The Academy of Fine Arts: 'নির্দ্বিধায় গালাগালি করুন', ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বে ইতি! মুক্তি পাচ্ছে দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস?

বারবার প্রশ্ন উঠছিল প্রযোজক এবং নানা ক্ষেত্রে। প্রযোজক প্রতীক চক্রবর্তীর নাকি টাকা ডিউ ছিল, সেকারণেই ফেডারেশন ছবি রিলিজ করতে দিচ্ছিল না। সঙ্গে আরও জানা যাচ্ছিল টেকনিশিয়ান ইস্যু-ও।

বারবার প্রশ্ন উঠছিল প্রযোজক এবং নানা ক্ষেত্রে। প্রযোজক প্রতীক চক্রবর্তীর নাকি টাকা ডিউ ছিল, সেকারণেই ফেডারেশন ছবি রিলিজ করতে দিচ্ছিল না। সঙ্গে আরও জানা যাচ্ছিল টেকনিশিয়ান ইস্যু-ও।

author-image
Anurupa Chakraborty
New Update
fine

কবে রিলিজ করছে এই ছবি...

The Academy of Fine Arts: শেষ কিছুদিন টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল, একটি ছবি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। সেই ছবির মুক্তি আটকে ফেডারেশন বনাম বাংলা ছবির লড়াই যেন আরও বৃহৎ আকার নেয়। দ্যা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। সেই ছবিতে কাজ করেছেন টলিপাড়ার নামজাদা সব মুখেরা- রুদ্রনীল থেকে রাহুল, সকলেই SRFTI-ছাত্র এবং পরিচালক জয়ব্রত দাসের ছবিতে একেবারে বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন। 

Advertisment

তবে, বারবার প্রশ্ন উঠছিল প্রযোজক এবং নানা ক্ষেত্রে। প্রযোজক প্রতীক চক্রবর্তীর নাকি টাকা ডিউ ছিল, সেকারণেই ফেডারেশন ছবি রিলিজ করতে দিচ্ছিল না। সঙ্গে আরও জানা যাচ্ছিল টেকনিশিয়ান ইস্যু-ও। তবে, আজ বেলা গড়াতেই আশার আলো দেখা যাচ্ছে। সেই জানান দিলেন পরিচালক জয়ব্রত দাস। সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করলেন তিনি। বলছেন... 

Dhuranndhar: কার্গিল থেকে কাশ্মীর, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধরের' নেপথ্যের আসল গল্প জানেন?

Advertisment

"জট কেটেছে !! আগামীকাল বড়পর্দায় মুক্তি পাবে- দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। নতুন করে পোস্টার ছাপিয়ে রিলিজ ডেট জানানোর বাজেট আমাদের আর নেই। আপনারা প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে এই খবর। যে যে হল আমাদের ছবি চালাতে চাইছে, তাদের শো টাইমিং গুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে বুক মাই শোতে। জানি না শেষ মুহূর্তে কত ভালো শো টাইম পাব আমরা।" তিনি আরও জানালেন, ফেডারেশনের সঙ্গে যে ঝামেলা হয়েছে, সেটাও মিটেছে। নতুন পোস্টার তৈরি করার মত আর্থিক সঙ্গতি নেই তাঁদের। তিনি আরও বলছেন... 

Arbaaz Khan: খান পরিবারে আনন্দঘন মুহূর্ত, মেয়ের প্রথম ঝলক দেখালেন আরবাজ

"ফেডারেশন আর প্রযোজনা সংস্থার সমস্যা ছিল সেটার সমাধান হয়েছে।অন্যান্য ছবির সমস্ত টেকনিশিয়ানদের যে পেমেন্ট বাকি ছিল, সেই সমস্ত টেকনিশিয়ান যাতে তাদের প্রাপ্য পান, আমাদের টিম সেটা নিশ্চিত করেছে গত তিনদিন ধরে।  ফেডারেশনের সভাপতি স্ত্রী স্বরূপ বিশ্বাস এবং ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা আমাদের ছবি যাতে অন্যান্য ছবির মত ঠিক ঠাক ভাবে সিনেমা হলে রিলিজ হতে পারে তার সমস্ত ব্যবস্থা করবেন সেই  আশ্বাস দিয়েছেন।  ধন্যবাদ সবাইকে , আপনদের সবার জন্যেই শেষ মেষ মুক্তি পাচ্ছে ছবি ! যারা পাশে ছিলেন , প্লিজ দেখুন ছবিটা। ভালো লাগলে ভালো,  কিন্তু খারাপ লাগলে নির্দ্বিধায় খিস্তি করুন !" 

Bengali Cinema Entertainment News Today