপে সংলাপে গালিগালাজ। সকলে মিলে নাকি এই ছবি দেখা প্রায় অসম্ভব। কিন্তু, ছবির ট্রেলারে সেই সব কাহিনী বিদ্যমান। এখনকার দিনে, ছবির ট্রেলার না দেখে কেউ সিনেমাহলে যায় না। তাহলে দর্শকরা কী আশা করছেন? এমনটাই বলতে শোনা গেল আরেক প্রযোজক রানা সরকারকে। রানা এই ছবি দেখেছেন। শুধু তাই নয় জয়ব্রত যে এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের সেরা এক পরিচালক হতে চলেছে এমনটা বলতে শোান গিয়েছে তাঁকে।
Rukmini Maitra: চটে লাল রুক্মিণী! কে লাগাচ্ছে ‘পাত্র চাই’ পোস্টার? শহর জুড়ে চাঞ্চল্য
তবে, যারা এই ছবির সংলাপ নিয়ে নানা কথা বলছেন, রানা সরকার তাঁদের উদ্দেশ্যে তিনি বলছেন, "The Academy of Fine Arts যাদের খারাপ লেগেছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, আমি দেবো। একটাই শর্ত সিনেমাটা পুরো দেখতে হবে, অন্তত শেষ ২০ মিনিট must watch... আর যারা খারাপ লাগার কথা বলছেন অন্য কোন সিনেমা বহির্ভূত কারণে তাদের দুঃখের পাশে আছি, তাদের সান্তনা বা ক্ষতিপূরণ শুধু ফেসবুক লাইক আর কমেন্ট-এ।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us